daily kaler Chobi Rangpur Division

daily kaler Chobi Rangpur Division Daily Kaler Chobi — News with Truth and Clarity. Follow Daily Kaler Chobi to stay informed with reliable and timely news.

I am a professional journalist sharing authentic news, real stories, and important updates through this platform.

রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমীন ১১ দেশে রাষ্ট্রীয় সফর...রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন প্রা...
15/09/2026

রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমীন ১১ দেশে রাষ্ট্রীয় সফর...

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন প্রায় ১১টি দেশে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, জনজীবন ও উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া সফরের অংশ হিসেবে তাঁর পবিত্র উমরাহ পালনেরও কথা রয়েছে।
জানা গেছে, আন্তর্জাতিক এই সফরে সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন বিভিন্ন দেশের শাসনব্যবস্থা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এসব অভিজ্ঞতা ভবিষ্যতে পীরগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনসেবায় কাজে লাগানোর প্রত্যাশা রয়েছে।
দেশ ত্যাগের আগে এক বার্তায় সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন বলেন, “এই সফর শেষে যেন পীরগঞ্জের মানুষের মাঝে সুস্থ ও সুন্দরভাবে ফিরে আসতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাই। আমার প্রিয় পীরগঞ্জবাসীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।”
এদিকে, সংসদ সদস্যের রাষ্ট্রীয় সফর সফল হোক এবং তিনি সুস্থ ও নিরাপদে দেশে ফিরে এসে অর্জিত অভিজ্ঞতা পীরগঞ্জের উন্নয়নে কাজে লাগাতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

আজ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন রংপুর ...
13/09/2026

আজ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।

দৈনিক কালের  ছবি পত্রিকায় প্রকাশিত১৩-০৯-২৬ ইং
13/09/2026

দৈনিক কালের ছবি পত্রিকায় প্রকাশিত
১৩-০৯-২৬ ইং

মোঃ মিজানুর রহমান পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ম...

09/09/2026

রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এর বদলি।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ্ থেকে মাদারগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দা...
06/09/2026

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ্ থেকে মাদারগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শানেরহাট ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা...

২৪-রংপুর-৬ পীরগঞ্জ আসনের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের স...
03/09/2026

২৪-রংপুর-৬ পীরগঞ্জ আসনের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখা এবং দৈনিক কালের ছবির পত্রিকার পরিবারের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল।

03/09/2026

পীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি |daily kaler chobi

পীরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে চার টি বসতঘর পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।রংপুরের পীরগঞ্জ উপজেলায় ...
11/08/2026

পীরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে চার টি বসতঘর পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের একবারপুর পূর্বপাড়ায় রানু মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ রানু মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

পীরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন ৫০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করলেন বিএনপি নেতা সাইফুল ইসলামমোঃ মিজানুর রহম...
04/08/2026

পীরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন ৫০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম
মোঃ মিজানুর রহমান -রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলায় টানা অতিবৃষ্টিতে কর্মহীন ও দুর্ভোগে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। মানবিক সহায়তা কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নে ৫০০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়।
খাদ্যশস্য বিতরণ উপলক্ষে ভেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। বিএনপি সব সময় জনগণের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইনুজ্জামান শাহিন, বিএনপি নেতা আতাউর রহমান বিটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “অতিবৃষ্টির কারণে অনেক নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
পরে অতিথিবৃন্দ অসহায়, দরিদ্র ও কর্মহীন ৫০০ পরিবারের হাতে খাদ্যশস্য তুলে দেন। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ভেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে মৎস্য বিভাগের ধারাবাহিক অভিযানে ৩৬টি অবৈধ ( চায়না দুয়ারী)কারেন্ট জাল জব্দ, ঘটনাস্থলেই আগুনে ধ্বংসমোঃ মিজানুর ...
04/08/2026

পীরগঞ্জে মৎস্য বিভাগের ধারাবাহিক অভিযানে ৩৬টি অবৈধ ( চায়না দুয়ারী)কারেন্ট জাল জব্দ, ঘটনাস্থলেই আগুনে ধ্বংস

মোঃ মিজানুর রহমান --রংপুর প্রতিনিধি---
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ( চায়না দুয়ারী) কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা মৎস্য বিভাগ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৪ আগস্ট) পাঁচগাছি ইউনিয়নের ভেকিরবিল, নলেয়া নদী এবং পৌরসভার বড় বিলের উৎসমুখ সুইচগেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ৩৬টি অবৈধ ( চায়না দুয়ারী) কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন। এ সময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে অভিযানে অংশগ্রহণ করেন।
একান্ত সাক্ষাৎকারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, “( চায়না দুয়ারী) অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় মাছের উৎপাদন ও প্রজননের জন্য মারাত্মক হুমকি। পীরগঞ্জ উপজেলায় কারেন্ট জাল বিক্রি, সংরক্ষণ এবং ব্যবহার করে মাছ শিকার সম্পূর্ণরূপে বন্ধ করতে মৎস্য বিভাগের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ—দুই কার্যক্রমই সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণে জেলেসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি পীরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ( চায়না দুয়ারী) কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে। মৎস্য বিভাগের এ ধরনের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, এ কার্যক্রম অব্যাহত থাকলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা সহজ হবে।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when daily kaler Chobi Rangpur Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share