25/10/2025
⚙️ টুর্নামেন্টের রুলস...⚙️
⚡️ ৬৪ জন প্লেয়ার, ১৬ টি গ্রুপ,প্রথম গ্রুপ পর্বে ৪ জন করে প্লেয়ার থাকবে প্রতি গ্রুপে এবং প্রত্যেকে নিজ গ্রুপের প্লেয়ারের সাথে ১ টি করে ৩ জনের সাথে মোট ৩ টি ম্যাচ খেলতে হবে। প্রত্যেক গ্রুপ থেকে ২ জন পয়েন্টে শীর্ষে থাকা প্লেয়ার ২য় রাউন্ডে যাবে এবং ২য় রাউন্ড থেকে ধারাবাহিকভাবে ফাইনাল পর্যন্ত নকআউট সিস্টেমে টুর্নামেন্ট চলতে থাকবে।
✨ যে পর্বের যেই ডেডলাইন দেয়া থাকবে ওই পর্বের ম্যাচ ওই ডেডলাইন এর মধ্যেই শেষ করতে হবে অন্যথায় লাস্ট ডেডলাইনে এর শেষ সময়ের দিকে একটি ফিক্সড টাইম থাকবে ওই টাইমে যে একটিভ থাকবে তাকেই উইনার হিসেবে বিবেচনা করা হবে।
❄️ ম্যাচ যদি প্রথমে/মাঝখানে অথবা শেষের দিকে ডিসকানেক্ট হয়ে যায় তবে ম্যাচের যেই সময়ে ম্যাচ ডিসকানেক্ট হয়েছে ৯০ মিনিট থেকে সেই সময় বাদ দিলে বাকি যত সময় থাকবে ততটুকু সময় আবার নতুন করে স্টার্ট করে খেলে নিতে হবে এবং গোল স্কোর যেটা ছিল সেটা অক্ষত থাকবে সাথে পরবর্তী রেজাল্ট ও আগের রেজাল্টের সাথে যুক্ত হয়ে মেইন রেজাল্টে চলে যাবে।
🛠️ টুর্নামেন্টের ম্যাচ খেলার সময় অবশ্যই আপনার গেমের টিম নাম আপনার নিজের নামে হতে হবে। (যেই নাম দিয়ে আপনি রেজিষ্ট্রেশন করেছেন সেই নাম দিতে হবে) যদি কোনো কারনে সেটা ভুলে যান তবে এডমিন কে রেজাল্ট দেয়ার সময় সেই স্কিনশটের মধ্যেই নাম লিখে তারপর দিতে হবে অন্যথায় রেজাল্ট গন্য হবে না।
❌ একাধিক আইডি ব্যবহার করা যাবে না। যদি একাধিক আইডি ব্যবহারের প্রমান পাওয়া যায় তাহলে সরাসরি সেই প্লেয়ারকে টুর্নামেন্ট থেকে ব্যান করে দেয়া হবে।
⏱️ গ্রুপে অপনেন্টকে মেনশন দিয়ে খুজে পেলে ইনবক্সে গিয়ে কথা বলে ম্যাচ শেষ করবেন এবং ম্যাচ শেষ হলে সাথে সাথে ম্যাচ রেজাল্ট এডমিন এর ইনবক্সে দিবেন।
⚠️ সতর্কতাঃ
🟡 হলুদ কার্ড - লাল কার্ড 🔴
⭐️ কারো সাথে কোনো খারাপ আচরন বা উল্টো পাল্টা কোনো কিছু পেলে এডমিন যে কাউকে বিনা নোটিশে হলুদ কার্ড দিতে পারবে। যে প্লেয়ার একটি হলুদ কার্ড পাবে সেটা তার জন্য সতর্কতা মুলক কার্ড হিসেবে গন্য হবে। একজন প্লেয়ার যদি ২ টি হলুদ কার্ড গ্রহন করে তবে সেটা লাল কার্ড হিসেবে গন্য হবে এবং লাল কার্ড পেলে তাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে। সেই সাথে যদি কেউ অতিরিক্ত কোনো বেয়াদবি বা কোনো খারাপ আচরণ করে তবে এডমিন চাইলে তাকে সরাসরি লাল কার্ড ও দিতে পারবেন।
🎯 - এডমিন চাইলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই নিয়মের এর মধ্যে যে কোনো নিময় যুক্ত এবং বাতিল করতে পারবেন।