Sandwip vision

Sandwip vision Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sandwip vision, Digital creator, sandwip, Sandwip.

Sandwip Vision একটি পেশাদার নিউজ চ্যানেল যা সন্দ্বীপের প্রতিদিনের ঘটনাবলী এবং গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেয়। আমাদের লক্ষ্য হলো সন্দ্বীপের স্থানীয় খবর, উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সঠিক ও বিশ্লেষণাত্মক তথ্য প্রদান করা।

20/06/2026

সন্দ্বীপ সাহিত্য একাডেমী আয়োজিত উপজেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় প্রাণবন্ত নজরুল গীতি গেয়ে শোনালেন শহিদুল্লাহ শাকিল এবং আব্দুল আজিজ

24/05/2026

কিছুদিন আগে সন্দ্বীপে রাতের আঁধারে পালিয়ে যাওয়া সেই প্রবাসীর স্ত্রীর বক্তব্য

21/05/2026

🔴 LIVE NOW 🔴
🏏 অধ্যাপক আমজাদ হোসাইন প্রিমিয়ার ক্রিকেট লীগ – ২০২৬ 🏏
🎉 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে 🎉
অধ্যাপক আমজাদ হোসাইনের আহ্বানে
✨ “মাদকমুক্ত হোক প্রতিটি প্রাণ” ✨
📅 তারিখ: ২১ মে ২০২৬ ইং
🕗 সময়: রাত ৮:০০ ঘটিকা
📍 স্থান: কাছিয়াপাড় বটতলী মার্কেট, হারামিয়া, সন্দ্বীপ

সুস্থ্য সংস্কৃতি চর্চা ও বিনোদনের মাত্রা যত বেশি বিস্তৃত করা যাবে ততই শিশুদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটবে এবং সৌন্দর্য চে...
20/05/2026

সুস্থ্য সংস্কৃতি চর্চা ও বিনোদনের মাত্রা যত বেশি বিস্তৃত করা যাবে ততই শিশুদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটবে এবং সৌন্দর্য চেতনার সাথে একখানা রুচিশীল ও মানবিক মন তৈরী হবে।
সুতরাং এ প্রজন্মকে শিল্পকলা, গান, নাটকে মনোযোগী করে তোলা খুবই জরুরী। ড্রাগ এডিকশন, মোবাইলের ক্ষতিকর প্রভাব, কিশোর গ্যাং ও ইভটিজিং, মব ভায়োলেন্স থেকে কিশোর যুবসমাজকে খেলাধূলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমেই মুক্ত রাখা সম্ভব।

সংস্কৃতি চর্চার উপর গুরত্বারোপ করে কথা গুলোর একটি সার সংক্ষেপ তুলে ধরেছিলেন সদ্য যোগদানকৃত সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন মহোদয়।
-
আবুল কাসেম শিল্পী
সাধারন সম্পাদক, সন্দ্বীপ শিল্পকলা একা‌ডেমি।

সন্দ্বীপ মেরিন সার্ভিস বন্ধ, নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসার সুবর্ণ সুযোগ------------------------------------------------...
20/05/2026

সন্দ্বীপ মেরিন সার্ভিস বন্ধ, নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসার সুবর্ণ সুযোগ
----------------------------------------------------
চট্টগ্রামের সন্দ্বীপ এলাকায় দীর্ঘদিন ধরে চলা সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেড এখন বন্ধ হচ্ছে। প্রতিষ্ঠানটির সম্পূর্ণ সেটাপ,৯টি স্পীড বোট, যন্ত্রপাতি এবং ব্যবসা পরিচালনার অন্যান্য সম্পদ বিক্রয়ের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের জন্য খোলা হচ্ছে সম্ভাবনার দুয়ার।

প্রাক্তন চেয়ারম্যান জসিম উদ্দিন জানিয়েছেন, চলমান ৯টি স্পিডবোট, যন্ত্রপাতি ও সরঞ্জাম, এবং অন্যান্য সম্পদ আগ্রহী ব্যবসায়ীদের জন্য বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যারা সমুদ্রপথে পরিবহন বা মেরিন সার্ভিস ব্যবসা শুরু করতে আগ্রহী।

যোগাযোগ:
চেয়ারম্যান: জসিম উদ্দিন
ঠিকানা: হোটেল ইস্টার্ন ভিউ, আগ্রবাদ চৌমুহনী মোড়, চট্টগ্রাম

নতুন উদ্যোক্তাদেরকে প্রতিষ্ঠানটির সম্পদ ক্রয়ের জন্য দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীরা কার্যক্রম শুরু করার জন্য একটি প্রস্তুত অবকাঠামো পাবে।

চট্টগ্রাম জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের সদয় নির্দেশনাক্রমে যাত্রীদের নিরাপদ যাতায়া...
15/05/2026

চট্টগ্রাম জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের সদয় নির্দেশনাক্রমে যাত্রীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে

গুপ্তছড়া-বাঁশবাড়িয়া ফেরীঘাটে ২টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্দেশনা মেনে যাতায়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার উদ্যোগে স্পিডবোট সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন। -----------------...
12/05/2026

ইসলামি আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার উদ্যোগে স্পিডবোট সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন।
--------------------------------------------
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে সন্দ্বীপে স্পিডবোট ভাড়া নিয়ে দীর্ঘদিনের অরাজকতা, যাত্রী হয়রানি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৫টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারিভাবে স্পিডবোট ভাড়া ২৬০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। বরং পরিকল্পিতভাবে স্পিডবোট চলাচল সীমিত বা বন্ধ রেখে ২০০ টাকা ভাড়ায় সার্ভিস ও মালবাহী বোট পরিচালনা করা হচ্ছে। এতে প্রতিদিন সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সন্দ্বীপের মানুষকে জিম্মি করে রেখেছে। দ্রুত ও নিরাপদ যাতায়াতের জন্য স্পিডবোটের ওপর নির্ভরশীল যাত্রীরা বাধ্য হয়ে অনিরাপদ ও ধীরগতির বিকল্প পরিবহন ব্যবহার করছেন। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাইল হোসাইন, সেক্রেটারি মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি হাফেজ মহিব্বুল্লাহ, সন্দ্বীপ উত্তর শাখার সভাপতি মাওলানা জোবায়ের হোসাইন, সহ-সভাপতি মাস্টার মিলাদ হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি নাজমুস সাকিব আবরার, ক্বারী জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. সরকারি গেজেট অনুযায়ী স্পিডবোট ভাড়া ২৬০ টাকা বাস্তবায়ন করতে হবে।
২. ফেরি, জাহাজ ও সি-ট্রাক প্রতিদিন অন্তত ২ ট্রিপ চালুর ব্যবস্থা করতে হবে।
৩. বর্ষা মৌসুমে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে।
৪. রাত্রীকালীন অন্তত একটি সার্ভিস চালু রাখতে হবে।
৫. নাব্যতা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৬. আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

04/05/2026

Address

Sandwip
Sandwip
4300

Telephone

+8801997749934

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share