05/09/2026
সময় গেলে মানুষ শেখে
জীবন বদলায় ধীরে ধীরে,
কে আপন, কে পর—
বোঝা যায় সময়ের ভিড়ে।
কত মানুষ হারিয়ে যায়
স্মৃতি থাকে মনে,
কতজনকে ভুলে যাই
এই জীবনের ক্ষণে।
তবু একজন রয়ে গেছে
ভুলতে পারি নাই,
হাজার বছর গেলেও
তাকে মনে পড়ে ভাই।
কারণ তার কাছে পাঁচশো টাকা পাওনা আছে,
টাকা না দেওয়া পর্যন্ত স্মৃতিটা কীভাবে মুছে ?
বলো?