SkillHub BRUR

SkillHub BRUR SkillHub BRUR is a skill-based student organization at Begum Rokeya University, Rangpur. Motto: “From Campus Skills to Global Impact.”

Our mission is to empower students with practical skills and prepare them for future careers and global opportunities.

আপনার যদি একটা ইনস্টিটিউটেশনাল ইমেইল বা এডুমেইল থাকে তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনার জন্য অনেকগুলো অপরচুনিটি অপেক্ষ...
17/10/2025

আপনার যদি একটা ইনস্টিটিউটেশনাল ইমেইল বা এডুমেইল থাকে তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনার জন্য অনেকগুলো অপরচুনিটি অপেক্ষা করছে। আমি আপনাদের প্রয়োজন হবে এমন ১০টা অপরচুনিটিস আজকে তুলে ধরবো যেগুলো আপনার সব সময় লাগবে।
১. Camscanner
পিডিএফ তৈরি করা, পড়া এবং ম্যানেজ করার ক্ষেত্রে আমরা জনপ্রিয় এপস Camscanner ব্যবহার করে থাকি। আপনার কাছে এডুমেইল থাকলে সবগুলো প্রিমিয়াম ফিচার সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন। (সর্বশেষ আপডেট অনুযায়ী প্রিমিয়াম কতদিনের জন্য দেয় একটু দেখে নিবেন)
২. Gemini AI
বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টরাও কিন্তু জেমিনাই এআই প্রিমিয়াম একাউন্ট সম্পূর্ণ ফ্রীতে ০১ বছরের জন্য ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ক্রেডিট কার্ড এড করতে হবে এবং প্রথমে কার্ড এড করলে টাকা ঠিকঠাক কাটে কিনা তা যাচাই করার জন্য একটা ভেরিফিকেশন চার্জ কাটবে যার পরিমাণটা খুবই সামান্য। (০১ বছর হওয়ার আগে প্রিমিয়াম প্ল্যান ক্যান্সেল করে কার্ডটা রিমুভ করে দিয়েন)
৩. লিংকডইন ভেরিফিকেশন বেইজ
আপনার লিংকডইন প্রোফাইলের পাশে যদি একটা ভেরিফাইড বেইজ থাকে তাহলে ব্যাপারটা সুন্দর না? সুন্দরের চেয়েও বড় কথা হলাও, আপনার ভেরিফায়েড বেইজ থাকলে আপনার প্রোফাইল সব সময় সেইফ থাকবে, হ্যাক হবে না এবং কখনও হারিয়ে গেলেও সহজে রিকাভার করতে পারবেন।
৪. VEO 3 Premium
আপনার কাছে এডুমেইল থাকলে VEO 3 প্রিমিয়াম একাউন্ট নিতে পারবেন।
এই সুযোগটা আমেরিকান স্টুডেন্টদের জন্য হলেও ভিপিএন ইউজ করে আপনারাও নিয়ে নিতে পারবেন।
৫. ResearchGate Profile
আপনি গবেষণা শুরু করেছেন মানে আপনার একটা রিসার্চগেইট প্রোফাইল ক্রিয়েট করে নেওয়াটা একদমই জরুরি। রিসার্চগেটে আপনি বিশ্বের নামকরা গবেষকদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করে সমাধান বের করতে পারবেন। রিসার্চ প্রপোজাল, আর্টিকেল, প্রেজেন্টেশন সব ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। তবে, এখানে একাউন্ট খুলতে এডুমেইল লাগে।
৬. Google Meet Premium
আপনার কাছে এডুমেইল থাকলে আপনি ১০০ পার্টিসিপ্যান্টের গুগল মিটে আনলিমিটেড টাইম পর্যন্ত মিটিং করতে পারবেন, সাথে প্রিমিয়াম হোস্ট কন্ট্রোলও পেয়ে যাবেন। তবে, এখানে আপনি ক্লাস রেকর্ড করতে পারবেন না। তাছাড়া, গুগল ওয়ার্কস্পেসের আরও অনেক ফিচার আপনারা ইউজ করতে পারবেন।
৭. Canva Premium
ক্যানভা ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। আপনার এডুমেইল থাকলে এবং ভেরিফাইড হলে আপনি ক্যানভা প্রিমিয়াম ইউজ করতে পারবেন। এডুমেইলের মাধ্যমে আপনি প্রিমিয়াম একাউন্ট নিলে ১০০ জিবি ক্লাউড স্পেস পাবেন এবং আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টার শিডিউল করে পোস্ট করতে পারবেন। আবার তাদের সাথে GitHub এর কোলাবোরেশানও আছে। তবে, এই অফারটা শুধুমাত্র স্কুলের স্টুডেন্টদের জন্য। (কোনো টেকনিকনকরে নিতে পারেন কিনা ট্রাই করে দেখতে পারেন)
৮. Microsoft 365 Office Education
মাইক্রোসফট অফিস তো আমাদের জীবনের একটা অংশে পরিণত হয়ে গেছে, যখনই ল্যাপটপ ওপেন করি তখনই আমরা কোনো না কোনো মাইক্রোসফট অফিসের টুলস যেমন পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড বা এক্সসেল ব্যবহার করি। আপনার কাছে এডুমেইল থাকলে মাইক্রোসফট ৩৬৫ অফিস ০১ বছরের জন্য সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন। (এই অফারটা কলেজের স্টুডেন্টদের জন্য, কিন্তু আপনিও সিস্টেম করে নিতে পারবেন)
৯. Microsoft Azure Cloud
ক্লাউড কম্পিউটিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই অফারটি। মাইক্রোসফট এজিউর হচ্ছে ২০০ এর মতো প্রোডাক্টসের একটা প্লাটফর্ম যা ক্লাউড কম্পিউটিং সিস্টেম ডেভেলপারদের হেল্প করে। আপনার কাছে এডুমেইল থাকলে আপনি ১০০ ডলারের একটা ডিসকাউন্ট নিতে পারেন।
১০. LucidChart
যারা গবেষণা করেন বা একটা সুন্দর প্ল্যানিং করতে চান কিংবা একটা কোনো ইভেন্ট বা প্রজেক্টের মাইন্ড ম্যাপ তৈরি করতে চান তাহলে লুসিডচার্টের বিকল্প নেই। এই টুলসটার মাধ্যমে খুব সহজে আপনি ভিজুয়াল ফ্লোচার্ট তৈরি করতে পারবেন, টিমের সাথে কাজ করতে পারবেন এবং একটা সুন্দর ও পূর্ণাঙ্গ প্ল্যানিং তৈরি করতে পারবেন। আপনার এডুমেইল থাকলে এই টুলসটি একদমই ফ্রীতে ব্যবহার করতে পারবেন।
থামেন, এখানেই শেষ না, আরও অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো স্টুডেন্ট ইমেইল আইডি থাকলে এঞ্জয় করা যায়। আপনারা নিজ দায়িত্বে গুগলে সার্চ করে দেখুন। যে জিনিসগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করে আসতেছি সেগুলোই তুলে ধরেছি আপাতত। আশা করি আপনাদের কাজে লাগবে।
©

14/10/2025

SkillHub BRUR

12/10/2025

Speed Ramp X BRUR

আপনার যে একটা ল্যাপটপ আছে, সেটা দিয়ে নাটক দেখা ছাড়া আর কী কী করেন?
11/10/2025

আপনার যে একটা ল্যাপটপ আছে, সেটা দিয়ে নাটক দেখা ছাড়া আর কী কী করেন?

আপনি এখন কোন স্কিল শিখছেন?
10/10/2025

আপনি এখন কোন স্কিল শিখছেন?

শুভ সন্ধা বেরোবিফটোগ্রাফার: আরিফুল
09/10/2025

শুভ সন্ধা বেরোবি

ফটোগ্রাফার: আরিফুল

নতুন কিছু শেখা শুরু করলেও ধারাবাহিক থাকা কঠিন কেন হয় বলে মনে করেন?
09/10/2025

নতুন কিছু শেখা শুরু করলেও ধারাবাহিক থাকা কঠিন কেন হয় বলে মনে করেন?

08/10/2025

অনেকেই স্কিল ডেভেলপ করতে চায়, কিন্তু কোনো না কোনো বাধায় থেমে যায়।
আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কী?

🌐 কেন প্রতিটি শিক্ষার্থীর একটি ডিজিটাল স্কিল শেখা জরুরি?আজকের যুগে “ডিজিটাল স্কিল” আর শুধু বাড়তি যোগ্যতা নয়—এটা এখন টিকে...
07/10/2025

🌐 কেন প্রতিটি শিক্ষার্থীর একটি ডিজিটাল স্কিল শেখা জরুরি?

আজকের যুগে “ডিজিটাল স্কিল” আর শুধু বাড়তি যোগ্যতা নয়—এটা এখন টিকে থাকার, এগিয়ে যাওয়ার, আর নিজের স্বপ্ন পূরণের অন্যতম চাবিকাঠি। ২০২৫ সালে এসে বিশ্ব যতটা প্রযুক্তিনির্ভর হয়ে গেছে, ততটাই আমাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, এমনকি চাকরির বাজারও ডিজিটাল দক্ষতার ওপর নির্ভরশীল। তাই এখন প্রশ্ন নয়—“ডিজিটাল স্কিল শিখবো কি না?”, বরং “কোন ডিজিটাল স্কিলটা আগে শিখবো?”

💡 প্রযুক্তির দুনিয়া বদলে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমেশন, ডেটা অ্যানালাইসিস, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং—সবকিছুই এখন ভবিষ্যতের মূল চালিকাশক্তি। যে শিক্ষার্থী আজ এসবের মৌলিক ধারণা রাখবে, সে আগামীদিনে শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা হিসেবেও গড়ে উঠতে পারবে।

💡 চাকরির বাজারে প্রতিযোগিতা এখন গ্লোবাল
আগে শুধু নিজের শহর বা দেশে চাকরি পাওয়া ছিল লক্ষ্য। এখন Freelancer, Fiverr, Upwork-এর মতো প্ল্যাটফর্মে সারা বিশ্বের কাজ পাওয়া যায়। কিন্তু সেখানে কাজ করতে হলে দরকার ডিজিটাল স্কিল—যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং ইত্যাদি।
যে ছাত্রের এসব স্কিল থাকবে, সে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই আয় শুরু করতে পারবে।

💡 শিক্ষায় নতুন ধারা: ডিজিটাল লার্নিং
আজকাল “অনলাইন লার্নিং” শুধু বিকল্প নয়—এটাই মূল ধারার শিক্ষা। Google Classroom, YouTube Learning, Coursera, Khan Academy—সব জায়গাতেই ডিজিটাল স্কিলই শেখার মাধ্যম। তাই এসব দক্ষতা না থাকলে ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে যাবে।

💡 উদ্যোক্তা হওয়ার সুযোগ
ডিজিটাল স্কিল মানে শুধু চাকরি নয়, নিজের ব্যবসা শুরু করারও সুযোগ।
একজন শিক্ষার্থী চাইলে এখনই অনলাইনে ব্র্যান্ড বানাতে, মার্কেটিং করতে, ওয়েবসাইট তৈরি করতে বা ই-কমার্স ব্যবসা চালু করতে পারে। আর এসব করতে দরকার Adobe Photoshop, Canva, WordPress, অথবা Facebook Ads-এর মতো টুল ব্যবহারের দক্ষতা।

💡 সময় ও সুযোগের সর্বোচ্চ ব্যবহার
ডিজিটাল স্কিল শেখা মানে নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানো। এখন Facebook, Instagram, YouTube শুধু বিনোদনের জায়গা নয়—এগুলো হতে পারে ক্যারিয়ার গড়ার প্ল্যাটফর্ম। যারা জানে কিভাবে ডিজিটালি কনটেন্ট তৈরি করতে হয়, তারা তাদের প্রতিভাকে পেশায় রূপ দিতে পারে।

উপসংহার
২০২৫ সালকে বলা যায় “ডিজিটাল রেনেসাঁর যুগ”। এখন যে শিক্ষার্থী ডিজিটাল স্কিল শেখা শুরু করবে, আগামী ৫ বছরে সে এমন জায়গায় পৌঁছাতে পারবে, যেখানে শুধুই বইয়ের জ্ঞান যথেষ্ট নয়।
তাই আজ থেকেই শুরু করো—ডিজিটাল স্কিল শেখো, নিজের ভবিষ্যৎ গড়ে তোলো।
কারণ ভবিষ্যৎ তাদেরই, যারা প্রযুক্তিকে নিজেদের শক্তিতে পরিণত করতে জানে।

Ctrl+Z doesn't work in real life.
06/10/2025

Ctrl+Z doesn't work in real life.

Address

Begum Rokeya University, Rangpur Rangpur
Rangpur
5404

Website

Alerts

Be the first to know and let us send you an email when SkillHub BRUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share