Prothom Sokal

Prothom Sokal Online News

কলারোয়ার শুভংকরকাটি গ্রামের হাফেজ কাজী হাবিব গতকাল সড়ক দূ*র্ঘ*ট*না*য় সৌদি আরবে ই*ন্তে*কা*ল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্...
04/09/2026

কলারোয়ার শুভংকরকাটি গ্রামের হাফেজ কাজী হাবিব গতকাল সড়ক দূ*র্ঘ*ট*না*য় সৌদি আরবে ই*ন্তে*কা*ল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোক সংবাদ : মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সবার প্রিয় হাসান হাবিব মন্টু স্যার। ইন্নালিল্লাহি ওয...
03/09/2026

শোক সংবাদ :
মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সবার প্রিয় হাসান হাবিব মন্টু স্যার। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক ও জালালাবাদ ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। হে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন। স্যারের জানাজা নামাজ আজ বাদ যোহর জালালাবাদ বলফিল্ডে অনুষ্ঠিত হবে।

01/09/2026

মাগুরা শহরের তালতলা এলাকায় রাস্তার পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহত নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত ও খোঁজখবর চালাচ্ছে।

যদি কেউ চিনে থাকেন সাতক্ষীরার সদর থানায় যোগাযোগ করুন।

31/08/2026

বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উপজেলা প্রশাসন ও থানার সহায়তায় উদ্ধার করে তার দাদা-দাদীর জিম্মায় দেওয়া হয়েছে।
তারাই শিশুটিকে লালনপালনের দায়িত্ব নিয়েছে।

শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে একটি ব্যাংক একাউন্ট করে দেওয়াসহ শিশুটির কল্যাণের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

31/08/2026

এই সেই মারুফ নিজের সন্তানকে বিক্রি করে গোটা পৃথীবিকে কলংঙ্কিত করলো।

31/08/2026

দশমিনায় এক বছরের শিশুকে এক লাখ টাকায় বিক্রি করে আইফোন কিনলেন বাবা, অভিযুক্ত বাবা মারুফকে পুলিশের হাতে তুলে দিলেন শিশুটির দাদা।

বিস্তারিত আসতেছে দেখতে থাকুন?

কলারোয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরিকলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় রিক্তা খাতুন ওরফে লাবনী (২...
30/08/2026

কলারোয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় রিক্তা খাতুন ওরফে লাবনী (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় তার স্বামী রেজাউল ইসলাম রেজা কলারোয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ সকাল ১১টার দিকে রিক্তা খাতুন নিজ বসতবাড়ি থেকে কলারোয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ রিক্তা খাতুনের পিতার নাম বাবলু গাজী এবং মাতার নাম পারুল খাতুন। তার স্থায়ী ঠিকানা কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায়। তিনি একজন গৃহিণী। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং চুল লম্বা।
এ ঘটনায় ২৯ আগস্ট ২০২৬ তারিখে কলারোয়া থানায় জিডি নং-১২৪৫ করা হয়। জিডির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে তার বোন মোছাঃ রশিদা খাতুনের মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

28/08/2026

প্রবাসির বাড়িতে স্ত্রী দাবিতে অনশনে, রুখছানা আক্তার স্মৃতি। কেড়াগাছি কলারোয়া সাতক্ষীরা।

কলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে তরুণীর অনশন ও বিচার দাবি কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা...
28/08/2026

কলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে তরুণীর অনশন ও বিচার দাবি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্কের নামে একাধিকবার ধর্ষণ ও গর্ভপাতের পর প্রতারক প্রেমিকের বিদেশ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার ও বিয়ের দাবিতে ওই তরুণী অভিযুক্তের বাড়িতে গিয়ে অবস্থান নিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​অভিযুক্ত প্রতারক মনিরুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আশা গাজীর ছেলে। ভুক্তভোগী নারী রেক্সোনা আক্তার স্মৃতি (২০) একই উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের আনারুল ইসলামের কন্যা।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে রেক্সোনা আক্তার স্মৃতির সাথে মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে মনিরুল তার নিজ বাড়িসহ সাতক্ষীরার বিভিন্ন পার্কে ও গোপন স্থানে নিয়ে স্মৃতির ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে স্মৃতি গর্ভবতী হয়ে পড়লে গত ২০২৫ সালের ২৪ মে সাতক্ষীরার স্বপ্না ক্লিনিক অ্যান্ড আকসা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে গর্ভাবস্থার সত্যতা (পজিটিভ রিপোর্ট) নিশ্চিত করা হয়।

​স্থানীয়রা জানান, গর্ভাবস্থার বিষয়টি জানাজানি হওয়ার পর কাজী ডেকে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সাতক্ষীরার একটি ক্লিনিকে নিয়ে কৌশলে গর্ভপাত (অ্যাবশন) করানো হয়। পরবর্তীতে সমস্ত প্রতিশ্রুতি ও সম্পর্ক অস্বীকার করে প্রতারক মনিরুল গোপনে বিদেশ চলে যান।

​পরিবার ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিদেশ চলে যাওয়ার পর অসহায় ওই নারী কোনো উপায় না পেয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। স্থানীয়দের পরামর্শে শুক্রবার (২০২৬ সালের ২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারী তার অধিকার ও স্বীকৃতি আদায়ের জন্য কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে মনিরুল ইসলামের বাড়িতে যান। সেখানে তিনি জানান, তাকে বিয়ে ও পারিবারিক মর্যাদা না দিলে তিনি ওই বাড়িতেই বিষপান করে বা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন।

​পরিস্থিতি বেগতিক দেখে মনিরুলের পরিবার ওই ওয়ার্ডের সাবেক এক ইউপি সদস্যকে ডেকে আনেন। পরবর্তীতে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে যে, মনিরুল দেশে ফিরলে স্থানীয়ভাবে এই ঘটনার সঠিক বিচার করা হবে। পরে ওই নারী এমন আশ্বাসে বাড়ি ত্যাগ করেন।

​এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসহায় রেক্সোনা আক্তার স্মৃতি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রতারক মনিরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

28/08/2026

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Prothom Sokal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prothom Sokal:

Shortcuts

Share