Al Arefi

Al Arefi digital creator

মানুষের ভিড়ে কিছু মুখ অদ্ভুতভাবে আপন হয়ে যায়।তাদের জন্য বুকের ভেতর অকারণ এক আলো জ্বলে।তবু কোনো কোনো সন্ধ্যায়, আচরণের...
01/08/2026

মানুষের ভিড়ে কিছু মুখ অদ্ভুতভাবে আপন হয়ে যায়।
তাদের জন্য বুকের ভেতর অকারণ এক আলো জ্বলে।
তবু কোনো কোনো সন্ধ্যায়, আচরণের দীর্ঘ ছায়া এসে বলে যায়—
হয়তো সেই আলো শুধু আমারই ছিল,
তোমার চোখে তার কোনো প্রতিফলন ছিল না।

তবুও অভিমান করি না।
কারণ, যে হৃদয় সত্যিকার মহব্বত করতে জানে,
সে প্রতিদানে নয়—স্মৃতির নীরবতায়ও বেঁচে থাকতে শেখে।

✨কখনো তোমার ব্যবহারে মনে হয়, আমি তোমার আপন; আবার কখনো মনে হয়, আমি শুধু এক ভুল বিশ্বাসের গল্প

✨তোমাকে হারানোর ভয় নেই,
ভয় শুধু এই—
যাকে আপন ভেবে হৃদয়ের সবটুকু বিশ্বাস দিয়েছিলাম,
সে যদি একদিন প্রমাণ করে,
আমি ছিলাম শুধু সময় কাটানোর একটি নাম।

11/06/2026

জীবনের প্রতিটি ছোট ধাক্কা আসলে আল্লাহর পক্ষ থেকে একেকটি সতর্কবার্তা!

সব মেঘ যেমন বৃষ্টি আনে না, তেমনি সব বিপদ ধ্বংস করতে আসে না; কিছু বিপদ আসে ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলতে। 🖤

মহান আল্লাহ তাঁর বান্দাকে ভালোবেসেই বিপদ দিয়ে সতর্ক করেন। তাই বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এখনই শুধরে যাওয়া উচিত, নইলে সামনে হয়তো আরও কঠিন কোনো পরীক্ষা অপেক্ষা করছে।

তাই আমি পরিবর্তন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ
হে কাবার মালিক! আমাকে পরিবর্তন করতে সাহায্য করুন তোমার সাহায্য ছাড়া আমি যে বড়ই অসহায়,
এবং আমার চোখের অশ্রু কারো জন্য বদদোয়া বানায়ও না।

22/09/2025

হে আল্লাহ! আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন, তার জন্য আজকের এই দিনে আপনাকে লাখো কোটি শুকরিয়া জানাই।
আমি তোমার অযোগ্য, অবাধ্য না'লায়েক বান্দা! এরপরও তুমি আমাকে অনেক বড় নেয়ামত আমাকে দান করেছো, তোমার রহমত ছাড়া আমি বড়ই অসহায়।

হে আল্লাহ আমাকে পূর্ণ হেদায়েত দান করুন এবং পূর্ণ হেদায়েতের রাস্তার উপর চলার জন্য তৌফিক দান করুন আমিন!

আমার প্রাণপ্রিয় শায়েখ ঢাকা রাজফুলবাড়িয়া মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস আল্লামা সিদ্দিকুর রহমান রহঃ(نور الله مرقده) তিনি আমার জন্য দোয়া করেছিলেন আর বলেছিলেনঃ একদিন তুমি অনেক বড় বক্তা হবে।😥😥😥
(হে আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন )
আয় আল্লাহ হুজুরের দোয়া কে করেন, আমাকে ইমান ওয়ালা আমল ওয়ালা জিন্দেগি দান করেন এবং মুত্তাকী হিসেবে কবুল করেন আমিন।

11/09/2025

সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।

06/07/2025

কোটি কোটি টাকার
বিদ্যুৎ বিল দিয়েও একটু গরম কমাতে পারে না।
কিন্তু একটু বৃষ্টি দিয়ে দুনিয়া ঠান্ডা করে দেন
তিনি কে ?

ইসলামি পরিভাষায় মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। সৃষ্টির শুরু থেকে আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফ...
05/07/2025

ইসলামি পরিভাষায় মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। সৃষ্টির শুরু থেকে আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফলে আশুরার মর্যাদা ও মাহাত্ম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আশুরার দিনের গুরুত্বপূর্ণ আমল রোজা।

আশুরার দিনে (১০ মহররম) রোজা রাখা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত। আশুরার রোজার সঙ্গে আরও একদিন রোজা রাখা হয়। কারণ, রাসূল সা. ১০ তারিখের সঙ্গে ৯ তারিখও রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর কারণ ছিল ইহুদি-খ্রিস্টানদের আমল থেকে মুসলমানদের আমল পৃথক করা। এ জন্য অনেক আলেম আশুরায় দুই দিন রোজা রাখার পরামর্শ দিয়েছেন।

হাদিসে আশুরার রোজা:

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে রোজা রাখেন এবং সাহাবাদেরও রোজা রাখতে বলেন। তখন লোকেরা বলেন, ‘হে আল্লাহর রাসুল! এই দিনটি ইহুদি ও খ্রিস্টানদের কাছেও মর্যাদাপূর্ণ। রাসুল (সা.) বলেন, আগামী বছর, যদি আল্লাহ চান, আমরা ৯ তারিখেও রোজা রাখব।’ কিন্তু পরবর্তী বছর আসার আগেই তিনি ইন্তিকাল করেন। (সহীহ মুসলিম)

আলেমদের মতামত:

ইমাম শাফেয়ী, ইমাম আহমাদ, ইসহাক এবং আরও অনেক আলেম বলেন, ১০ তারিখে রাসুল (সা.) রোজা রেখেছেন এবং ৯ তারিখ রোজা রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন। তাই উভয় দিন রোজা রাখা মুস্তাহাব (উত্তম)।

রোজা রাখার বিভিন্ন পদ্ধতি:

১. শুধু ১০ তারিখ রোজা রাখা – এটিই ন্যূনতম।
২. ৯ ও ১০ তারিখ রোজা রাখা – এটি উত্তম ও সুন্নতের অনুসরণ।
৩. মহররম মাসে আরও বেশি রোজা রাখা – যত বেশি রাখা যায়, তত ভালো, কারণ রাসুল (সা.) বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররমে (সহিহ মুসলিম)

মহররমের ৯ ও ১০ তারিখে রোজা রাখা হাদিসের আলোকে প্রমাণিত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসুল (সা.) নিজে ১০ তারিখ রোজা রেখেছেন এবং ৯ তারিখও রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।

তাই মুসলিমদের উচিত এই দুই দিন রোজা রেখে ঐতিহ্য ও ফজিলত রক্ষা করা। তবে ৯ তারিখে রোজা রাখতে না পারলে অনেক আলেম ১০ তারিখের সঙ্গে ১১ তারিখ মিলিয়ে রোজা রাখার পরামর্শ দেন।

কেউ কোনো কারণে আশুরায় রোজা রাখতে না পারলে মহররমের ফজিলতপূর্ণ সময়ে অন্যান্য নেক আমল করতে পারবেন। যেমন:

অসুস্থকে দেখতে যাওয়া;
দান-খয়রাত করা;
বেশি বেশি নফল নামাজ পড়া;
নিয়মিত জিকির করা;
কুরআন তিলাওয়াত করা;
আল্লাহর কাছে দোয়া ও তওবা করা;
তাহাজ্জুদ নামাজ আদায় করা।

মনে রাখতে হবে, যেকোনো নেক আমলই আল্লাহ তায়ালার প্রিয় এবং তিনি নেক আমলের সওয়াব কয়েকগুণ বৃদ্ধি করে দেন। ফজিলতপূর্ণ সময়টি আমল ইবাদতে কাটানো উচিত।

বিঃ দ্রঃ বাংলাদেশে আশুরার দিন হলো ৬জুলাই রোজ রবিবার

04/07/2025

যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের পুরুষ্কার

আফগানিস্তানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া।রাশিয়ায় আফগান দূতাবাস থেকে আফগানিস্তানের আগের পতাকা সরিয়ে তালি-বান সরকা...
04/07/2025

আফগানিস্তানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

রাশিয়ায় আফগান দূতাবাস থেকে আফগানিস্তানের আগের পতাকা সরিয়ে তালি-বান সরকারের পতাকা ওড়ানো হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম কোনো দেশ আফগা/নিস্তানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।

এদিকে আমরা মুসলিম হয়েও নিজেদের পতাকা নিজেরাই উড়াতে পারিনা মুসলিম দেশ দাবি করে অন্য দিকে রক্তপাত হিন পতাকা উড়াছে অন্য ধর্মের বিশ্বাসিদের দেশে
ইনশাআল্লাহ খুব শীগ্রই পুরো পৃথিবীর এক মাত্র পতাকা হবে কালেমা খচিতো পতাকা
Md Ariful Islam Al Arefi

02/07/2025

Address

Nilfamari
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Arefi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share