13/08/2026
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ,২০২৩ সালের ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।
১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী দেশের দক্ষিণাঞ্চলের সুপরিচিত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ছিলেন।
আল্লামা সাঈদী নিজ পিতার প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা লাভ করার পর ১৯৬৪ সালে মাদরাসার সর্বোচ্চ ডিগ্রি অর্জন শেষে গবেষণা কর্মে নিজেকে নিয়োজিত করেন। দীর্ঘ পাঁচ বছর তিনি ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞানসহ বিভিন্ন মতাদর্শ ও ভাষার ওপর বিশ্লেণধর্মী গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।