21/06/2026
আলহামদুলিল্লাহ, আল্লহুম্মা বারিক লাহু।
অসীম দয়াময় আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া, যিনি আমাকে মা হওয়ার মতো পৃথিবীর সবচেয়ে সুন্দর নিয়ামত দান করেছেন। গত ১৮ জুন ২০২৬ আমার কোলজুড়ে এসেছে আমার ছোট্ট রাজপুত্র।
মাতৃত্বের এই যাত্রা সহজ ছিল না। ছিল অপেক্ষা, দোয়া, ভয় আর অজানা অনেক অনুভূতি। কিন্তু প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাকে তাঁর রহমত ও শক্তি দিয়ে আগলে রেখেছেন। আজ আমার সন্তানকে বুকে জড়িয়ে আমি বুঝতে পারি—আল্লাহর ফয়সালা সবসময়ই সর্বোত্তম।
আমার এই পুরো প্রেগন্যান্সি জার্নিতে যারা আমার পাশে ছিলেন, আমাকে সাহস দিয়েছেন, দোয়া করেছেন, ভালোবেসে আগলে রেখেছেন—তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কিছু মানুষের ভালোবাসা সারাজীবন হৃদয়ে গেঁথে থাকে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। ❤️🤲
আমার ছোট্ট সন্তানের জন্য সবার কাছে দোয়ার আবেদন রইল—
🤲 اللَّهُمَّ بَارِكْ لَهُ وَاحْفَظْهُ مِنْ كُلِّ شَرٍّ
হে আল্লাহ, আমার সন্তানের জীবনে বরকত দিন এবং তাকে সকল অকল্যাণ থেকে হেফাজত করুন।
🤲 رَبِّ اجْعَلْهُ مِنَ الصَّالِحِينَ وَقُرَّةَ عَيْنٍ لَنَا
হে আমার রব, তাকে নেককার বানান এবং আমাদের চোখের শীতলতা দান করুন।
আল্লাহ যেন আমার এই আমানতকে নেক, সুস্থ, দ্বীনদার ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলেন
আমীন 🤲🤍