02/11/2023
ফেইসবুক সম্পর্কিত পর্ব- ০২
আমরা সবাই ফেইসবুক আইডি খুলতে পারি। কিন্তু সেই ফেইসবুক আইডি দিয়ে কিভাবে আমরা অনলাইন হতে টাকা আয় করবো সে বিষয়টি সবাই জানি না। তাই আজকে আমরা জানবো কিভাবে অনলাইনে টাকা আয় করার মত প্রফেশনাল ফেইসবুক পেইজ তৈরি করা যায়।
আমার যদি চিন্তা থাকে যে আমি ফেইসবুক হতে ইনকাম করবো। তাহলে সর্বপ্রথম আমাকে ফেইসবুকের খুটিনাটি জানতে হবে। আর সাথে থাকতে হবে একটি প্রফেশনাল ফেইসবুক আইডি। যার মাধ্যমে আমরা অনলাইন হতে ইনকাম করতে পারি। আর সে ফেইসবুক আইডিটি হতে হবে আপনার নামের সাথে মিল রেখে। কোন ফেক ফেইসবুক অ্যাকাউন্ট হতে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। কারণ একজন ভাইয়ার যখন কাজ করাবে তথন আপনার নাম এবং প্রোফাইল দেখেই সিদ্ধান্ত নিবেন যে, আপনি কেমন কাজ করতে পারেন। মোট কথা প্রফেশনা ফেইসবুক আইডিটি হতে ক্রিয়েটিভ।
ফেইসবকু আইডির প্রফেশনাল পেইজ খোলার নিয়মঃ
আমাদের কমবেশী সবারই ফেইসবুক আইডি রয়েছে। কিন্তু ফেইসবুকে প্রফেশনাল পেইজ নেই। ঠিক কিভাবে অল্প সময়ে ফেইসবুক পেইজ খোলা যায় সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
• Page Create করা
আপনার যদি ফেইসবুক আইডি খোলা থাকে তাহলে আপনি আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ ইন করে মেনু বার বা থ্রি ডট আইকনে ক্লিক করলে পতাকা চিহ্ন সম্বলিত একটি আইকন পাওয়া যাবে সেটা সিলেক্ট করে ক্রিয়েট অপশনে গিয়ে আপনার ফেইসবুক পেইজ খোলার কার্যক্রম শুরু করতে গেট স্টার্ডটেড সিলেক্ট করতে হবে।
• পেজের Category নির্বাচন:
যেহেতু আমরা ফেইসবুক পেইজের মাধ্যমে টাকা ইনকাম করতে চাই এবং ফেইসবুককে প্রফেশনাল আইডি তৈরি করতে চাই। সেজন্য আমি কোন ধরনের কাজ করবো বা কি ধরনের তথ্য প্রদান করে বা বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করতে চাই সে অনুযায়ী Category নির্বাচন করতে হবে।
• Page Name নির্ধারন:
প্রফেশনাল পেইজটি হতে হবে শ্রুতিমধুর। মানুষকে আকর্ষণ করে বা প্রফেশনকে উপলে তুলতে সাহায্য করে এমন একটি নাম প্রয়োজন। যেহেতু ফেইসবুক পেইজের মাধ্যমে আমার পরিচিতি তুলে ধরতে হবে এবং ভায়ার একটা আইডি মাধ্যমে যোগাযোগ করবে। তাই পেইজের নামে জায়গায় আপনার এনআইডি/পাসপোর্ট বা অন্য কোন দলিলের সাথে মিলে রেখে আপনার নাম লিখবেন।
• ব্যবসার Category নির্বাচন:
আমরা আমাদের ফেইসবুক পেইজের মাধ্যমে কোন ধরনের ব্যবসা করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। যেমন সোস্যাল মিডিয়া মার্কেটার বা পন্য বেচা কেনা ইত্যাদি।
• Profile Picture সেট করা:
ফেইসবুক পেইজকে আকৃষ্ট করার জন্য মার্জিত একটি ছবি সেটআপ করা। যেটা দেখে বুঝা যায় যে, আপনি কেমন বা আপনার চিন্তা ধারা কেমন।
• Cover Photo সেট করা:
ফেইসবুক প্রোফাইল পিকচার যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ফেইসবুক কভার ফটো গুরুত্বপূর্ণ। ফেইসবুক পেইজকে পরিপূর্ণ রূপ দিতে প্রয়োজন আপনার ছবি, প্রজিশন, ঠিকানা এবং পেশা সম্বলতি একটি ব্যানার। যা আপনার ফেইসবুক পেইজকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
• About লেখা:
ফেইসবকু পেইজে About কলামে আপনি আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে পারেন। যেমন আপনি কোথায় থাকেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনা প্রিয় শখ বা বর্তমানে কোন পেশায় জড়িত ইদ্যাদি।
উপরে ধাপসমূহ সম্পন্ন হলে আপনি প্রেইজ ক্রিয়েট ওকে বাটনে ক্লিক করলেই আপনার কাংখিত ফেইসবুক পেইজটি ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ।