08/10/2025
আমি যে বছর প্রথম প্রেমে পড়লাম
সেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গ্যালো।
আমি ফুল তুললাম, ঘ্রাণ নিলাম।
ফুলকে এমন রূপে পেয়ে
তাঁকে খুব করে ছুয়ে দিলাম।
এরপর সেই গোটা বছর যেতে না যেতেই
নেমে এলো বর্ষা
সেই যে বর্ষণ,
আজও থামলো না।
সব কিছু ভেঙে চুড়ে গেছে
আমি কেবল বাধটা বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত,
সম্বল বলতে সেই ফুল, বসন্ত সেসব কিছু নেই
একটা ঘর আছে কেবল
সেখানে আমি ছাড়া আর কেউ নেই।
#