Dr. Md. Ariful Haque

Dr. Md. Ariful Haque পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়।

12/08/2026

বাস্তবধর্মী কথা যা বেশিরভাগ নেতাকর্মীরা বুঝতে চায় না।দিনশেষে আপনার হালাল ইনকাম দিয়ে যেমন আপনার সংসার চলবে তেমনি আল্লাহকে খুশিও করতে পারবেন।আপনার মেধা,যোগ্যতা না থাকলে আপনি ছ্যাছরা নেতাকর্মী হতে পারবেন কিন্তু ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারবেন না।কারণ মৃত্যুর আগ পর্যন্ত সবাই আপনার যোগ্যতাটাকেই প্রাধান্য দিবে নাহলে আপনাকে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলে দিবে।

গতকাল একটি বিশাল ঘটনা ঘটে গেলো😄অবশেষে চিরকুমার সংঘের জুনিয়র তৃতীয় পুরুষের বিয়েটা হয়েই গেলো😄।বাকী আছে উকিল সাহেব।শীঘ্রই চ...
08/08/2026

গতকাল একটি বিশাল ঘটনা ঘটে গেলো😄অবশেষে চিরকুমার সংঘের জুনিয়র তৃতীয় পুরুষের বিয়েটা হয়েই গেলো😄।বাকী আছে উকিল সাহেব।শীঘ্রই চিরকুমার সংঘের অন্তর্ধান হতে চললো।

02/08/2026

আজকে ইলেকট্রিসিটি বিল প্রিপেইডে ইন করলাম।গত মাসে খেয়াল করলাম ১৫০০টাকা ঢুকালে চার্জ কেটে ফেলতো ২৩০.৫৬ টাকা।আজকে ১৫০০টাকা ইন করার পর কেটে ফেলছে ৩১২.৭৫ টাকা।এখন শুনতেছি ৪৩ টাকার গ্যাসের জন্য সিএনজিগুলো হাহাকার করতেছে গ্যাস পাম্পে।দীর্ঘক্ষণ পাম্পে দাঁড়িয়ে জ্বালানি পাচ্ছেনা।এটাই আপাতত সকল জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচাইতে কম দামে পাওয়া যায়।এলএনজি বাইরে থেকে আমদানি করা হয়। এটার দোহাই দিয়ে ৫২টাকা থেকে ২দফায় বাড়িয়ে ৯২টাকা পর্যন্ত উঠেছিলো।পরে কমিয়ে এখন ৭০টাকায় এসেছে শোনা যাচ্ছে।মিথেন গ্যাস তো আমাদের দেশেই উৎপাদিত হয়।তারপরেও গত কয়েক দিনে অনেকগুলো ডায়িং ফ্যাকট্রি গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে ।গ্যাসের দাম কি বাড়ানোর জন্য এ পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে?? একজন সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞাসা আসতেই পারে।

চোখের চাপ কমানোর উপায়আপনার চোখের যত্ন নিন এবং চোখের চাপ কমান, আজই আপনার কর্মক্ষেত্রে কিছু সহজ পরিবর্তন আনুন।১)আপনার চশম...
01/08/2026

চোখের চাপ কমানোর উপায়

আপনার চোখের যত্ন নিন এবং চোখের চাপ কমান, আজই আপনার কর্মক্ষেত্রে কিছু সহজ পরিবর্তন আনুন।

১)আপনার চশমা ব্যবহার করুন

আপনার দৃষ্টিশক্তি ঠিক করার জন্য যদি আপনাকে প্রেসক্রিপশন চশমা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে, তবে নির্দেশ অনুযায়ী তা অবশ্যই পরুন। আপনার নিয়মিত চক্ষু পরীক্ষা করান এবং অস্বস্তি ও চাপ কমাতে কোনো বিশেষ পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, তা আপনার চক্ষু বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করুন।

২)প্রায়শই ঝাপসা

ঘন ঘন পলক ফেলার অভ্যাস করুন। প্রয়োজনে, চোখ আর্দ্র রাখতে লুব্রিকেটিং আইড্রপ ব্যবহার করুন।

৩)স্ক্রিন ডিসপ্লে সামঞ্জস্য করুন

আপনার সুবিধামতো স্ক্রিন সাজিয়ে নিন। ব্রাইটনেস (যা আপনার চারপাশের পরিবেশের মতো হওয়া উচিত), কনট্রাস্ট (যেমন, সাদা ব্যাকগ্রাউন্ডে কালো), কালার টেম্পারেচার এবং টেক্সট সাইজ অ্যাডজাস্ট করার কথা বিবেচনা করুন।

৪)ঘন ঘন বিরতি নিন

২০-২০-২০ নিয়মটি অনুসরণ করুন।
প্রতি ২০ মিনিট পর পর, ২০ ফুট দূরে থাকা কোনো বস্তুর দিকে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য তাকান।

৫)আপনার কম্পিউটারের স্ক্রিন সামঞ্জস্যপূর্ন করুন।

বেশিরভাগ মানুষের জন্য সুবিধা হয় যদি কম্পিউটার স্ক্রিনটি চোখের স্তর থেকে ১৫ থেকে ২০ ডিগ্রি নিচে (প্রায় ১০ বা ১২ সেমি) এবং চোখ থেকে ৫০ থেকে ৭০ সেমি দূরে থাকে (স্ক্রিনের কেন্দ্র থেকে পরিমাপ করলে)।

৬)সঠিকভাবে আলো ব্যবহার করুন এবং আলোর ঝলকানি কমান।

আলোর ঝলকানি এড়াতে আপনার কম্পিউটার স্ক্রিনটি এমনভাবে রাখুন এবং অস্বস্তি এড়াতে অ্যান্টিগ্লেয়ার স্ক্রিন বা স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন।

08/07/2026

বৃষ্টির পেটার্ন দেখে মনে হচ্ছে আজকে রাতে সাতকানিয়া এবং তৎসংলগ্ন এলাকা বন্যার কবলে পড়তে যাচ্ছে।নিজের পরিবার পরিজন নিয়ে যতটুকুন সম্ভব সতর্ক থাকুন।আর সুযোগ থাকলে অন্যদেরকে সহযোগিতা করুন।আল্লাহ ভরসা।

👍👍👍
04/07/2026

👍👍👍

সরকারি হাসপাতালে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুর শরীরে সফলভাবে রক্ত সঞ্চালন করা হয়েছে।

চিকিৎসার ভাষায় এটিকে বলে ইনট্রা ইউটেরিন ফিটাল ব্লাড ট্রান্সফিউশন বা আইইউটি। এই চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো ম্যাটার্নাল মেডিসিন ইউনিটের প্রধান ডা. খন্দকার শেহনীলা তাসমিন।

রক্তের গ্রুপজনিত জটিলতার কারণে গর্ভস্থ শিশুর শরীরে মারাত্মক রক্তস্বল্পতা দেখা দিলে তার জীবন রক্ষায় গর্ভের ভেতরে ভ্রূণের শরীরে রক্ত সঞ্চালন (আইইউটি) করা হয়। আল্ট্রাসাউন্ডের সহায়তায় গর্ভের ভেতরে শিশুর নাভির রক্তনালীতে নিরাপদভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে চিকিৎসাটি সম্পন্ন করা হয়।

গর্ভস্থ শিশুর শরীরে রক্ত সঞ্চালন অত্যন্ত আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাপদ্ধতি। মা ও গর্ভস্থ শিশুর রেসাস (আরএইচ) রক্তের গ্রুপের অসামঞ্জস্য, তীব্র রক্তস্বল্পতা, শরীরে অস্বাভাবিকভাবে পানি জমে যাওয়া কিংবা অন্যান্য জটিলতায় গর্ভের শিশুর জীবন ঝুঁকির মুখে পড়লে এই চিকিৎসা দেওয়া হয়। সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে গর্ভস্থ শিশুর মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয় এবং নিরাপদভাবে গর্ভকাল আরও কিছুদিন বাড়ানো যায়। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।

ত্যাগের বিনিময়ে স্রষ্টা আমাদেরকে ভালো রাখুক,প্রিয় মাতৃভূমিকে ভালো রাখুক এই কামনায়।বি.দ্র. চেম্বার যথানিয়মে আগামী বুধবার ...
27/05/2026

ত্যাগের বিনিময়ে স্রষ্টা আমাদেরকে ভালো রাখুক,প্রিয় মাতৃভূমিকে ভালো রাখুক এই কামনায়।

বি.দ্র. চেম্বার যথানিয়মে আগামী বুধবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

20/05/2026

অনেকে এ আইনগুলোকে আবার মধ্যযুগীয় কায়দা বলে অভিহিত করবে।

13/05/2026

স্বার্থান্বেষীরা খেটে খাওয়ার চাইতে চেটে খেয়ে জীবন অতিবাহিত করতে পছন্দ করে।

Address

Satkania

Opening Hours

Wednesday 17:00 - 20:00
Thursday 17:00 - 20:00
Saturday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Ariful Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share