09/09/2026
ইদানীং নিজেকে খুব ডাউন মনে হয় বুঝে পাইনা যে কি করব কোথায় থেকে কোথায় আসলাম কি করলাম কোথায় পা দিলাম কিছু বুঝতে পারলাম না! তো সে যাই হোক জীবনে অনেক উঠা নামা আসবে স্বাভাবিক
মেয়েদের বাবা লাগে প্রতি পদে পদে বাবা লাগে আমার তো আরো বেশি লাগে উঠতে বসতে খেতে চলতে সব!
আমার কাছে মনে হয় কেউ হয়তো আমার পড়াশুনা টাকে ওইভাবে সার্পোর্ট করে না যেভাবে আব্বু করে কবে যে ওনার স্বপ্ন গুলো পূরন করতে পারবো জানিনা শুধু দোয়া করে যাই আল্লাহ্ - র কাছে। আমার ভাই নাই ছোট থেকে দেখে আসছি যদি আব্বুকে কেউ বলছে যে ওহ্ একটাই মেয়ে ছেলে নাই আমার আব্বু জবাব দিছে ওইটাই আমার মেয়ে ওইটাই আমার ছেলে ছেলে লাগবে না ভাই! আমি ও এটা বিশ্বাস করি আমি আমার বাপের বেটা আমি সামনে থাকা অবস্থায় কখনো কোনোদিন কেউ কোনোভাবে শারীরিক হোক বা মানসিক কেউ আমার আব্বু আম্মুকে এক চিমটি আঘাত ও করতে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ্ যদি আমাকে বাঁচায় রাখে এই দুঃসাহস কারো হবেও না ইনশাআল্লাহ।
আমি শুধু পড়াশুনা করে আগাইতে চাই তিনটা মানুষের মুখের দিকে চেয়ে কিন্তু এত বাধা বিপত্তি আল্লাহ্ সহায় হও।
জীবনে যদি কোনদিন সফল হই আল্লাহ্ যদি সফল করায় সবার আগে আব্বু আম্মুর হাত দেওয়া জিনিস আব্বুকে আম্মুকে নিয়ে দিব তারপর ভাববো কি করা যায়।
মনে অনেক কথা আছে সব কথা বলা যায় না আপনারা নজর দিয়েন না দোয়া করিয়েন একটু
আর আমার আব্বু আম্মু লাবিবের জন্য দোয়া করিয়েন যেটা আমি সবসময়ই আপনাদের বলে আসি😊❤️