দৈনিক খবরিকা

দৈনিক খবরিকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক খবরিকা, Newspaper, Dhaka, Rohanpur.

✍️দৈনিক খবরিকা🌐
Dainik Khoborika,
একটি স্বাধীন ও নিরপেক্ষ খবর পরিবেশক। আমরা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশেষ করে অবহেলিত মানুষের সত্য ও নির্ভীক খবর তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
Dainik Khoborika is independent and unbiased news medium.We are committed.

29/09/2026

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার জেলা পুলিশ এ তথ্য জানায়। পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ১৭১ জনের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আর ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে নোয়াখালী জেলা পুলিশ।

#নোয়াখালী, #কিশোরগ্যাং, #পুলিশঅভিযান, ,

29/09/2026

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ ৪১ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক, প্রসাধনসামগ্রী ও অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি। সোমবার দর্শনা, মুন্সিপুর, আইসিপি ও ফুলবাড়ী বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবির তথ্য অনুযায়ী, অভিযানে ১৯ পিস ইয়াবা, ২০০ পিস ক্রীম, চিকিৎসা সামগ্রী, শাড়ি, ৩৪৮টি প্রসাধনসামগ্রী, ৯ দশমিক ৯ কেজি পারদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

#চুয়াডাঙ্গা, #বিজিবি, #সীমান্ত, #মাদক_উদ্ধার,

29/09/2026

ফরিদপুরের নগরকান্দায় পুরোনো দোকানের দেয়াল ধসে শাহীন নামে প্রায় ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর সকালে নগরকান্দা বাজারে একটি পুরোনো দোকানে রাজমিস্ত্রির কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে তার ওপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

#ফরিদপুর, #নগরকান্দা, #দুর্ঘটনা, #শোকের_ছায়া,

29/09/2026

গাইবান্ধার পলাশবাড়ীর তুলসীঘাট এলাকায় কথিত মাদককারবারি দম্পতিকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। ২৭ সেপ্টেম্বর সকালে সার গুদামের সামনে বেতকাপা ইউনিয়নের বলরামপুর ও সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তাদের দাবি, মোন্নাফ মন্ডল মিঠু ও তার স্ত্রী হামিদা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগের সত্যতা আইনগতভাবে প্রমাণিত নয়। স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

#গাইবান্ধা, #পলাশবাড়ী, #মাদকবিরোধী_আন্দোলন, ,

29/09/2026

নোয়াখালীর চাটখিলে মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের নারায়ণপুরে এ ঘটনা ঘটে বলে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে হকিস্টিক, রামদা, কাঠের বাটাম ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে হামলার দাবি করা হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন বলে অভিযোগকারীর দাবি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বলছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

#চাটখিল, #নোয়াখালী, #হামলারঅভিযোগ, ,

28/09/2026

যশোরে ডিবি অভিযানে বাস থেকে মা-দক তৈরির কাঁচামালসহ নারী আ-টক

28/09/2026

মরিচের ভেতর ই*য়া*বা!

28/09/2026

ভি/ক্ষা/র টাকা দিয়ে ই/য়া/বা/ সেবন করেন স্বামী-স্ত্রী

27/09/2026

Address

Dhaka
Rohanpur
6330

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক খবরিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক খবরিকা:

Shortcuts

Share

Category