29/07/2026
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী,,ক্ষমা করে দিন,🙏আমরা সমস্ত নার্স সমাজ আজ ক্ষমাপ্রার্থী,🙏, প্রতিদিন যে রোগীদের স্বাস্থ্য শিক্ষা দেই সেগুলোকে যে গালিগালাজ বলে,, এটা আমাদের জানা ছিলো না,, ছোটবেলার কথা মনে পড়ে গেলো,, আমার বাবা প্রায় রাতে এসে আমাকে জিজ্ঞেস করতো মা তোমাকে মারছে ,, আমি সেই সুযোগ miss করতাম না , আহ্লাদ করে বলতাম 😔হি মারছে ওমনি শুরু হতো মাকে বকাবকি এভাবে চলতে চলতে এরপর বাবার আসার আগেই কি নালিশ দিবো সেগুলো ঠিক করতাম এবং বানিয়ে বানিয়ে বাবা প্রশ্ন করার আগেই বিচার দিতাম মাঝে মাঝে তুমুল ঝগড়া লেগে যেতো এবং মায়ের গায়ে হাত তুলতো আমি তাতে এক পৈশাচিক আনন্দ পেতাম,, এবং মাকে হুমকি দিতাম "" বাবা আসুক "" মা আমাকে শাসন করলেও বলতেন "" তোমার বাবাকে ব্ইলোনা , "" মা আর আমার মধ্যে বিশাল দুরত্ব তৈরি হয়ে গেলো। পরবর্তীতে বুঝলাম কতটা miss parenting এ আমি বেড়ে উঠেছি ।। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি সেবা গ্রহীতাদেরকে miss guide করছেন কিনা একটু আমার দেশের প্রেক্ষাপটে ভেবে দেখবেন। একজন নার্স রোগীকে সন্তান এর মত পরিচালনা করতে হয় তাতে মুখ ভার করে কিছু কথা বলতেই হয় , ১/"বাচ্চার হাত ধরে রাখবেন না হয় cannula খুলে ফেলবে",, ২/ রোগীর বিছানায় দর্শনার্থী বসবেন না,, ৩/খালি পায়ে হেঁটে রোগীর বিছানায় উঠবেন না, ৪/বিছানা নোংরা করলে চাদর দিবো না,, ৫/ওয়ার্ড এ ভিজা কাপড় নাড়বেন না,, ৬/হাসপাতালে পান খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, ৭/পান জমা নিয়ে নিবো ,, ৮/রোগীকে মুখে খাওয়া নিষেধ তাও খাওয়ালেন কেন?? ৯/সকালে USG Of Whole abdomen, রাত বারোটার পর খাওয়া নিষেধ থাকা সত্ত্বেও সকালে খেলেন কেন? ১০/আজকে আর টেস্ট হবেনা কারণ এখানে একবেলাই টেস্ট হয়, ১১/ বলেছি তো আমাদের হসপিটালে ব্লাড ব্যাংক নেই ,, ১২/ এখন রোগীদের ঔষধ দেয়ার সময় দর্শনার্থী বাইরে যান ১৩/ অপারেশন এর জায়গায় ইনফেকশন হবে দর্শনার্থী একদম আসা যাবেনা ,, ১৪/ ভিডিও করবেন না এটা মানসিক রোগী দের প্রাইভেসি নষ্ট হয় ,, ১৫/ এটা মহিলা ওয়ার্ড পুরুষ দর্শনার্থী থাকা নিষেধ,, ১৬/ প্রফেসর রাউন্ডে আসবে সবাই বিছানা গোছান ,এলোমেলো থাকবেন না ,, ১৭/এটা নবজাতক ওয়ার্ড এখানে দর্শনার্থী নিষেধ কারন নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম,, ১৮/রোগীর বিছানায় বসে একসাথে পাঁচজন খাচ্ছেন,দাঁড়ান আপনাদের রোগী ছুটি ১৯/ময়লার গামলায় পানি ফেলবেন না,, ২০/এই রোগীর কাজ শেষ করে আপনার রোগীর কাজ করবো ,,,,,,,,এহেন হাজার হাজার গালিগালাজ আমাদের করতে হয় । এই গালিগালাজ না করলে তো আমাদের কাজ ৯০%ই কমে যায় ।।ক্ষমা করে দিন আমাদের আর গালিগালাজ করতে চাই না।
#কালেক্টেড