Advocate Arannya Satteri

Advocate Arannya Satteri A way of Enlightenment with the knowledge of Law.

21/06/2026

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়

মামলা: হাসিনা জামশেদ ও অন্যান্য বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য
রিট পিটিশন নং: 12318 of 2019
রিপোর্ট: 74 DLR (HCD) 318
রায়ের তারিখ: 15 সেপ্টেম্বর 2021

মূল সিদ্ধান্ত

১. বিদ্যমান রেজিস্ট্রিকৃত পাওয়ার অফ অ্যাটর্নি বহাল থাকা অবস্থায় যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া নতুন পাওয়ার অফ অ্যাটর্নি অনুমোদন করা যায় না।

২. পূর্বের পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করা হয়েছে—এমন প্রমাণ ছাড়া পরবর্তী পাওয়ার অফ অ্যাটর্নিকে কার্যকর ধরা যাবে না।

৩. পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে বিরোধ সৃষ্টি হলে পাওয়ার অফ অ্যাটর্নি আইন, ২০১২-এর ধারা ১৩ অনুযায়ী প্রথমে আপস-মীমাংসার চেষ্টা করতে হবে; ব্যর্থ হলে দেওয়ানি আদালতে মামলা করতে হবে।

৪. জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পূর্বের আম-মোক্তারনামা যাচাই না করে ২০১২ সালের পাওয়ার অফ অ্যাটর্নি অনুমোদন করায় সেই অনুমোদনকে হাইকোর্ট আইনবহির্ভূত ঘোষণা করেন।

গুরুত্বপূর্ণ পয়েন্ট

- "Irrevocable Power of Attorney" স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর করা যায় না।
- একতরফাভাবে নতুন পাওয়ার অফ অ্যাটর্নি সৃষ্টি করলেই পূর্বেরটি বাতিল হয়ে যায় না।
- কর্তৃপক্ষকে পূর্ববর্তী দলিল ও আইনগত অবস্থান যাচাই করতে হবে।
- বিরোধ নিষ্পত্তির যথাযথ ফোরাম হলো দেওয়ানি আদালত।

জমি সংক্রান্ত লেনদেনে বিদ্যমান রেজিস্ট্রিকৃত পাওয়ার অফ অ্যাটর্নি উপেক্ষা করে নতুন পাওয়ার অফ অ্যাটর্নির ভিত্তিতে কোনো অনুমোদন বা হস্তান্তর গ্রহণের আগে পূর্ববর্তী দলিলের আইনগত অবস্থা সতর্কতার সঙ্গে যাচাই করা আবশ্যক।

23/02/2026

বিদেশে অবস্থান করা অবস্থায় কি তালাক প্রদান করা সম্ভব???

➡️হ্যা সম্ভব!!!

বিদেশ থেকে মুসলিম ধর্মে তা'লা'ক দেওয়ার বৈধ উপায় বাংলাদেশ আইনের আলোকে স্পষ্টভাবে, ধাপে ধাপে ও আইনসহ আলোচনা করা হলো ⬇️⬇️

➡️ প্রযোজ্য আইন
Muslim Family Laws Ordinance, 1961 (MFLO)
👉 ধারা ৭ (Section 7)

➡️ নোটিশ দেওয়ার মাধ্যমে (MFLO S- 7)
POA ছাড়া দূতাবাসের মাধ্যমে বৈধ পদ্ধতি (মুসলিম)

★ ধাপ–১: বিদেশে বসে তালাক প্রদান
স্বামী নিজে তালাক ঘোষণা করবেন (লিখিত আকারে উত্তম)।

★ ধাপ–২: দূতাবাসে তালাকনামা সত্যায়ন (Attestation)
স্বামী নিকটস্থ বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনে গিয়ে করবেন:
লিখিত তালাকনামা প্রস্তুত
দূতাবাস কর্তৃক স্বাক্ষর ও পরিচয় সত্যায়ন (Attestation)
📌 এখানে POA লাগে না, কারণ স্বামী নিজে উপস্থিত।
⚠️ মনে রাখবেন:
👉 দূতাবাস তালাক দেয় না, শুধু দলিল সত্যায়ন করে।

★ ধাপ–৩: দূতাবাসের মাধ্যমে নোটিশ প্রেরণ
সত্যায়িত তালাকনামা দিয়ে দূতাবাসের মাধ্যমে (বা নিজে ডাকযোগে) পাঠাতে হবে:
স্ত্রীর বর্তমান ঠিকানায়
স্ত্রীর এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / সিটি কর্পোরেশন মেয়রের কাছে
📮 মাধ্যম:
Diplomatic Mail / Registered Post / Courier

➡️ 📂 প্রমাণ:
প্রেরণের রসিদ ও কপি সংরক্ষণ করুন।

★ ধাপ–৪: ৯০ দিনের সালিশি সময় (আইনগত বাধ্যবাধকতা)
চেয়ারম্যান নোটিশ পাওয়ার দিন থেকে
৯০ দিনের সালিশি (Arbitration Council) সময় শুরু
পুনর্মিলন না হলে—

★ ধাপ–৫: তালাক কার্যকর
নোটিশ প্রাপ্তির ৯০ দিন পর তালাক চূড়ান্তভাবে কার্যকর
চেয়ারম্যান চাইলে তালাক সনদ ইস্যু করবেন

➡️ যে সব কাগজপত্র প্রয়োজন হবে,
১. কাবিননামা
২. জাতীয় পরিচয় পত্র
৩. পাসপোর্ট
৪. পাসপোর্ট সাইজ ছবি
৫. বর্তমান ঠিকানার প্রমান পত্র
➡️ আইনের স্পষ্ট ভিত্তি (MFLO, Section 7)
Section 7(1):
তালাক দিলে স্বামীকে তা লিখিতভাবে চেয়ারম্যানকে জানাতে হবে।
Section 7(2):
চেয়ারম্যান সালিশি পরিষদ গঠন করবেন।
Section 7(3):
নোটিশ পাওয়ার ৯০ দিন পর তা লাক কার্যকর হবে, যদি পুনর্মিলন না হয়।
⚠️ চেয়ারম্যানকে নোটিশ না দিলে তা লা ক আইনত অ বৈ ধ ও দণ্ডনীয় অ প রা ধ।

➡️ গুরুত্বপূর্ণ ভুল ধারণা—এগুলো নয়
❌ শুধু দূতাবাসে তালাকনামা করলে তালাক বৈধ হয় না
❌ শুধু বিদেশি নোটারি করলেও বৈধ হয় না
✔️ চেয়ারম্যানকে নোটিশ = বৈধতার মূল চাবিকাঠি

➡️ মূল কথা (সংক্ষেপে)
✔️ দূতাবাস তালাক কার্যকর করার কর্তৃপক্ষ নয়
✔️ তবে দূতাবাস তালাকনামা সত্যায়ন (attestation) ও নোটিশ প্রেরণে সহায়ক মাধ্যম
✔️ চূড়ান্ত বৈধতা আসে বাংলাদেশের স্থানীয় চেয়ারম্যানকে

➡️ ব্যবহারিক পরামর্শ
তা লা ক নামায় তারিখ, পূর্ণ ঠিকানা, স্বাক্ষর স্পষ্ট রাখুন
স্ত্রীর এলাকার সঠিক চেয়ারম্যান নির্ধারণ করুন
ডাকের রসিদ ও কপি সংরক্ষণ করুন।

15/02/2026

1️⃣ Case (কেস) — মামলা
2️⃣ Lawsuit (ল’স্যুট) — দেওয়ানি মামলা
3️⃣ Arrest (এরেস্ট) — গ্রেপ্তার
4️⃣ Custody (কাস্টডি) — হেফাজত
5️⃣ FIR (এফআইআর) — প্রাথমিক অভিযোগ
6️⃣ Complaint (কমপ্লেইন্ট) — অভিযোগ
7️⃣ Judge (জাজ) — বিচারক
8️⃣ Court (কোর্ট) — আদালত
9️⃣ High Court (হাই কোর্ট) — উচ্চ আদালত
🔟 Supreme Court (সুপ্রিম কোর্ট) — সর্বোচ্চ আদালত
1️⃣1️⃣ Police (পুলিশ) — পুলিশ
1️⃣2️⃣ Charge (চার্জ) — অভিযোগ
1️⃣3️⃣ Charge sheet (চার্জশিট) — অভিযোগপত্র
1️⃣4️⃣ Lawyer (লইয়ার) — আইনজীবী
1️⃣5️⃣ Advocate (অ্যাডভোকেট) — উকিল
1️⃣6️⃣ Hearing (হিয়ারিং) — শুনানি
1️⃣7️⃣ Remand (রিমান্ড) — জিজ্ঞাসাবাদের হেফাজত
1️⃣8️⃣ Detention (ডিটেনশন) — আটক
1️⃣9️⃣ Trial (ট্রায়াল) — বিচার কার্যক্রম
2️⃣0️⃣ Verdict (ভারডিক্ট) — রায়
2️⃣1️⃣ Bail (বেইল) — জামিন
2️⃣2️⃣ Bail application (বেইল অ্যাপ্লিকেশন) — জামিন আবেদন
2️⃣3️⃣ Bail bond (বেইল বন্ড) — জামিননামা
2️⃣4️⃣ Bail granted (বেইল গ্রান্টেড) — জামিন মঞ্জুর
2️⃣5️⃣ Bail rejected (বেইল রিজেক্টেড) — জামিন নামঞ্জুর
2️⃣6️⃣ Interim bail (ইন্টারিম বেইল) — অন্তর্বর্তী জামিন
2️⃣7️⃣ Anticipatory bail (অ্যান্টিসিপেটরি বেইল) — আগাম জামিন
2️⃣8️⃣ Warrant (ওয়ারেন্ট) — গ্রেপ্তারি পরোয়ানা
2️⃣9️⃣ Summon (সামন) — তলব
3️⃣0️⃣ Notice (নোটিশ) — নোটিশ
3️⃣1️⃣ Evidence (এভিডেন্স) — প্রমাণ
3️⃣2️⃣ Witness (উইটনেস) — সাক্ষী
3️⃣3️⃣ Statement (স্টেটমেন্ট) — জবানবন্দি
3️⃣4️⃣ Confession (কনফেশন) — স্বীকারোক্তি
3️⃣5️⃣ Investigation (ইনভেস্টিগেশন) — তদন্ত
3️⃣6️⃣ Inquiry (ইনকোয়ারি) — অনুসন্ধান
3️⃣7️⃣ Crime (ক্রাইম) — অপরাধ
3️⃣8️⃣ Criminal (ক্রিমিনাল) — অপরাধী
3️⃣9️⃣ Accused (অ্যাকিউজড) — অভিযুক্ত
4️⃣0️⃣ Victim (ভিকটিম) — ভুক্তভোগী
4️⃣1️⃣ Punishment (পানিশমেন্ট) — শাস্তি
4️⃣2️⃣ Sentence (সেন্টেন্স) — দণ্ড
4️⃣3️⃣ Life imprisonment (লাইফ ইমপ্রিজনমেন্ট) — যাবজ্জীবন কারাদণ্ড
4️⃣4️⃣ Fine (ফাইন) — জরিমানা
4️⃣5️⃣ Appeal (অ্যাপিল) — আপিল
4️⃣6️⃣ Petition (পিটিশন) — আবেদন
4️⃣7️⃣ Affidavit (অ্যাফিডেভিট) — হলফনামা
4️⃣8️⃣ Law (ল’) — আইন
4️⃣9️⃣ Legal notice (লিগ্যাল নোটিশ) — আইনি নোটিশ
5️⃣0️⃣ Constitution (কনস্টিটিউশন) — সংবিধান
5️⃣1️⃣ Section (সেকশন) — ধারা
5️⃣2️⃣ Act (অ্যাক্ট) — আইন
5️⃣3️⃣ Ordinance (অর্ডিন্যান্স) — অধ্যাদেশ
5️⃣4️⃣ Code (কোড) — বিধি
5️⃣5️⃣ Penal code (পিনাল কোড) — দণ্ডবিধি
5️⃣6️⃣ Civil case (সিভিল কেস) — দেওয়ানি মামলা
5️⃣7️⃣ Criminal case (ক্রিমিনাল কেস) — ফৌজদারি মামলা
5️⃣8️⃣ Jurisdiction (জুরিসডিকশন) — এখতিয়ার
5️⃣9️⃣ Bench (বেঞ্চ) — বিচারক প্যানেল
6️⃣0️⃣ Bar Association (বার অ্যাসোসিয়েশন) — আইনজীবী সমিতি
6️⃣1️⃣ Public prosecutor (পাবলিক প্রসিকিউটর) — রাষ্ট্রপক্ষের আইনজীবী
6️⃣2️⃣ Defense lawyer (ডিফেন্স লইয়ার) — আসামিপক্ষের আইনজীবী
6️⃣3️⃣ Cross-examination (ক্রস এক্সামিনেশন) — জেরা
6️⃣4️⃣ Objection (অবজেকশন) — আপত্তি
6️⃣5️⃣ Order (অর্ডার) — আদালতের আদেশ
6️⃣6️⃣ Judgment (জাজমেন্ট) — রায়
6️⃣7️⃣ Legal aid (লিগ্যাল এইড) — আইনগত সহায়তা
6️⃣8️⃣ Evidence Act (এভিডেন্স অ্যাক্ট) — সাক্ষ্য আইন
6️⃣9️⃣ Habeas Corpus (হ্যাবিয়াস কর্পাস) — বেআইনি আটক সংক্রান্ত আবেদন
7️⃣0️⃣ Contempt of court (কনটেম্পট অব কোর্ট) — আদালত অবমাননা
7️⃣1️⃣ FIR copy (এফআইআর কপি) — এফআইআর অনুলিপি
7️⃣2️⃣ Police station (পুলিশ স্টেশন) — থানা
7️⃣3️⃣ Case diary (কেস ডায়েরি) — মামলা নথি
7️⃣4️⃣ Seizure list (সিজার লিস্ট) — জব্দ তালিকা
7️⃣5️⃣ Charge framing (চার্জ ফ্রেমিং) — অভিযোগ গঠন
7️⃣6️⃣ Acquitted (অ্যাকুইটেড) — খালাসপ্রাপ্ত
7️⃣7️⃣ Convicted (কনভিক্টেড) — দোষী সাব্যস্ত
7️⃣8️⃣ Pending case (পেন্ডিং কেস) — বিচারাধীন মামলা
7️⃣9️⃣ Legal procedure (লিগ্যাল প্রসিডিউর) — আইনি প্রক্রিয়া
8️⃣0️⃣ Justice (জাস্টিস) — ন্যায়বিচার
8️⃣1️⃣ Rule of law (রুল অব ল’) — আইনের শাসন
8️⃣2️⃣ Investigation officer (ইনভেস্টিগেশন অফিসার) — তদন্ত কর্মকর্তা
8️⃣3️⃣ Police report (পুলিশ রিপোর্ট) — পুলিশ প্রতিবেদন
8️⃣4️⃣ Arrest warrant (এরেস্ট ওয়ারেন্ট) — গ্রেপ্তারি পরোয়ানা
8️⃣5️⃣ Search warrant (সার্চ ওয়ারেন্ট) — তল্লাশি পরোয়ানা
8️⃣6️⃣ Public interest litigation (পিআইএল) — জনস্বার্থ মামলা
8️⃣7️⃣ Legal rights (লিগ্যাল রাইটস) — আইনি অধিকার
8️⃣8️⃣ Fundamental rights (ফান্ডামেন্টাল রাইটস) — মৌলিক অধিকার
8️⃣9️⃣ Law enforcement (ল’ এনফোর্সমেন্ট) — আইন প্রয়োগ
9️⃣0️⃣ Prosecution (প্রসিকিউশন) — রাষ্ট্রপক্ষ
9️⃣1️⃣ Defense (ডিফেন্স) — আত্মপক্ষ সমর্থন
9️⃣2️⃣ Court order (কোর্ট অর্ডার) — আদালতের আদেশ
9️⃣3️⃣ Case dismissed (কেস ডিসমিসড) — মামলা খারিজ
9️⃣4️⃣ Legal system (লিগ্যাল সিস্টেম) — বিচার ব্যবস্থা
9️⃣5️⃣ Evidence submission (এভিডেন্স সাবমিশন) — প্রমাণ দাখিল
9️⃣6️⃣ Judicial system (জুডিশিয়াল সিস্টেম) — বিচার বিভাগ
9️⃣7️⃣ Rule (রুল) — বিধি
9️⃣8️⃣ Regulation (রেগুলেশন) — প্রবিধান
9️⃣9️⃣ Justice delayed (জাস্টিস ডিলেইড) — বিলম্বিত বিচার
🔟0️⃣Justice denied (জাস্টিস ডিনাইড) — ন্যায়বিচার বঞ্চিত

সবার সাথে শেয়ার করুন!
পড়া শেষে Done লিখুন ✅🍁

Collected from - Little school bd

09/02/2026

❓প্রশ্ন ১: স্ত্রীর ভরণপোষণ দেওয়া কি স্বামীর জন্য বাধ্যতামূলক?
✅উত্তর: হ্যাঁ, মুসলিম পারিবারিক আইন এবং শরিয়ত অনুযায়ী, স্ত্রীর অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার খরচ মেটানো স্বামীর জন্য বাধ্যতামূলক। স্ত্রী যদি কর্মজীবী বা ধনীও হন, তবুও স্বামী তার ভরণপোষণ দিতে বাধ্য।

❓​প্রশ্ন ২: তালাক হয়ে গেলে কি ভরণপোষণ দিতে হয়?
✅উত্তর: তালাকের পর স্ত্রীকে কেবল 'ইদ্দত' কালীন সময়ের (সাধারণত ৩ মাস ১০ দিন) ভরণপোষণ দিতে হয়। তবে বর্তমান আইন অনুযায়ী, বকেয়া দেনমোহর এবং সন্তানদের খরচ স্বামীকেই বহন করতে হয়।
❓​প্রশ্ন ৩: সন্তান মায়ের কাছে থাকলে বাবা কি খরচ দিতে বাধ্য?
✅উত্তর: অবশ্যই। সন্তান কার জিম্মায় (Custody) আছে সেটি বড় কথা নয়, সন্তানের আর্থিক খরচ (ভরণপোষণ) দেওয়া বাবার আইনি দায়িত্ব। বাবা এটি অস্বীকার করতে পারেন না।

❓​প্রশ্ন ৪: কত বছর বয়স পর্যন্ত সন্তানকে খরচ দিতে হয়?
✅উত্তর: * ছেলে সন্তান: সাবালক বা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত।
​মেয়ে সন্তান: বিয়ের আগ পর্যন্ত (এমনকি মেয়ে বড় হয়ে গেলেও যদি অবিবাহিত থাকে, তবে বাবা খরচ দিতে বাধ্য)।

👉​অক্ষম সন্তান: সন্তান যদি শারীরিক বা মানসিকভাবে অক্ষম হয়, তবে আজীবন বাবা তার ভরণপোষণ দেবেন।

❓​প্রশ্ন ৫: স্বামী বা বাবা ভরণপোষণ না দিলে আইনি প্রতিকার কী?
✅উত্তর: যদি স্বামী ভরণপোষণ দিতে অস্বীকার করেন, তবে স্ত্রী 'পারিবারিক আদালত আইন, ২০২৩' অনুযায়ী পারিবারিক আদালতে মামলা করতে পারেন। আদালত স্বামীর আয় ও সামর্থ্য বিবেচনা করে মাসিক ভাতার পরিমাণ নির্ধারণ করে দেবেন।

❓​প্রশ্ন ৬: দেনমোহর আর ভরণপোষণ কি একই জিনিস?
✅উত্তর: না। দেনমোহর হলো বিয়ের সময় স্ত্রীর প্রাপ্য একটি নির্দিষ্ট অংক। আর ভরণপোষণ হলো দৈনন্দিন জীবনযাপনের খরচ। দেনমোহর পরিশোধ করলেও নিয়মিত ভরণপোষণ দিয়ে যেতে হবে।

​👉মনে রাখবেন: ভরণপোষণ কোনো দয়া নয়, এটি স্ত্রী ও সন্তানের আইনি অধিকার। সুখী পরিবার গড়তে একে অপরের অধিকার সম্পর্কে সচেতন হোন।
অরণ্যা ছাত্তারী
আইনজীবী, গাইবান্ধা জেলা জজ কোর্ট।

​ #ভরণপোষণ #আইনিপরামর্শ

আজ কিন্ত সূর্য মামা দেখা দিয়েছে 😀😀 🫟 এভাবে মাঝে মাঝে নিজেকেও একটু আড়াল করতে হয় তাহলে সূর্যমামার  কদর বাড়বে।
07/01/2026

আজ কিন্ত সূর্য মামা দেখা দিয়েছে 😀😀 🫟 এভাবে মাঝে মাঝে নিজেকেও একটু আড়াল করতে হয় তাহলে সূর্যমামার কদর বাড়বে।

27/11/2025

📌 জমি কেনার আগে করণীয় – না জানলে বড় বিপদ হতে পারে! (সংরক্ষণযোগ্য পোস্ট)
জমি কেনা জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভুল তথ্য বা তাড়াহুড়োর কারণে অনেকেই প্রতারিত হন। তাই জমি কেনার আগে নিচের ধাপগুলো অনুসরণ করলে নিরাপদে এবং আইনগতভাবে জমি কেনা সম্ভব।

🔶 ১) জমির দলিল যাচাই করুন

বর্তমান মালিকের নাম কি দলিলে আছে?

দলিলটি আসল নাকি নকল?

কোন রেজিস্ট্রি অফিস থেকে দলিল হয়েছে সেটা মিলিয়ে দেখুন।

দলিলের ভলিউম, পৃষ্ঠা ও নম্বর নোট করুন।

🔶 ২) খতিয়ান (CS, SA, RS, BS) চেক করুন

খতিয়ানে মালিকানার নাম দলিলের সাথে মিল আছে কি না।

খতিয়ানে জমির পরিমাণ ও মৌজা মিলিয়ে দেখুন।

জমি কার দখলে আছে সেটার তথ্যও অনেক সময় খতিয়ানে উল্লেখ থাকে।

🔶 ৩) দাগ ও মৌজা মিলিয়ে নিন

দলিলের দাগ নম্বর এবং নকশার দাগ নম্বর মিলিয়ে যাচাই করুন।

দাগ নম্বর ভুল হলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে।

🔶 ৪) নকশা (মৌজা ম্যাপ) যাচাই করুন

নকশায় জমির অবস্থান ঠিক আছে কি না।

পাশের জমির সীমানা (East-West-North-South) মিলেছে কি না।

রাস্তা বা খাস জমি লাগোয়া কিনা নিশ্চিত হন।

🔶 ৫) নামজারি/মিউটেশন করা আছে কি না দেখুন

বর্তমান মালিকের নামে মিউটেশন না থাকলে জমি কেনা ঝুঁকিপূর্ণ।

হোল্ডিং নম্বর, দাখিলা, ও ভূমি কর রশিদ দেখে নিন।

🔶 ৬) জমি নিয়ে মামলা আছে কি না যাচাই করুন

আদালতে মামলার কপি আছে কি না খুঁজে দেখুন।

অনেক সময় জমির ওপর নিষেধাজ্ঞা, হোল্ড, বা ইনজাংশন থাকতে পারে।

🔶 ৭) উত্তরাধিকার সূত্রে মালিকানা হলে কী করবেন

সব উত্তরাধিকারী দলিলে স্বাক্ষর দিয়েছেন কি না নিশ্চিত হন।

কেউ বাদ পড়লে ভবিষ্যতে মামলা হতে পারে।

🔶 ৮) জমির ট্যাক্স/দাখিলা আপডেট আছে কি না

বর্তমান মালিক নিয়মিত ভূমি কর পরিশোধ করেছেন কি না।

দাখিলা/ট্যাক্স রশিদের বছর মিলিয়ে দেখুন।

🔶 ৯) প্রতিবেশী বা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলুন

জমির ওপর দখল বা বিরোধ আছে কি না।

জমির ইতিহাস কী — কেউ দাবি করে কি না।

🔶 ১০) মাঠে গিয়ে জমি দেখে নিন

জমির প্রকৃত আয়তন দলিলের সঙ্গে মিলেছে কি না।

জমি প্লাবিত হয় কি না, ঝিল/ডোবা ছিল কি না।

রাস্তা আছে কি না — অনেক সময় কাগজে রাস্তা দেখায়, বাস্তবে থাকে না।

🔶 ১১) দলিল লেখক/আইনজীবীর সাহায্য নিন

বিশেষজ্ঞ দিয়ে দলিল যাচাই করানো নিরাপদ।

তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না।

🔶 ১২) সব ঠিক থাকলে বিক্রয় চুক্তি (Baynama Agreement) করুন

চুক্তিতে সব শর্ত স্পষ্টভাবে লিখে রাখুন।

কোনো টাকা দিলে রসিদ নিন এবং সই নিন।

🔶 ১৩) শেষ ধাপ — রেজিস্ট্রি

রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল রেজিস্ট্রি করুন।

রেজিস্ট্রির পরে মালিকের হস্তান্তর খতিয়ান (মিউটেশন) করে নিন।

✔️ সেভ করে রাখুন—জমি কিনতে গেলে কাজে লাগবে।

আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন পেইজ Advocate Arannya Satteri   ফলো দিয়ে রাখার জন্য। এই পেজটিতে নিয...
30/08/2025

আসসালামু আলাইকুম
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন পেইজ Advocate Arannya Satteri ফলো দিয়ে রাখার জন্য। এই পেজটিতে নিয়মিত আপনারা পাবেন আইনের সাধারণ বিষয় গুলো সহজ ভাষায়, যা আপনাকে আইনের ভাষা বুঝতে শিখতে সহযোগিতা করবে।

Address

Kalibazar
Rangpur
5760

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Arannya Satteri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share