Path to Jannah

Path to Jannah “Every post a step closer to Jannah.”

🌼কুরআন এবং হাদিসে অনেকগুলো তওবা ও ইস্তিগফারের (ক্ষমা প্রার্থনা) দোয়া বর্ণিত হয়েছে। তওবা হলো আল্লাহর দিকে ফিরে আসা এবং নি...
22/01/2026

🌼কুরআন এবং হাদিসে অনেকগুলো তওবা ও ইস্তিগফারের (ক্ষমা প্রার্থনা) দোয়া বর্ণিত হয়েছে। তওবা হলো আল্লাহর দিকে ফিরে আসা এবং নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া।

🔺নিচে কুরআন ও হাদিস থেকে শ্রেষ্ঠ কিছু তওবার দোয়া, তাদের উচ্চারণ ও ফজিলত দেওয়া হলো:

🔹১. সাইয়্যিদুল ইস্তিগফার (তওবার শ্রেষ্ঠ দোয়া)
এটি ইস্তিগফারের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দোয়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে বা রাতে এটি বিশ্বাসের সাথে পড়বে এবং ওই দিন বা রাতে মারা যাবে, সে জান্নাতি হবে। (সহিহ বুখারি)

আরবি: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা আন্তা রাব্বি, লা ইলাহা ইল্লা আন্তা। খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত’তু। আ’উযুবিকা মিন শাররি মা সানা’তু। আবু-উ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবু-উ লাকা বিযাম্বি, ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্তা।

ফজিলত: এটি তওবার সকল দোয়ার সর্দার। জান্নাত নিশ্চিত করার জন্য এটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পাঠ করা সুন্নত।

🔹২. হযরত ইউনুস (আ.)-এর দোয়া (দোয়া ইউনুস)
বিপদ থেকে উদ্ধার এবং গুনাহ মাফের জন্য এটি অত্যন্ত শক্তিশালী দোয়া।

আরবি: لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ: লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যলিমীন।

ফজিলত: মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়া পড়ে হযরত ইউনুস (আ.) মুক্তি পেয়েছিলেন। কোনো মুসলিম এই দোয়া পড়লে আল্লাহ তার দোয়া কবুল করেন।

🔹৩. হযরত আদম ও হাওয়া (আ.)-এর তওবা (কুরআন থেকে)
মানুষ হিসেবে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এটিই প্রথম দোয়া যা শিখিয়ে দেওয়া হয়েছিল।

আরবি: رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

উচ্চারণ: রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। (সূরা আরাফ: ২৩)

ফজিলত: এটি অত্যন্ত বিনয়পূর্ণ তওবা। আল্লাহ আদম (আ.)-কে এই শব্দগুলো শিখিয়েছিলেন যার মাধ্যমে তাঁর তওবা কবুল হয়েছিল।

🔹৪. গুনাহ মাফের ছোট ও শক্তিশালী দোয়া
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, এমনকি সে যদি রণক্ষেত্র থেকেও পালিয়ে আসার মতো বড় গুনাহ করে থাকে। (আবু দাউদ, তিরমিজি)

আরবি: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।

ফজিলত: বড় গুনাহ (কবিরা গুনাহ) মোচনের জন্য এটি অত্যন্ত কার্যকর।

🔹৫. নামাজের বৈঠকে পঠিত তওবা
হযরত আবু বকর (রা.) রাসূলুল্লাহ (সা.)-কে নামাজের শেষে পড়ার জন্য একটি দোয়া শিখিয়ে দিতে বললে তিনি এটি শিখিয়ে দেন।

আরবি: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরাওঁ ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্তা। ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আন্তাল গাফুরুর রাহীম।

ফজিলত: এটি নিজের অক্ষমতা স্বীকার করে আল্লাহর দয়া পাওয়ার অনন্য এক দোয়া।

🔴তওবা কবুলের ৩টি শর্ত: ১. গুনাহটি পুরোপুরি ছেড়ে দেওয়া। ২. কৃতকর্মের জন্য মনে মনে লজ্জিত হওয়া। ৩. ভবিষ্যতে ওই গুনাহ আর কখনও না করার দৃঢ় সংকল্প করা।

28/12/2025
27/12/2025

নবীজি (ﷺ) বলেছেন:-
“সবচেয়ে উত্তম দু'আ হলো
"আলহামদুলিল্লাহ"
[তিরমিযীঃ৩৩৮৩]

27/12/2025

🕋সকালের যিকির 🕋

♦️১) আয়াতুল কুরসি ___১ বার

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ لَا تَأْخُذُهُۥ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ

আল্লাহু লাইলাহা ইল্লাহুওয়া আল হাইয়ুল কাইয়ূমু লাতা’খুযুহূ ছিনাতুওঁ ওয়ালানাওমুন লাহূ মাফিছ ছামাওয়াতি ওয়ামাফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূইল্লা-বিইযনিহী ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম ওয়ালা ইউহীতূনা বিশাইইম মিন ‘ইলমিহী ইল্লা বিমা শাআ ওয়াছি‘আ কুরছিইয়ুহুছ ছামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াঊদুহু হিফজু হুমা ওয়া হুওয়াল ‘আলিইয়ূল ‘আজীম।

সূরা আল বাকারা
আয়াত নং (২৫৫)

♦️২)لا إلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ ؛ وَلَهُ الحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারিকালাহ্, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বদির।_(১০০ বার)

♦️৩) সূরা ইখলাস ৩ বার, ফালাক ৩ বার, নাস ৩ বার

♦️৪)حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ.

হাসবিয়াল্লাহু লা ইলা-হা ইল্লা হুও, 'আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল 'আরশিল আযীম।______(৭বার)

♦️৫)بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ .

বিস্মিল্লা-হিল্লাযী লা- ইয়াদুররু মা'আসমিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা- ফিস্ সামায়ি ওয়া হুওয়াস্ সামী'উল 'আলীম।
______(৩বার)

♦️৬) লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি কালাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ (৩ বার)

♦️৭) اللهم أجِرْنِي مِنَ النار

আল্লহুম্মা আজিরনী মিনান্নার। _____(৭ বার)

♦️৮) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ.

সুবহানাল্লহি ওয়া বিহামদিহী, আদাদা খলক্বিহী, ওয়া রিদ্বো- নাফছিহী, ওয়া যিনাতা 'আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহ্। ____(৩ বার)


♦️৯)أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِيْنَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ.

উচ্চারণ: আসবা'হনা 'আলা- ফিত রতিল ইসলাম, ওয়া 'আলা- কালিমাতিল ইখলাস, ওয়া 'আলা- দীনি নাবিয়্যিনা মুহাম্মাদিন সল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম, ওয়া 'আলা- মিল্লাতি আবীনা- ইব-রহীমা 'হানীফাম্ মুসলিমা। ওয়া মা- কা-না মিনাল মুশরিকীন।___(১)

♦️১০) اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيْبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا.

উচ্চারনঃ আল্লহুম্মা ইন্নি আছআলুকা ঈলমান নাফিয়্যা, ওয়া রিযক্বন তয়্যিবা,ওয়া আমালাম্ মুতাক্বব্বালা (১বার)

♦️১১) ৬ তসবিহ ⬇️
✅ক) সুবহানাল্লাহ ১০০বার
✅খ) আলহামদুলিল্লাহ ১০০ বার।
✅গ) আল্লহু আকবার১০০ বার।
✅ঘ) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার।

✅ঙ) লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার।
✅চ) সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী ১০০ বার।

♦️১২)اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِّنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيْكَ لَكَ ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكُرُ.

উচ্চারণ: আল্লাহুম্মা মা- আছবা'হা বী মিন নি'মাতিন আও বি আ'হাদিম মিন খলক্বিকা ফামিনকা ওয়াহ্দাকা লা- শারীকা লাকা, ফা লাকাল 'হামদু ওয়া লাকাশ্ শুকরু।

♦️১৩) اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ.

উচ্চারণ: আল্লা-হুম্মা বিকা আসবাহ'না, ওয়া বিকা আমসাইনা, ওয়াবিকা না'হ্ ইয়া, ওয়াবিকা নামূতু, ওয়া ইলাইকান নুশুর।______(১ বার)

♦️১৪)اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي, اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي, اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْت, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ.

উচ্চারণ: আল্ল-হুম্মা 'আ-ফিনী ফী বাদানী, আল্ল-হুম্মা 'আ-ফিনী ফী ছাম য়ী, আল্ল-হুম্মা 'আ-ফিনী ফী বা সরি। লা- ইলা-হা ইল্লা- আনতা।

আল্লা-হুম্মা ইন্নী আ'উযু বিকা মিনাল কুফরি, ওয়াল ফাকরি, আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন 'আযা-বিল ক্ববরি, লা- ইলা-হা ইল্লা আনতা।_______(৩ বার)

♦️১৫)يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَاتَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ.

উচ্চারণ: ইয়া- 'হাইয়্যু ইয়া- কইয়ূমু বিরাহমাতিকা আসতাগীসছ, আসলি'হ লী শাঅ্নী কুল্লাহ্, ওয়ালা- তাকিলনী ইলা- নাফসী ত্বরফাতা 'আইন।______(১বার)

♦️১৬) সাইদুল ইস্তেগফার ১ বার
আস্তাগফিরুল্লাহ, ৭০ বার
♦️১৭) লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন,,,১০০ বার

♦️১৮: সূরা বাকারার শেষ দুই আয়াত ও সূরা হাশরের শেষ ৩ আয়াত।
ওমা তাওফিক ইল্লা বিল্লাহ,,🤲🤲

♦️১৯:দুরুদ ১৩ বার

♦️ ঋণ মুক্তির দোয়া( ৭ বার)
اَللَّهُمَّ اكْفِنِىْ بِحَلاَ لِكَ عَنْ حَرَامِكَ وَاَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
আল্লাহুম্মাক ফিনি বি হালা-লিকা 'আন হারা-মিকা ওয়াগনীনী বিফাদ্বলিকা 'আম্মান সিওয়াক
[তিরমিযি ৩৫৬৩, আহমদ ১৩২১]
♦️দুরুদ ১৩ বার

পড়া হলে আলহামদুলিল্লাহ বলবেন

ঘুম হতে নামাজ উত্তম।
27/12/2025

ঘুম হতে নামাজ উত্তম।

*রমজানের আগে নিজেকে প্রস্তুত করুন। *- পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন- তাহাজ্জুদ নামাজ পড়ুন- সকাল ও সন্ধ্যার আযকা...
26/12/2025

*রমজানের আগে নিজেকে প্রস্তুত করুন। *
- পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন

- তাহাজ্জুদ নামাজ পড়ুন

- সকাল ও সন্ধ্যার আযকার ও যিকির করুন

- মোবাইলে হারাম কন্টেন্ট দেখা থেকে বিরত থাকুন

- প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন

- সুন্নাহ অনুসরণ করুন

- সালাতুদ-দুহা আদায় করুন

- দান করুন (অল্প হলেও)

- প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ুন ও নামাজের আমলগুলো করুন।

- নবী ﷺ–এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করুন

- গান শোনা ছেড়ে দিন

- অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন

- মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন।

- বেশি বেশি ইস্তিগফার করুন (আস্তাগফিরুল্লাহ)

- প্রতিটি কাজ “বিসমিল্লাহ” বলে শুরু করুন

- সোমবার, বৃহস্পতিবার ও আইয়ামে বীয ( আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখে) রোজা রাখুন

- বিশেষ করে পবিত্র রাজব মাসে বড় গুনাহ থেকে বিরত থাকুন

- সব সময় সদয় ও দয়ালু থাকুন

- যতটা সম্ভব ক্ষমা করুন

- দ্বীনের জ্ঞান অর্জন করুন

- নেককার লোকদের সঙ্গে চলাফেরা করুন এবং হারাম মজলিস এড়িয়ে চলুন

- ইসলামিক বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।

- বেশি বেশি জিকির করুন

আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের জন্য উত্তমভাবে প্রস্তুত হওয়ার তাওফিক দান করুন। 🤲

— সংগৃহিত

26/12/2025

❝ যুবক যদি জানতো..
তার যুবক বয়সের একটা সেজদা ৮০
বছর ইবাদতের সমান তাহলে কখনোই যুবক
সেজদা থেকে মাথা উঠাতো না ❞
সুবহানাল্লাহ 🖤🥀

🌿 ইস্তেগফার সত্যিই এক অলৌকিক আমল। ফকির থেকে কোটিপতি হওয়া সম্ভব শুধু ইস্তিগফার দিয়ে।ঢাকায় এক গরীব তরুণ। পরিবারে অভাব, সংস...
26/12/2025

🌿 ইস্তেগফার সত্যিই এক অলৌকিক আমল।

ফকির থেকে কোটিপতি হওয়া সম্ভব শুধু ইস্তিগফার দিয়ে।
ঢাকায় এক গরীব তরুণ। পরিবারে অভাব, সংসারে টানাটানি, কাজ করে কোনোমতে দিন চলে। অনেক চেষ্টা করেও তার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছিল না।

একদিন সে তার এলাকার এক বুড়ো আলেমের কাছে গিয়ে কান্নাকাটি করে বললো, “হুজুর, আমার কপালে কি কোনোদিন টাকা আসবে না?”

বৃদ্ধ আলেম তাকে বললেন, “বেটা, তুই বেশি কিছু করিস না। আল্লাহর কাছে মাফ চা, বেশি বেশি ইস্তিগফার কর। দিন-রাত আস্তাগফিরুল্লাহ বল। দেখবি আল্লাহ রাস্তা খুলে দিবেন।”

রফিক সেইদিন থেকে নিয়ত করলো—প্রতিদিন অন্তত ১০,০০০ বার “আস্তাগফিরুল্লহ” পড়বে। শুরু করলো কঠোরভাবে আমল।

৩ মাস পর একদিন তার এক আত্মীয় তাকে একটি ছোট ব্যবসার কথা বললো, পুরনো মোবাইল ফোন কেনাবেচা। সে ধারদেনা করে খুব সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলো। কিন্তু আল্লাহর রহমতে ব্যবসা চলতে শুরু করলো, মুনাফা বাড়তে লাগলো।

কিছুদিন পর সে বড় পরিমাণে মোবাইল আমদানি শুরু করলো, পরে শোরুম খুলে ফেললো। শুধু তাই না, ইস্তিগফারের আমল ছাড়েনি একদিনের জন্যও। ৫ বছরের মধ্যে সে হয়ে উঠলো একটি মোবাইল শোরুম চেইন ব্র্যান্ডের মালিক। এখন সে কোটিপতি, গাড়ি-বাড়ির মালিক।

সেই তরুণ সবসময় বলে, “আমি ব্যবসার কলাকৌশল জানতাম না। শুধু ইস্তিগফারের বরকতেই আমার কপাল খুলেছে। ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তাঁর কাছে রিজিক খোলা চাওয়া।”

মূল শিক্ষা:

১. ইস্তিগফার আল্লাহর কাছে রিজিক চাওয়ার এক মহাঅস্ত্র।

২. অভাব-অনটনে বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ এমনভাবে রাস্তা খুলে দেন, যা মানুষ কল্পনাও করতে পারে না।

৩. ইস্তিগফারের সাথে চেষ্টা-পরিশ্রম ও ধৈর্য রাখতে হয়।
:
সংগৃহীত

26/12/2025

চুপ কেন! ঠোঁট নাড়ুক নিরবে, পড়ুক দরুদ

🌺সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম🌹
🌺صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ🌹
🌺Sallallahu Alaihi Wasallam🌹

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Path to Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share