Team for Amzad

Team for Amzad Public figure
(1)

অধ্যাপক আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬-এর প্রথম রাউন্ডে বিজয়ী এবং চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫০ জন মেধাব...
09/08/2026

অধ্যাপক আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬-এর প্রথম রাউন্ডে বিজয়ী এবং চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে পূর্বঘোষণা অনুযায়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুল বিভাগে শীর্ষ ১০ জন এবং মাদরাসা বিভাগে শীর্ষ ৫ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
পাশাপাশি পূর্বঘোষণা অনুযায়ী অবশিষ্ট কৃতী শিক্ষার্থীদের পুরস্কার তাঁদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার কার্যক্রম প্রায় শেষ হয়েছে।

এরই অংশ হিসেবে আজ সন্দ্বীপের প্রায় সকল বিদ্যালয় ও মাদ্রাসায় সফলভাবে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার পৌঁছে দেওয়া হয়েছে।

এ কার্যক্রমে এ কে ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা রেজাউল কবির রনি (সভাপতি), মাহমুদুল হাসান ভূঁইয়া ( সিনিয়র সহ সভাপতি), আহমেদ রুবেল (সহ-সভাপতি), প্রভাষক আমিনুর রসুল রিয়াদ (সাংগঠনিক সম্পাদক—দক্ষিণ), আরিফ মুরাদ (সাধারণ সম্পাদক), সালাউদ্দিন আহমেদ (সাংগঠনিক সম্পাদক—মধ্য), ফরহাদ উদ্দীন (স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক), জিহাদুল ইসলাম (অর্থ সম্পাদক),ফরহাদ উদ্দিন আদর (সমাজকল্যাণ সম্পাদক), মেহরাজ হোসাইন (যুগ্ম সাধারণ সম্পাদক), আমির হোসেন(সাংগঠনিক সম্পাদক - উত্তর) তানভীর হোসেন (দক্ষিণ), তানভীর হোসেন (উত্তর), ইমরান হোসেনসহ এ কে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ কে ফাউন্ডেশন বিশ্বাস করে—একজন শিক্ষার্থীর অর্জনের স্বীকৃতি শুধু তাকে নয়; অনুপ্রাণিত করে তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো সমাজকে।

এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে উৎসাহিত করবে।

মেধার স্বীকৃতি হোক ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা।
এ কে ফাউন্ডেশন—মানুষের পাশে, আগামীর প্রত্যাশায়।

05/08/2026

আলহামদুলিল্লাহ।
অধ্যাপক আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত।

মেধাবীদের সম্মাননা, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য, স্বেচ্ছাসেবীদের আন্তরিক পরিশ্রম এবং সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনটি হয়ে উঠেছিল আনন্দময় ও স্মরণীয়।

04/08/2026

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬
সেরাদের অনুভূতি
সাফল্যের আনন্দ, পরিশ্রমের গল্প এবং ভবিষ্যতের স্বপ্ন শুনুন সেরাদের মুখে।

03/08/2026

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইনে মেধা অন্বেষণ প্রতিযোগিতা - ২০২৬-এর প্রথম স্থান অর্জন করেছে সন্দ্বীপ আনন্দ পাঠশালার দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাঈমুল ইসলাম তামিম।
এমন কৃতী সন্তানের পেছনে রয়েছে একজন রত্নগর্ভ মায়ের অক্লান্ত ত্যাগ, স্নেহ, দোয়া ও সুশিক্ষা।

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬-এর পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্নসন্দ্বীপের শিক্...
01/08/2026

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬-এর পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সন্দ্বীপের শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ.কে. ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত "অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬"-এর চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (১ আগস্ট) সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এস. এম. আবুল হাসেম, অধ্যক্ষ, সরকারি হাজী এ.বি. কলেজ, সন্দ্বীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সন্দ্বীপ এবং জনাব সুজন হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সন্দ্বীপ থানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক ও দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল, সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা; মুহাম্মদ এনায়েতুর রহমান খান, সহকারী অধ্যাপক (ইংরেজি) ও প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সন্দ্বীপ বশিরিয়া ফাজিল মাদ্রাসা; মোহাম্মদ নাসির উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আব্দুল খালেক একাডেমি, গাছুয়া; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক এবং সুধীজন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তারা এ আয়োজনকে সন্দ্বীপের শিক্ষা অঙ্গনের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজন সন্দ্বীপের শিক্ষা অঙ্গনে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে সবার প্রশংসা অর্জন করেছে।

31/07/2026

ফেরি সার্ভিসটি মূলত যাত্রী সাধারণের জন্য নয়; এটি মূলত গাড়ি বহনের জন্য। কিন্তু সন্দ্বীপের মানুষ তো দূর্ভাগা, অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় ফেরিতে উঠার জন্য উপচে পড়তে হয়।

-আজ ফেরি যোগে সন্দ্বীপ যাওয়ার পথে এ মন্তব্য করেন; অধ্যাপক আমজাদ হোসাইন।

ভিডিও - Sandwip tv

আগামী ১লা আগস্ট, ২০২৬(শনিবার) এ কে ফাউন্ডেশনের মেগা ইভেন্ট "অধ্যাপক আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৬" এর ফাইন...
30/07/2026

আগামী ১লা আগস্ট, ২০২৬(শনিবার) এ কে ফাউন্ডেশনের মেগা ইভেন্ট "অধ্যাপক আমজাদ হোসাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৬" এর ফাইনাল রাউন্ডের পরীক্ষা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
পরীক্ষা- সকাল ৯:০০-১০:০০(পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়)
পুরষ্কার বিতরণী - সকাল১১:০০ থেকে শুরু(সন্দ্বীপ কমিউনিটি সেন্টার, পন্ডিতের হাট,মুছাপুর)

30/07/2026

অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া আর বিপদের সময় নির্ভরতার হাত বাড়িয়ে দেওয়ার বিরল মানবিক গুণেই সন্দ্বীপের কিংবদন্তি অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন মানুষের হৃদয়ে ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য আসন গড়ে তুলেছেন।

- এডমিন পোস্ট

জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো—অভাবের সময় মানুষকে চিনে নেওয়া। যখন আপনি অভাব-অনটনে দিন কাটান, তখন অনেক কাছের মা...
28/07/2026

জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো—অভাবের সময় মানুষকে চিনে নেওয়া। যখন আপনি অভাব-অনটনে দিন কাটান, তখন অনেক কাছের মানুষ দূর থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে, “আহারে, মানুষটা কত কষ্টে আছে!” তারা আপনার দুঃখের গল্প অন্যের কাছে বলতে পারে, আপনার জন্য সহানুভূতির অভিনয়ও করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় অধিকাংশই নীরব দর্শক হয়ে থাকে। সামর্থ্য থাকা সত্ত্বেও তারা পাশে দাঁড়ায় না, কারণ মুখের মায়া আর হৃদয়ের মায়া এক জিনিস নয়।

আবার যখন আল্লাহর রহমতে আপনার জীবনে স্বচ্ছলতা আসে, তখন সেই মানুষগুলোর অনেকেই আপনার চারপাশে ভিড় জমাতে শুরু করে। হাসিমুখে আপনাকে অভিনন্দন জানায়, আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে। কিন্তু তাদের অনেকের অন্তরে জন্ম নেয় হিংসা, ঈর্ষা আর অস্বস্তি। আপনার সাফল্য তাদের আনন্দ দেয় না, বরং আপনার সম্মান, পরিচিতি ও অগ্রগতি তাদের অন্তরকে অশান্ত করে তোলে।

এমন মানুষগুলো আপনার কাছ থেকে শুধু পেতে জানে। তারা আপনার সময়, শ্রম, অর্থ কিংবা প্রভাব—সবকিছুর ওপর অধিকার দাবি করতে চায়। আপনি যতদিন তাদের প্রয়োজন পূরণ করবেন, ততদিন আপনি তাদের কাছে প্রিয় মানুষ। কিন্তু যেদিন কোনো কারণে দিতে পারবেন না, সেদিনই আপনি তাদের চোখে সবচেয়ে খারাপ মানুষ হয়ে যাবেন। মুহূর্তের মধ্যে কৃতজ্ঞতা ভুলে গিয়ে তারা আপনাকেই দোষারোপ করবে, মিথ্যা অভিযোগ তুলবে, এমনকি আপনার সম্মান নষ্ট করার চেষ্টাও করতে পারে।

বাস্তবতা হলো, সব আত্মীয় বা পরিচিত মানুষ আত্মার আত্মীয় হয় না। রক্তের সম্পর্ক থাকলেই হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে না। কিছু মানুষ শুধু স্বার্থের টানে কাছে আসে, আর স্বার্থ শেষ হলে সম্পর্কের মুখোশ খুলে যায়।

তাই জীবনে সবাইকে ভালোবাসুন, সবার সঙ্গে সৌজন্য বজায় রাখুন, কিন্তু নিজের আত্মসম্মান, মানসিক শান্তি এবং ব্যক্তিত্ব রক্ষার জন্য স্বার্থপর ও সুযোগসন্ধানী মানুষের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারণ যে সম্পর্ক ভালোবাসার চেয়ে স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে, সেই সম্পর্ক একসময় কেবল কষ্ট, হতাশা এবং বিশ্বাসভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।

জীবনের পথ চলায় এমন মানুষদের নয়, বরং তাদের মূল্য দিন—যারা আপনার দুঃসময়ে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, আর সুসময়ে আপনার সাফল্যে আন্তরিকভাবে হাসতে পারে। তারাই প্রকৃত আপনজন, তারাই জীবনের সত্যিকারের সম্পদ।

26/07/2026

এ কে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আমজাদ হোসাইন সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রহমতপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম ও ফুড প্যাক বিতরণ করা হয়।

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team for Amzad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share