Gazi Mamun'

Gazi Mamun' "একটি মহৎ হৃদয় আমার জীবনের প্রিয় উপন্যাস"

"মা" শব্দটি ঠিক যতখানি ক্ষুদ্র,এর ব‍্যাপ্তি ঠিক ততখানিই বৃহৎ। কোন দিবস দিয়ে বা অনবদ্য শব্দ চয়নে যার ব‍্যাখ‍্যা বিশ্লেষণ ...
11/05/2026

"মা"
শব্দটি ঠিক যতখানি ক্ষুদ্র,এর ব‍্যাপ্তি ঠিক ততখানিই বৃহৎ। কোন দিবস দিয়ে বা অনবদ্য শব্দ চয়নে যার ব‍্যাখ‍্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। মহান রবের কাছে শুধু প্রার্থনা -
"বেঁচে থাকা মা গুলো সুস্থ ও নিরাপদ থাক আর পরপারের মা গুলো জান্নাত পাক"

10.05.2026
রবিবার

 #ধর্ষিত_বাংলাদেশঃপুরো বাংলাদেশ এখন ধর্ষন ও বলাৎকারের অভয়ারণ্য হয়ে উঠেছে।দিনে দিনে পুরো জাতি বিচারহীনতার এক জনপদে পরিনত ...
11/05/2026

#ধর্ষিত_বাংলাদেশঃ

পুরো বাংলাদেশ এখন ধর্ষন ও বলাৎকারের অভয়ারণ্য হয়ে উঠেছে।দিনে দিনে পুরো জাতি বিচারহীনতার এক জনপদে পরিনত হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো-সমাজে যখন কোন নিন্দনীয় ঘটনা ঘটে তখন আমার মত বিনে পয়সার সাংবাদিক ছিঃ ছিঃ রব তুলে সোশ্যাল মিডিয়া ভরে ফেলে,অন‍্যদিকে রাজনৈতিক নেতা কর্মীরা একে অপরের ঘাড়ে দোষ চাপানোর অপসংস্কৃতিতে মেতে ওঠে যা কখনও কাম‍্য নয়। প্রকৃত ঘটনা না জেনে বা মূল অপরাধী কে সে বিষয়ে কোন ধারণা না থাকার পরও আমরা এক পক্ষ অপর পক্ষকে নিয়ে কাদা ছোড়াছুড়ি তে লিপ্ত হয়ে পড়ি। যে প্রকৃত অপরাধী সে সমাজের যে স্তরের মানুষ হোক না কেন তাকে অপরাধী হিসেবে গণ‍্য করতে হবে। অথচ আমরা অপরাধীর শ্রেণীবিন্যাস নিয়ে ব‍্যস্ত হয়ে পড়ি।

এবার মূল আলোচনায় আসি-
সম্প্রতি দেশে ধর্ষণ ব‍্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার চার্চ, প‍্যাগোডার ভান্তে বা ভিক্ষু,মাওলানা, মৌলভী,শিক্ষক, শিল্পপতি, টোকাই, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে অভিযোগ কম বেশি রয়েছে।

কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যায় যে ব‍্যক্তিটি যদি হুজুর গোছের কেউ হয় তাহলে ছিঃ ছিঃ রব টি একটু উচ্চস্বরে হয়। আমার প্রশ্ন হুজুররা কি মানুষ না! ওনারা কি যৌন চাহিদার ঊর্ধ্বে? এ কথা বলে আমি আলেম সমাজ কে ডিফেন্ড করছি না এবং তা করা শোভনীয় নয়। অপরাধী সে যেই হোক অপরাধী। প্রকৃত সমস্যা হলো আমারা অপরাধের উৎস ও এর প্রতিকার বিষয়ে কথা না বলে শুধু শুধু চিল্লাচিল্লি করি। ধর্ষণ বিষয়ে কোরআন হাদীসের আইন বলে আমি দেশটাকে আফগানিস্তান বানাতে বলছি না কিন্তু আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি মানুষের বানানো আইন দিয়ে সমাজের কোন অপরাধ সমূলে ধ্বংস করা সম্ভব নয়। ধর্ষণ তো নয়ই। কিন্তু স্বাধীনতার এই দীর্ঘ সময়ের পর নারী নির্যাতন বা সুরক্ষায় এমন কোন কার্যকরী আইন বা পদক্ষেপ গ্রহণ কি নেয়া হয়েছে যা নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছে? হ‍্যাঁ হয়তো কাগজে কলমে কিছু আইন আছে যার বাস্তব প্রয়োগ খুব কমই দেখা যায়, আবার দীর্ঘসূত্রিতার ফলে বিচারের বাণী নিভৃতে কাঁদে।

এবার কারণ ও প্রতিকার বিষয়ে কথা বলা যাক-
প্রধান কারণ হলো বিকৃত রুচি বিকৃত যৌন চাহিদা। তা না হলে ঘরে ভালোবেসে বিয়ে করা সুন্দরী স্ত্রী,ষাটোর্ধ্ব নারীকে যুবক কিংবা অশীতিপর বৃদ্ধ বালিকার সঙ্গে এমনকি সম্প্রতি ঘটে যাওয়া অন্তঃসত্ত্বা নারীকে কেউ ধর্ষণ করতো না। আগে একটি অবিবাহিত যুবক বা নারীর এ বিষয়ে ধারণা অনেক পরে হতো,আর এখনতো ডিভাইসের সহজলভ্যতার কারণে হাতে হাতে যৌন হাব।
পাশাপাশি অনলাইন জুয়ার প্রচলন এতো বেড়েছে যে,একশ্রেণীর যুবকের হাতে অগাধ নগদ অর্থের প্রবাহ বেড়েছে।
রইল বাকি নেশার সামগ্রী-
এখন তো মোড়ের টং দোকানে বাবা বিক্রি হয়,চোলাই মদ নিজেরা বানায়,বৈধ বার তো শহরের অলিগলি ছাপিয়ে মফস্বলে এসে ঠেকেছে।
খোলামেলা পোশাকের কথা বাদ ই দিলাম, ওটা বললে আপনারা আবার আমার চোখের ডাক্তার দেখাতে বলবেন, কিন্তু শালীন পোশাক যা আমাদের কমিউনিটির সাথে যায় তা পরা উচিত বলে আমার মনে হয়, কেননা এটা ইউরোপ না, ওরা ওভাবে দেখে অভ‍্যস্থ,আর আমাদের দেশে কেউ যদি স্লিভলেস কামিজ পরে তাহলেও হাঁ করে তাঁকিয়ে থাকে।তাই যে পরিবেশে যেটা মানানসই সেটা ব‍্যবহার করা উচিত।

দৃষ্টান্ত মূলক শাস্তির বড্ড অভাব আমাদের দেশে। অপরাধীরা অপরাধ করে পেশীশক্তি, রাজনৈতিক শক্তি,টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যায়,ফলে সমাজে অপরাধ প্রবণতা দিনে দিনে বেড়েই চলেছে। এজন্য দরকার নারী সুরক্ষায় বিশেষ আইন ও কার্যকরী পদক্ষেপ।

এবার মৌলভী ও মাদ্রাসা বিষয়ে আসা যাকঃ
মহিলাদের মসজিদে জামায়াতে নামাজ পড়া বিষয়ে সমাজ কলুষিত হওয়ার ফতোয়া জারি করা লোকের অভাব নেই, অথচ প্রচলিত হেফ্জখানা,এতিম খানা,কওমী মহিলা মাদ্রাসা গুলো এমনকি প্রাইভেট মহিলা স্কুল, কলেজ মাদ্রাসা গুলো কিভাবে চলবে বা চললে ভালো হয় সে বিষয়ে কোনো ফতোয়া নেই। প্রাইভেট মহিলা মাদ্রাসায় কেন পুরুষ শিক্ষক থাকবে এ বিষয়ে জোরালো বক্তব্য নেই! এ বিষয়ে অভিজ্ঞ প‍্যানেল গঠন করে এখনই কার্যকরী পদক্ষেপ নেয়া উচিত। মহিলা আলিয়া মাদ্রাসা গুলো টাইম ফ্রেমে চলে বলে অঘটনের সংখ্যা কম,তবে সমাজের চিত্র অনুযায়ী ধীরে ধীরে এখানেও সব মহিলা শিক্ষিকা দেয়া দরকার। আমার মনে হয় সব সেক্টরের মহিলা মাদ্রাসা গুলো পরিচালনা করার মত ভূরি ভূরি মহিলা শিক্ষিকা আমাদের দেশে আছে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে আমি মনে করি।

পরিশেষে বলবো আজ আমাদের মাঝে ধর্মীয় মূল‍্যবোধ ও পারিবারিক শিক্ষার বড় অভাব পরিলক্ষিত হচ্ছে,যার ফলে সমাজে ভিন্ন ধারার অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে। তাই আসুন আসুন আমরা আমাদের সন্তানদের সুশিক্ষিত করার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর মনযোগী হই।

06.05.2026
বুধবার

☘মে সমাচার☘✍️গাজী মামুন            📎মে এলেই জেগে উঠেনামি দামি চেতনার,বাকি দিন থাকে পড়েনেয়নাকো দায়ভার।যথাযথ পায়না তোশ্রমজ...
01/05/2026

☘মে সমাচার☘
✍️গাজী মামুন
📎
মে এলেই জেগে উঠে
নামি দামি চেতনার,
বাকি দিন থাকে পড়ে
নেয়নাকো দায়ভার।

যথাযথ পায়না তো
শ্রমজীবী তার দাম,
শোষণের অবিচারে
মিলে গেছে তার ঘাম।

অভাবের জাতাকলে
দিন করে গুজরান,
প্রতিবাদী হতে গেলে
টুটি ধরে মারে টান।

মেহনতি মানুষের
এভাবেই যায় দিন,
নিরাশার ক্ষণ গুনে
বেলা শেষে বাড়ে ঋণ।

নালিশের কেউ নেই
তাই করো অবিচার,
পরপারে যেতে হবে
ভেবে দেখো একবার।

02.05.20
শনিবার

 #যাপিত_জীবনঃ   আমরা অন্যের কাছ থেকে যা আশা করি তা কিন্তু নিজেরা কখনোই  করতে চাই না।যা কিছু পেতে চাই তা আগে দিতে হবে সেট...
01/05/2026

#যাপিত_জীবনঃ

আমরা অন্যের কাছ থেকে যা আশা করি তা কিন্তু নিজেরা কখনোই করতে চাই না।
যা কিছু পেতে চাই তা আগে দিতে হবে সেটা হোক সম্মান, সুন্দর ব্যবহার,কিম্বা সহযোগিতা, যাই হোক না কেন আগে নিজেকেই করে দেখাতে হবে। পেতে সবাই ভালোবাসি, দেওয়ার জন্য উদার মন থাকা চাই। একটা কথা মনে গেঁথে রাখবেন স্বার্থহীন ভাবে কারো জন্য কিছু করলে তা যতই ক্ষুদ্র হোক না কেন,হতে পারে কারো দিকে হেসে কথা বলা বা কথা বলে কাউকে উপকার করা তার রিটার্ন আপনি অবশ্যই পাবেন, পাশাপাশি দুনিয়াতে আপনি কারো অপকার করলে সেটা যতই ক্ষুদ্র হোক না কেন দুনিয়াতে তার শাস্তি তো পাবেনই,আখেরাতে ও ক্ষমা পাওয়ার সুযোগ নেই যদি সে ক্ষমা না করে। তাই আসুন আমরা আগে নিজেকে বদলাই,মানবিক মানুষ হতে চেষ্টা করি তাহলে পুরো সমাজটাই বদলে যাবে। কথায় আছে "পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো" আপনি আমি ভালো হয়ে গেলে আমাদের পাশের পরিবেশ টাও ভালো হয়ে যাবে। ভালো থাকুন, ভালোবাসায় বাঁচতে শিখুন।

#গাজীর_ডায়েরী
30.04.2026
বৃহস্পতিবার

 #বজ্রপাত_নিয়ে_অত্যন্ত_গুরুত্বপূর্ণ_কিছু_তথ্যঃবরিশালের এক কৃষক। সকালে ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে আকাশ কালো হয়ে এল। গা...
01/05/2026

#বজ্রপাত_নিয়ে_অত্যন্ত_গুরুত্বপূর্ণ_কিছু_তথ্যঃ

বরিশালের এক কৃষক। সকালে ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে আকাশ কালো হয়ে এল। গাছের নিচে আশ্রয় নিলেন। তারপর আর বাড়ি ফেরা হয়নি। বাড়িতে অপেক্ষা করছিল তার স্ত্রী আর তিনটা বাচ্চা।

এপ্রিল-মে-জুন — এই তিনটা মাস বাংলাদেশে বজ্রপাতে যত মানুষ মারা যায়, তা দেখলে বুকটা ভেঙে যায়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো — এদের বেশিরভাগই মারা যান ভুল তথ্যের কারণে। না জানার কারণে।

তাই আজকে একটু থামুন। পোস্টটা পড়ুন। আপনার পরিচিত যে কৃষক ভাই, জেলে ভাই, বা যে কেউ খোলা আকাশের নিচে কাজ করেন — তাদের কাছে পৌঁছে দিন।

সবচেয়ে বড় ভুল যেটা মানুষকে মেরে ফেলছে —
বৃষ্টি শুরু হলেই মানুষ ছোটে বড় গাছের নিচে। এটাই সবচেয়ে মারাত্মক সিদ্ধান্ত। বজ্রপাত সবচেয়ে উঁচু জিনিসটাকেই আঘাত করে। মাঠে বড় গাছ মানে সেটাই টার্গেট — আর আপনি তার নিচে।
খোলা মাঠে থাকলেও বিপদ। আশেপাশে কিছু না থাকলে আপনিই সবচেয়ে উঁচু বস্তু।
নদীতে, পুকুরে, নৌকায় থাকলেও বিপদ। পানি বিদ্যুৎ টেনে নেয়।

আর বজ্রপাতের সময় মোবাইল কানে ধরে থাকলে? সেটাও বিপজ্জনক।
তাহলে কী করবেন?

আকাশ কালো হওয়া মাত্রই পাকা ঘরে ঢুকুন। অপেক্ষা করবেন না, "একটু পরেই থামবে" — এই ভুলটা করবেন না। কারণ বাংলাদেশে বেশিরভাগ বজ্রপাত হয় বৃষ্টির শুরুতে আর শেষে।

ঘরে থাকলেও জানালার কাছ থেকে সরে যান। বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখুন, প্লাগ খুলে দিন।
আর যদি কোনোভাবেই ঘরে পৌঁছানো সম্ভব না হয়, খোলা মাঠে আটকে গেছেন — তাহলে দুই পা জোড়া করে হাঁটু ভেঁজে নিচু হয়ে বসুন। শুয়ে পড়বেন না, দাঁড়িয়েও থাকবেন না।

আর একটা কথা — এটা না জানলে মানুষ বাঁচানো যায় না।
বজ্রাহত কাউকে দেখলে অনেকেই ভয়ে ছুঁতে চান না। মনে করেন ছুঁলে নিজেরাও বিদ্যুৎস্পৃষ্ট হবেন।
এটা সম্পূর্ণ ভুল।
বজ্রাহত মানুষের শরীরে কোনো বিদ্যুৎ থাকে না। নির্ভয়ে তার কাছে যান। শ্বাস আছে কিনা দেখুন, নাড়ি দেখুন। শ্বাস না থাকলে বুকে চাপ দিন — CPR শুরু করুন। তারপর দ্রুত হাসপাতালে নিন।
আমি নিজে দেখেছি — সঠিক সময়ে সঠিক সাহায্য পেলে বজ্রাহত মানুষ বেঁচে যায়।

পোস্টটা শেয়ার করুন। শুধু একটা শেয়ার — একটা পরিবারকে ভাঙার হাত থেকে বাঁচাতে পারে।
আপনার পরিচিত যে মানুষটা প্রতিদিন মাঠে যান, নদীতে যান — তার কাছে এটা পৌঁছে দিন।
"Dr. Nobel এর ওয়াল থেকে"

 #হাওড়ের_কৃষকের_বোবা_কান্নাঃজল জোৎস্নার শহর উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ পাশাপাশি নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের ...
01/05/2026

#হাওড়ের_কৃষকের_বোবা_কান্নাঃ

জল জোৎস্নার শহর উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ পাশাপাশি নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড় এলাকায় টানা বৃষ্টি, উজানের ঢল ও আকস্মিক বন্যার কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। অনেক এলাকায় কৃষকেরা পানিবন্দি অবস্থায় পাকা ধান রক্ষায় হিমসিম খাচ্ছেন। অনেক পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে,যা কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা পরবর্তী এ অঞ্চলে একাধিক প্রেসিডেন্ট ও জাতীয় নেতার জন্ম হলেও হাওড়বাসীর দুঃখ বিমোচনে তেমন অগ্রগতি হয়নি। এমনকি ফ‍্যাসিস্ট পিরিয়ডে হাওড়ের বুক চিরে ইটনা-মিঠামইন-অষ্টগ্ৰাম দৃষ্টিনন্দন সড়ক হলেও হাওড় রক্ষা বাঁধের প্রকল্পের টাকার হদিস মেলেনি। নতুন সরকারের কাছে আকুল আবেদন, হাওড় অঞ্চল সহ উপকূলীয় এলাকায় বর্ষা মৌসুমের পূর্বে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন,পাশাপাশি স্থানীয় এমপিদের এ বিষয়ে জোরালো ভূমিকা পালন করা উচিত বলে মনে করি।

01.05.2026
শুক্রবার

কলিজা গুলো আদর করে কোলে নেয়ার সময় শেষ হতে চললো, বড়জন পুরোদস্তুর হিজাবি হয়ে গেছে, ছোট জনের বায়না আপুর অনেক ছবি তোমার পোস্...
01/05/2026

কলিজা গুলো আদর করে কোলে নেয়ার সময় শেষ হতে চললো, বড়জন পুরোদস্তুর হিজাবি হয়ে গেছে, ছোট জনের বায়না আপুর অনেক ছবি তোমার পোস্টে আছে, আমার ছবি পোস্ট করতে হবে। খুব একটা ছবি উঠানো বা পোস্ট করা হয়না, বায়না মেটাতে এ আয়োজন।
(উনি ক্লাস ওয়ান)

🍀আম কুড়োতে সুখ☘    ✍️গাজী মামুন            📎এইতো সেদিন মনে পড়েআম কুড়োবার তরে,ঝড়ের খবর পেলে পরেছুটেছি বাগান ভরে।দেখেছি বা...
28/04/2026

🍀আম কুড়োতে সুখ☘
✍️গাজী মামুন
📎
এইতো সেদিন মনে পড়ে
আম কুড়োবার তরে,
ঝড়ের খবর পেলে পরে
ছুটেছি বাগান ভরে।

দেখেছি বাগানে নই আমি
শুধুই যে একা একা,
ছেলে বুড়ো কে নেই সেখানে
পেতে আমের দেখা।

বইতে বাতাস একটু জোরে
লেগে যায় হুড়োহুড়ি,
মারছে ঠেলা যে যা পারে
ভাবেনা কে বুড়োবুড়ি

মামার দেশের সেই সুখ
ফিরে পাবো কি আর
স্মৃতির পাতায় খুঁজে ফিরি
করি শুধু হাহাকার।

22.04.20
বুধবার

🌾স্মৃতিতে শৈশব🌾    ✍️গাজী মামুন                📎খাল বিল নদী নালা মেঠো পথ যতোমিলেমিশে একসাথে কাটিয়েছি কতো।ভোর হলে ছুটে গে...
28/04/2026

🌾স্মৃতিতে শৈশব🌾
✍️গাজী মামুন
📎
খাল বিল নদী নালা মেঠো পথ যতো
মিলেমিশে একসাথে কাটিয়েছি কতো।
ভোর হলে ছুটে গেছি মকতব পানে
ধনী আর গরীবের খুঁজি নিতো মানে।

সকালের সোনা রোদ মাখামাখি করে
পাঠশালে হেঁটে গেছি কাঁধে ব‍্যাগ ভরে।
কাঠফাটা রোদ নিয়ে ছুটে গেছি মাঠে
বকুনির ভয় ছিল নাও বাঁধা ঘাটে।

বিকেলের খেলা শেষে ফিরে গেছি ঘরে
নিজ পাঠে দিতে মন পড়ি খুব জোরে।
আম জাম কাঁঠালের দিন এলে পরে
ফুলে ফলে ছেঁয়ে যেত প্রতি ঘরে ঘরে।

গোলা ভরা ধান আর পুকুরের মাছ
ক্ষেত ভরা সবজিতে চলে যেত সাজ।
ফেলে আসা দিনগুলি আজো মনে করি
সেদিনের সাথীদের খুঁজে খুঁজে মরি।

23.04.20
বৃহস্পতিবার

"ফিরবে কি হুঁশ"✍️গাজী মামুন           📎যে যা পারছি তাই করছিধারিনা কারো ধার,অনেক বড় নেতা আমিবুঝিনা আপন পর।^চাইলেই আমি বন্...
28/04/2026

"ফিরবে কি হুঁশ"
✍️গাজী মামুন
📎
যে যা পারছি তাই করছি
ধারিনা কারো ধার,
অনেক বড় নেতা আমি
বুঝিনা আপন পর।
^
চাইলেই আমি বন্ধ করি
গাড়ি ঘোড়া নৌযান,
নিত্য পন‍্যের গায়ে আগুন
লাগিয়ে মারি দান।
^
ব‍্যবসা করি কামাই টাকা
দিয়ে ওজনে ফাঁকি,
গুদাম করে সংকট বাড়াই
নিয়ে অনেক ঝুঁকি।
^
ডাক্তার আমি মস্ত বড়
সার্টিফিকেটে ভর,
কমিশন খেয়ে টাকা কামাই
বাড়িয়ে নিজের দর।
^
শিক্ষক আমি অনেক দামি
জগত জোড়া খ‍্যাতি,
লাজ শরমের মাথা খেয়ে
গোপনে হাত পাতি।
^
প্রশাসনিক চেয়ার আমার
কেনা অনেক দামে,
গাড়ির বহর বাড়ির বহর
আছে নামে বেনামে।
^
উকিল আমি মামলা ঠুকি
আইনের ফাঁক খুঁজে,
গরিবের পেটে মারি লাথি
নীরবে মুখ বুঁজে।
^
বড় মসজিদের ইমাম আমি
ঝাড়ফুঁকে বেশ জোর,
টাকা পেলে মাসলা বানাই
রাতে দিনে কিম্বা ভোর।
^
ভাবছি বসে শেষ জীবনে
যাবো খোদার ঘরে,
গোনার তরী উতরে যাবো
দান খয়রাত করে।
^
কেউ ভাবিনা মরার পরে
মাটি সাড়ে তিন হাত,
কবর তোমায় দেখবে নাতো
কি ছিলে কোন জাত।

01.12.2019
রবিবার

Address

Satkhira
9453

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Mamun' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share