24/01/2026
সম্প্রতি একজন প্রার্থী বলেছিলেন—
“আমরা যা করি, সেটাই আচারন বিধি হয়ে যায়।”
কথাটা কি শুধু কথার কথা?
নাকি বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় এটা নির্মম সত্য?
আসুন কিছু উদাহরণ দেই—
নির্বাচনী আচরণ বিধিমালায় স্পষ্ট লেখা আছে, একজন প্রার্থী ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।
কিন্তু মাঠে নামলেই দেখা যায় ভিন্ন চিত্র।
একটা ইউনিয়নেই ২০টির বেশি বিলবোর্ড,
কখনো কখনো একটি ওয়ার্ডেই তার চেয়েও বেশি!
তাহলে প্রশ্ন—
আইন কাগজে, নাকি মাঠে?
বিধি মানার জন্য, নাকি দেখানোর জন্য?
সবচেয়ে বেশি যেসব আচরণবিধি লঙ্ঘন হয়—
১️ নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পোস্টার, ব্যানার ও বিলবোর্ড
২️ সরকারি ভবন, বিদ্যুৎ খুঁটি, সড়কের ডিভাইডারে পোস্টার লাগানো
৩️ নির্ধারিত সময়ের আগেই প্রচারণা
৪️ শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে প্রচারণা
৫️ সরকারি গাড়ি, কর্মকর্তা বা সুযোগ-সুবিধা ব্যবহার
৬️ টাকা, উপহার বা প্রভাব খাটিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা
৭️ নির্বাচনী ব্যয়ের সীমা অতিক্রম
৮️ প্রতিপক্ষের পোস্টার ছেঁড়া ও ভয়ভীতি প্রদর্শন
সবচেয়ে বড় প্রশ্ন হলো—
❓ এসব কি নির্বাচন কমিশনের চোখে পড়ে না?
❓ নাকি সবাই জানে, কিন্তু কেউ মানতে বাধ্য করে না?
আইন যদি প্রয়োগ না হয়,
তাহলে আইন কেবল কাগজেই থাকে।
আর বাস্তবে—
প্রার্থীরা যা করে, সেটাই হয়ে যায় আচারন বিধি।
আপনি কী মনে করেন?
নির্বাচনী আচরণ বিধি কি আদৌ কার্যকর,
নাকি এটা শুধু একটি আনুষ্ঠানিকতা?
✍️ মতামত দিন।
#নির্বাচন
#নির্বাচনী_বিধিমালা