31/01/2026
বাবা-মা vs সন্তান💝
অনেক বাবা-মা অজান্তেই সন্তানকে নিজের *সম্পত্তি*বা *হাতের পুতুল* ভেবে বসেন।
তাদের ধারণা, আমি বাবা-মা তাই আমি যা বলব সেটাই ঠিক।
সন্তান যদি নিজের *ইচ্ছে-অনিচ্ছা*, *মতামত* বা *কষ্ট*ের কথা বলে, সেটাকেই *তর্ক*, *অবাধ্যতা* বা *অকৃতজ্ঞতা* মনে করা হয়।
কিন্তু *বাবা-মা হওয়া মানেই সব সময় ঠিক হওয়া নয়। সন্তানও একজন আলাদা মানুষ।
তার নিজেস্ব অনুভূতি,চিন্তা,ও স্বপ্ন থাকবে এটাই স্বাভাবিক।
👉শাসন আর দমন এক জিনিস নয়। ভালোর নামে যদি সন্তানের *কণ্ঠস্বর চেপে ধরা* হয়, তাহলে সে
চুপ হয়ে যায় বা ভেতরে ভেতরে ভেঙে পড়ে।
অনেক সন্তান বড় হয়ে বাবা-মার সঙ্গে *দূরত্ব* তৈরি করে। এর পেছনে বেশিরভাগ সময় *ভালোবাসার অভাব নয়*, বরং *বোঝার অভাব* কাজ করে।
মহান আল্লাহ প্রদত্ত এক বিশাল নিয়ামাহ্ সন্তান। এই নিয়ামাহ্ যার ঘরে নেই আবার যাঁরা এই নিয়ামাহ্ পেয়েও হারিয়াছেন তাঁরাই জানেন এর প্রকৃত ব্যাথা।তাদের অন্তরের আর্তনাদ ভাষায় ব্যাক্ত করা সম্ভব নয়।
সুতরাং সময় থাকতে আল্লাহর এই নিয়ামাতের প্রতি যত্নশীল হওয়া আমাদের দায়িত্ব।।
সন্তান কি বলতে চায় মনোযোগ দিয়ে শুনুন।
তার অনুভূতি বুঝতে চেষ্টা করুন।
ভুল হলে বুঝিয়ে বলুন,জোর করে চাপিয়ে দেবেন না।
*সম্মান* দিলে সম্মান পাওয়া যায়—এটাই সম্পর্কের সবচেয়ে বড় শিক্ষা।
সন্তান *দাস নয়।* সে আপনার *প্রতিচ্ছবি* হতে বাধ্য নয়। সে একজন *স্বাধীন মানুষ*—যাকে মানুষ করা আপনার দায়িত্ব যা স্বয়ং মহান আল্লাহ প্রদত্ত।
*ভালো বাবা-মা মানে নিখুঁত হওয়া নয়*, *ভালো বাবা-মা মানে শেখার মানসিকতা রাখা।*
*“প্রকৃত উত্তম বাবা-মা সেই, যারা সন্তানকে ভালবাসার সঙ্গে শাসন করে, এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের মানুষ করে। (হাদিস: সহিহ বুখারি ও সহিহ মুসলিম)”*
Sara & Safa Story
Happy Parenting