20/06/2026
ঘুমাতে যাওয়ার আগে রাসূল (সা) বেশ কিছু আমল করতেন। এই সুন্নাহগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ঘুমকেও ইবাদতের সমতুল্য করে তুলতে পারি। ঘুমানোর আগের সুন্নাহ এবং কিছু রাতের আমল নিচে তুলে ধরা হলো।
ব্যবহার্য থালা-বাসন, হাড়ি-পাতিল ঢেকে রাখা ও বাতি নিভিয়ে দেয়া
অযু করা
ঘুমের পূর্বে পড়ার জন্য বিশেষ কয়েকটি দুয়া আছে সেগুলো পড়া (যেমনঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া)
সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়া
৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়া
আয়াতুল কুরসী পড়া
সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া
সূরা সাজদাহ ও সূরা মুলক পড়া
ডান কাত হয়ে ঘুমানো
উপরের আমলগুলো আরো বিস্তারিত এবং ঘুমের পূর্বের ৮টি দুআ আমাদের অ্যাপে যুক্ত হয়েছে। দুআ ও আমলগুলো পেতে অ্যাপের দুআ সেকশনের "দৈনন্দিন জীবন" অধ্যায়টি চেক করুন। এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ব্লগসাইট।
লিংক: https://muslimsday.com/blog/ঘুমের-দুআ-ও-রাতের-আমল
আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তাওফিক দান করুন। আমীন।
মুমিন প্রতিটি কাজ করকবে আল্লাহর ইবাদত হিসাবে। ঘুমের দুআ ও কিছু আমলের মাধ্যমে একেও ইবাদতে পরিণত করা যায়। ঘুমের দু.....