pinki rani secsion 2

pinki rani secsion 2 Digital creator

27/01/2026
24/08/2025

#জমিতে সার দেওয়ার নতুন পদ্ধতি

21/08/2025

@পরশ পাথর @
এক জঙ্গলে এক মাধব দাস বাবাজি নামে বৈষ্ণব ছিলেন।ওই জঙ্গলে ১২ জন দস্যুর ডাকাত দল ছিল। এই ১২ জন ডাকাত বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। কেউ পর্যবেক্ষণ করা,কেউ তালা ভাঙ্গা, কেউবা চুরি করা ইত্যাদি ইত্যাদি। হঠাৎ একদিন ওই ঢাকাত দলের একজন অসুস্থ হয়ে যায়। তারা এক রাজবাড়ী ডাকাতি করার মনস্থির করেছিল। একজন অসুস্থ হওয়ায় ঢাকার দলের সর্দার খুব চিন্তিত হয়ে পড়ল। তখন দলের একজন সরদার কে বলল, এই বনে একজন সন্ন্যাসী আছে তাকে দলে নিলে কেমন হয়? তখন সরদার যুক্তিটি গ্রহণ করল । তারপর তারা ওই সন্ন্যাসীর কাছে গেল এবং প্রস্তাব দিল। সন্ন্যাসী মনে মনে কিছু ভাবল, এবং সন্ন্যাসী তাদেরকে বললো আমি যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে।আমি তোমাদের সাথে 29 দিন ডাকাতি করবো কিন্তু 1 দিন আমি যা বলব তোমাদেরকে তাই করতে হবে, যদি রাজি থাকো তবে আমি যেতে পারি। ডাকাতের সদ্দার সবকিছু মেনে নিয়ে উনাকে নিয়ে গেল।এভাবে কেটে গেল ২৯ দিন। এবার সন্ন্যাসীর পালা, সন্ন্যাসী ওদেরকে বললো আজ রাত চারটায় তোমরা আমার আশ্রমে আসবে।তারপর আমি তোমাদেরকে যা করতে বলব তোমরা তাই করবে। যে কথা সেই কাজ। তারপর যখন তারা এল, তখন সবার মাথা নেড়ে করে বৈষ্ণবের বস্ত্র পরিধান করালো। ওই রাত্রে সেই সন্ন্যাসী ভগবানের কাছে প্রার্থনা করেছিলে হে ঠাকুর, হে কৃপাময়, আমি যদি কোন জন্মে কখনো কোন পূর্ণ কাজ করে থাকি, সেই পূর্ণ কর্মের ফলস্বরূপ তুমি এদের কৃপা কর। সঙ্গে সঙ্গে ভগবান মঞ্জুর করে নিলেন।ওই রাত্রে ওই রাজ্যের রাজা ও রানী কে ভগবান দিব্য স্বপ্নে বললেন,তোমরা যদি আমার কৃপা পেতে চাও,তাহলে এই রাজ্যের বনের মধ্যে যে ১২ জন দস্যু আছে, তাদেরকে শ্রদ্ধার সহিত ডেকে এনে বৈষ্ণব সেবা ও দান করো। যে কথা সেই কাজ। রাজার আদেশে ঘোড়ার গাড়ি করে রাজ প্রাসাদে নিয়ে আসা হলো।রাজ উপকরণের মাধ্যমে বৈষ্ণব সেবা প্রদান করলো,ধুপ দ্বীপকে প্রদক্ষিণ করলো। অবশেষে বিদায় লগ্নে রাজ কোষাগার থেকে তাদেরকে মনি মুক্ত স্বর্ণালংকার দিয়ে তাদেরকে বিদায় দিলো। দানে পাওয়া স্বর্ণালংকার ও মনি মুক্তা যখন তারা সবাই ভাগ করে নিল,তখন বৈষ্ণব বলল আমি তো সঞ্চয় কোন কিছু রাখি না। তোমরা সবই নাও।তখন বৈষ্ণবের কৃপায় ডাকাতের সর্দারের হৃদয়ে ভগবানের প্রেম ভক্তির উদয় হল তখন তার অংশটুকু ওদেরকে বিলিয়ে দিল,ডাকাত তার শীর্ষদের উদ্দেশ্যে বলল জীবনে বহু কাজ করেছি, কিন্তু কখনো এমন স্নেহ প্রীতি কোথাও পায়নি। তাই আমি মনস্থির করেছি, আমি এসব কাজ ছেড়ে দেব। আজ থেকে আমি এই বৈষ্ণব সঙ্গে থাকবো। সরদারের কথা শুনে সবাই চোখের জলে অনুরোধ করলো আপনি আমাদেরকেও আপনার সঙ্গে রাখুন। আমরাও আর কোথাও যেতে চাই না। এভাবে তারা সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে বৈষ্ণব পরিণত হলো।

উপদেশ হলো এটাই,"লোহা" গরিব কিংবা ধনী যে ঘরেরই হোক যদি জং ধরাও হয়, তবু পরশপাথরের সংস্পর্শে আসলে, ওই গরিব ঘরের পড়ে থাকা জং ধরা লোহাটাও সোনায় পরিণত হয়। জগতে বৈষ্ণব কৃপাটা এমনই, দর্শন মাত্রই ভগবানের প্রেম ভক্তির উদয় হয়।
& হরে কৃষ্ণ হরি বল &🙏🙏🙏

Address

Pirgonj
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when pinki rani secsion 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share