Sabbir Ahamed Shovon

Sabbir Ahamed Shovon "বিষন্ন, উন্নাসিক, উদাসীন, বদমেজাজি, বেখেয়ালি, অসামাজিক,অগুছালো,আসলে আমি একজন হুদাহুদি মানুষ!"

"Discovering flavors, chasing horizons, and capturing moments."
🍴 Food Enthusiast | 🌍 Wanderer | 🏍️ Adventure Seeker | 🎥 Visual Storyteller
For partnerships and collaborations:
📧 [email protected] "

এই দুই দিন নিউজফিডটা জাহাঙ্গীর কবির আর তার কফি খাওয়ার বা খাওয়ানো পদ্ধতির ছড়াছড়ি তাই একটা মিমস না বানিয়ে পারলাম না 🫢মেন্স...
20/08/2026

এই দুই দিন নিউজফিডটা জাহাঙ্গীর কবির আর তার কফি খাওয়ার বা খাওয়ানো পদ্ধতির ছড়াছড়ি তাই একটা মিমস না বানিয়ে পারলাম না 🫢
মেন্সন করুন যাকে জাহাঙ্গীর কবির স্টাইলে কফি খাওয়াতে চান

সাতক্ষীরা নগরঘাটা আবুল মুহুরীর ছোট ভাই সিরাজুল ইসলামের বাড়িতে গতকাল রাতে দু/র্ধর্ষ চুরি। আনুমানিক  ক্ষয়ক্ষতি ৮ থেকে ১০ ...
19/08/2026

সাতক্ষীরা নগরঘাটা আবুল মুহুরীর ছোট ভাই সিরাজুল ইসলামের বাড়িতে গতকাল রাতে দু/র্ধর্ষ চুরি। আনুমানিক ক্ষয়ক্ষতি ৮ থেকে ১০ লক্ষ টাকা।

কালিগঞ্জে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, এলাকায় তোলপাড়সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর গ্...
18/08/2026

কালিগঞ্জে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, এলাকায় তোলপাড়
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর গ্রামে একটি অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। একই সাথে উপজেলা প্রাণিসম্পদ অফিসের দায়িত্বরত কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, রহমতপুর গ্রামের মৃত শাহদু গাজীর ছেলে শাহ আলী (৪২) দীর্ঘদিন ধরে অসুস্থ একটি গরু গত রোববার (১৬ আগস্ট) ভোররাতে নিজের গোয়ালঘরে জবাই করেন। পরবর্তীতে সেই মাংস একই গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে রবিউল ইসলামের কাছে বিক্রি করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গরুটি প্রায় দুই মাস ধরে অসুস্থ ছিল এবং এর শরীরে পক্সের মতো বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে রবিউল ইসলামের কাছে গরুটি সম্পর্কে জানতে চাইলে তিনি শাহ আলীর গোয়াল থেকে গরুটি আনার কথা স্বীকার করেন।
জনস্বাস্থ্যের ঝুঁকি ও এলাকাবাসীর দাবি
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, মফিজুল ইসলাম ও আমজাদ মোল্লাসহ অনেকে জানান, কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এভাবে রোগাক্রান্ত পশুর মাংস বাজারে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এ ঘটনার সাথে জড়িত কসাই ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া

* সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে লাপাত্তা: গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

* মোবাইল বন্ধ: অভিযুক্ত শাহ আলীর বক্তব্য নেওয়ার জন্য তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য রক্ষার্থে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।

স্পনসর: PG Toy Kingdom

মেহমানের বাচ্চাদের জন্য বানাইসি।😒এইবার আসিস আমার রুমে ঢুকে সব লারালারি করতে😴
18/08/2026

মেহমানের বাচ্চাদের জন্য বানাইসি।😒এইবার আসিস আমার রুমে ঢুকে সব লারালারি করতে😴

আজ সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর মোড়ে মসজিদের দান বাক্সের টাকা চুরি করতে এসে চোর ধরা পড়েছে।সে এলাকায় সমস্ত চোরদের নাম বলে...
17/08/2026

আজ সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর মোড়ে মসজিদের দান বাক্সের টাকা চুরি করতে এসে চোর ধরা পড়েছে।

সে এলাকায় সমস্ত চোরদের নাম বলে দিচ্ছে এবং সেই সাথে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিচ্ছেন।

বিশ্বকবি আকিবেন্দ্রনাথের জীবন দর্শন
17/08/2026

বিশ্বকবি আকিবেন্দ্রনাথের জীবন দর্শন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের খাবারের দোকানে যদি রান্নার বা বাসনপত্র পরিস্কারের পানিই হয় দুর্গন্ধযুক্ত নোংরা ...
14/08/2026

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের খাবারের দোকানে যদি রান্নার বা বাসনপত্র পরিস্কারের পানিই হয় দুর্গন্ধযুক্ত নোংরা ও পচা পানি, তাহলে সেই খাবার কতটা নিরাপদ?

এটা রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সুস্থ হতে এসে মানুষ যেন নতুন রোগে আক্রান্ত না হয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে প্রশাসনের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সম্প্রতি 'সমকাল'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দেখলাম, খাদ্য ব্যবসায় এখন থেকে নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে।জনস্বাস্থ্য সুর...
13/08/2026

সম্প্রতি 'সমকাল'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দেখলাম, খাদ্য ব্যবসায় এখন থেকে নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তবে কেবল নিবন্ধনের গণ্ডিতে আটকে না থেকে, খাদ্য নিরাপত্তার মূল জায়গাগুলোতে আরও কড়াকড়ি আরোপ করা সময়ের দাবি।

​খাবারের মতো একটি জীবনসংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে কেবল প্রশাসনিক অনুমোদনই যথেষ্ট নয়; এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কিছু মৌলিক বিষয়ের দিকে কঠোর নজর দেওয়া উচিত।

​স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা (Hygiene & Medical Certification): খাদ্য প্রস্তুতকারকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং এর প্রমাণস্বরূপ মেডিকেল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা উচিত। সংশ্লিষ্ট ব্যক্তির কোনো ধরনের সংক্রমণ বা ভাইরাসজনিত রোগ আছে কি না এবং তিনি শতভাগ স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করছেন কি না, তা নিশ্চিত করতে হবে।

​উপাদান ও মানের নিশ্চয়তা: উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বা উপকরণগুলো মানসম্মত, নিরাপদ ও ভেজালমুক্ত কি না—তা যাচাইয়ের জন্য সুনির্দিষ্ট মানদণ্ড থাকা আবশ্যক।

​হয়রানি রোধ ও জবাবদিহিতা নিশ্চিতকরণ: এই উদ্যোগ বাস্তবায়নের আড়ালে যেন কোনো সৎ ও ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীকে অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

একই সাথে, আইনের ঊর্ধ্বে কেউ যেন স্থান না পায় এবং জনস্বাস্থ্যের সাথে আপসকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করা হোক।

Sabbir Ahamed Shovon
এডমিন, Satkhira Foodies

হারানো বিজ্ঞপ্তিসাতক্ষীরা সদর থানার কুখরালি আমতলা গ্রামের দাউদ হোসেনের মেয়ে তামান্না খাতুন(১৬) ১ মাস আগে বাড়ি থেকে বের হ...
13/08/2026

হারানো বিজ্ঞপ্তি
সাতক্ষীরা সদর থানার কুখরালি আমতলা গ্রামের দাউদ হোসেনের মেয়ে তামান্না খাতুন(১৬) ১ মাস আগে বাড়ি থেকে বের হয়ে যায়।সে নবম শ্রেণীর ছাত্রী। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ তার সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো।
যোগাযোগঃ০১৭৩৮৪৩৮২৩৩

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি এলাকায় একটি বাড়িতে চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে।
12/08/2026

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি এলাকায় একটি বাড়িতে চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে।

Address

Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Ahamed Shovon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabbir Ahamed Shovon:

Shortcuts

Share