12/11/2025
আপনি কি কখনও ভেবে দেখেছেন শীতকালে নলকূপের পানি কেন গরম মনে হয়, আর গরমকালে নলকূপ ( টিউবওয়েল) এর পানি কেনো ঠান্ডা মনে হয়?
আসলে কি নলকূপের পানি শীতকালে গরম থাকে, আর গরমকালে ঠান্ডা থাকে??
উত্তর আসলে কোনটাই না, নলকূপের পানির তাপমাত্রা সারা বছর একই রকম থাকে।
আমাদের দেশে সাধারণ নলকূপের পানি স্থানভেদে ২৩° থেকে ২৭° সেলসিয়াস এর ভেতরেই থাকে, মনে করেন গড় তাপমাত্রা ২৫° সেলসিয়াস থাকে।
তাহলে প্রশ্ন জাগতে পারে শীত ও গরম কালে নলকূপের পানির তাপমাত্রা এতো পার্থক্য মনে হয় কেনো??
আসলে নলকূপের পানির তাপমাত্রার কোন পরিবর্তন হয়না, পরিবর্তন হয় আপনার এলাকার আশেপাশের পরিবেশ এর তাপমাত্রা।
এইবার আসি আসল কথায়, গরমকালে আমাদের দেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা গড়ে ৩৫° থেকে ৩৯° সেলসিয়াস এর আশে আশেপাশে থাকে, আর একইসময় নলকূপের পানির তাপমাত্রা থাকে ২৫° সেলসিয়াস এর আশেপাশে।
যেহেতু বাইরের পরিবেশ এর তাপমাত্রা ৩৫° সেলসিয়াস, সুতরাং আপনার শরীরের বাইরের অংশ যেমন হাত পা এর তাপমাত্রাও ৩৫° সেলসিয়াস এর আশেপাশে থাকে। আর এই সময় যদি আপনি নলকূপের পানি আপনার হাত পায়ে স্পর্শ করান তাহলে দেখবেন নলকূপের পানি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কারন আপনার দেহের বাইরের অংশের তাপমাত্রা গড়ে ৩৫° সেলসিয়াস, আর নলকূপের পানির তাপমাত্রা একই সময় ২৫° সেলসিয়াস, মানে আপনার দেহের চেয়েও ১০° সেলসিয়াস কম, সুতরাং স্বাভাবিক ভাবেই কলের পানি বেশ ঠান্ডা লাগবে।
অপরদিকে শীতকালে এর বিপরিত ঘটবে, শীতকালে আমাদের দেশের তাপমাত্রা সাধারণত ১২° থেকে ২০° সেলসিয়াস এর আশেপাশে থাকে, আর এর সাথে তাল মিলিয়ে আমাদের দেহের বাইরের অংশের তাপমাত্রাও এর আশেপাশে থাকে, (বিশেষ করে হাত পা) আর একই সময় কলের পানির তাপমাত্রা সেই ২৫° সেলসিয়াস ই থাকে, আর এই অবস্থায় আমরা যদি নলকূপের পানি স্পর্শ করি তাহলে পানি বেশ গরম মনে হবে।
আমরা সাধারণত নলকূপের পানি যত গভীর থেকে উত্তলন করি তত গভীরে বাইরের পরিবেশ এর কোন প্রভাব পড়েনা বলে ওখানে সারাবছর তাপমাত্রা প্রায় একই রকম থাকে।
নোট : আপনি খেয়াল করবেন শীতকালে সকালে আপনি প্রথমে নলকূপের পানি চাপ দিয়ে ব্যাবহার করবেন দেখবেন পানি খুবই ঠান্ডা, কিছুক্ষণ চাপার পর দেখবেন গরম পানি উঠছে, মানে নলকূপের উপরের অংশের পানি বাইরের পরিবেশ এর সংস্পর্শে থাকায় বাইরের পরিবেশ এর মতো ঠান্ডা হয়ে যায়, আপনি যখন নলকূপ কিছুসময় চাপবেন তখন গভীর এর পানি উঠে আসলে সেই পানি গরম মনে হবে, কারন গভীর এর পানি বাইরের পরিবেশ এর সংস্পর্শে আসেনি তাই সেই পানির তাপমাত্রা ও কোন পরিবর্তন হয়নি।
গরমকালে ঠিক এর বিপরিত প্রকিয়া টি ঘটবে।
জ্বর হলে আপনার দেহ গরম হয়ে যায়, সুতরাং আপনার তখন গরম লাগার কথা তাইনা??
কিন্তু আপনার জ্বরের তীব্রতা যত বেশি বাড়বে তত বেশি শীত লাগবে, কারন, আপনার জ্বর হলে আপনার দেহের তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু আপনার দেহের বাইরের পরিবেশ এর তাপমাত্রা একই থাকে, জ্বরের কারনে আপনার দেহের তাপমাত্রা হয়ে গেলো ৩৮° সেলসিয়াস, কিন্তু আপনার আশেপাশের বাতাসের তাপমাত্রা ৩২° সেলসিয়াস, সুতরাং ঐ তাপমাত্রার বাতাস যখনই আপনার দেহে লাগবে তখন আপনার মনে হবে বাতাস বেশ ঠান্ডা, মানে আপনার শীত অনুভূতি হবে, ঠিক নলকূপের পানির তাপমাত্রা পরিবর্তন মনে হবার কারন সেম একই ঘটনা।
আপনি যদি এইটা আগে থেকে জেনে থাকেন তাহলে তো খুবই ভালো, আর যদি এখন জেনে থাকেন, তাহলে পোস্ট টি সেয়ার করে আরও মানুষ কে জানার সুযোগ করে দিন ও পেজে কমেন্ট করুন।
ধন্যবাদ : BWOT Ltd.