STV আঞ্চলিক খবর contact

07/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল।

সাতক্ষীরা আশাশুনিতে খাল থেকে আঃ রহিম নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার! STV
19/06/2026

সাতক্ষীরা আশাশুনিতে খাল থেকে আঃ রহিম নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার! STV

18/06/2026

আশাশুনি বাজারে বিশাল আকারের হাতির আগমন।।
দেখতে উৎসুখ জনতার ভিড়। হাতি #আশাশুনিবাজার #জনতারভিড়

10/06/2026

Climate Adaptation of high Risks coastal Communities through Empowerment.
CARE-Project
Project Inception Meeting.
প্রকল্প অবহিতকরণ সভা
Chief Guest: Mr.Shyamananda Kundu
UNO,Assasuni Upazila,Satkhira.
LEDARS.
#প্রকল্পঅবহিতকরণসভা #লিডার্স #আশাশুনি #সাতক্ষীরা

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন সভাপতি-আকাশ,সম্পাদক-সাইফুলএস,এম মোস্তাফিজুর রহমান।।বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল আ...
08/06/2026

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন
সভাপতি-আকাশ,সম্পাদক-সাইফুল

এস,এম মোস্তাফিজুর রহমান।।বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল আশাশুনি উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রমকে গতিশীল করতে সাতক্ষীরা জেলা তরুণদলের সভাপতি মোঃ আলমগীর কবির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুছা কমিটি অনুমোদন দিয়েছেন।
অনুমোদিত কমিটিতে মোঃ নাভিদ নওরোজ আকাশকে সভাপতি,ইঞ্জিনিয়ার শাহ মোঃ জাকির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি,ইয়াকুব আলী,আছাদুল ইসলাম, সাগর,ঝর্ণা,তাসলিমকে সহ-সভাপতি,সাইফুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক,আলতাফ হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,তাজিকুর রহমান বিল্লাল, সাগর,মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক ও আশরাফুল রাজীবকে সাংগঠনিক সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করে জেলা ও উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
নতুন এ কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। # #

আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার-৪এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৪...
08/06/2026

আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার-৪

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (৮ জুন) আদালতে সোপর্দ্ধ করা হয়েছে।
এএসআই অমিত হাসান অভিযান চালিয়ে সিআর-১২৮১/২৩ নং মামলার আসামী গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী লিপি খাতুনকে গ্রেফতার করেন। এসআই আব্দুর রউফ আশাশুনি থানা মামলা নং ১২(০৫)০৬ এর আসামী দাদপুর গ্রামের মৃত মাহাতাব বিশ্বাসের ছেলে ফারুককে এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলী পাইক পৃথক অভিযানে মামলা নং ১২(০৫)২৬ এর আসামী মহাজনপুর গ্রামের আজিজুল ঢালীর ছেলে নোলায়মান ও আশরাফ শেখের ছেলে রায়হানকে গ্রেফতার করেন। # #

বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্...
08/06/2026

বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হাসান (৩৫) নামে এক মৎস্যজীবি নৌকা থেক পড়ে নিখোঁজ হয়েছে।

অন্যান্য মৎস্যজীবীদের সহযোগিতায় ডুবে যাওয়া নৌকা উদ্ধার হলেও আরিফের সন্ধান পাওয়া যায়নি।
সোমবার (৮ জুন) আনুমানিক বিকাল ৫ টায় চাকলা গ্রামের কপোতাক্ষ নদীতে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য আব্দুর রউফ জানান,চাকলা গ্রামের মৃত্যু আব্দুল হাই সানার পুত্র আরিফ হোসেন প্রতিদিনের ন্যায় নদীতে নৌকায় মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মেঘের গর্জন ও হাল্কা বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে আরিফ হোসেনের নৌকায় বজ্রপাতে আঘাত হানে। নৌকায় থাকা একমাত্র আরিফ হোসেন ছিটকে কপোতাক্ষ নদীতে পড়ে যায় এবং নৌকটি নদীতে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় নৌকাটি উদ্ধার করা গেলেও আরিফ হোসেন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আরিফ হোসেনের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন আত্মীয় স্বজন,এলাকাবাসী ও মৎস্যজীবীরা।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান,ঘটনাটি আমি শুনেছি,কয়রা থেকে ফায়ার সার্ভিসের টিম সদস্য ও ডুবুরীরা গিয়েছে,আগামীকাল সকালে উদ্ধার কাজ শুরু করবে।
আশাশুনি ফায়ার সার্ভিসের সদস্য জাকির হোসেন জানান,কয়রা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে গিয়েছে। # #

25/05/2026

পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষে শোভনালী ইউনিয়নবাসীসহ সকলকে জনাই সালাম,শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। #ঈদমোবারক #শোভনালী #চেয়ারম্যান #আশাশুনি #সাতক্ষীরা

25/05/2026

পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষে আশাশুনি উপজেলাবাসীসহ সকলকে জনাই সালাম,শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। #ঈদমোবারক #ভাইসচেয়ারম্যানপ্রার্থী #আশাশুনি #সাতক্ষীরা

24/05/2026

আশাশুনিতে পবিত্র ঈদ-উল আযহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
সভায় বক্তব্য রাখছেন-উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when STV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category