07/03/2026
পীরগঞ্জ উপজেলার রামপুর মধ্যেপাড়ায় মোঃ রনজুর মিয়ার বাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল এবং নগদ টাকাসহ প্রায় সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যেই পরিবারটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং তারা এখন দিশেহারা অবস্থায় রয়েছে।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এ ঘটনায় পরিবারটি মানবেতর অবস্থায় পড়েছে।
আল্লাহ যেন অসহায় পরিবারটিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন। সবাই তাদের জন্য দোয়া করবেন। �