Talar Khabor

Talar Khabor সত্য প্রকাশ এ আমরা নির্ভিক । সঠিক সময়ে সঠিক খবর টি আপনাদের কাছে পৌছে দিতে আমরা অঙ্গিকারবদ্ধ।

"তালার খবর " পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি আমার এই পেজ এর মাধ্যমে দেশ ও বিদেশ এর গুরুত্বপূর্ন সকল খবর উপস্থাপন করব ।
যে সকল খবর তুলে ধরব আপনার সামনে-
🔰- রাজনৈতিক খবর ,
🔰- খেলার খবর
🔰- সাংস্কৃতিক খবর ,
🔰- দেশ ও জনপদের খবর ,
🔰- কৃষি খবর ,
🔰- সত্যি ঘটনা ,
🔰- সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর উপস্থাপন করব।

আপডেট সকল নিউজ সবার আগে পেতে "তালার খবর " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।

09/08/2026

তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু করছে।

আজ শনিবার  ৮ ই আগস্ট  মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ গ্রন্থাগার তালায় ২০২৫-২৬ সালের  বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ পর্যায়...
08/08/2026

আজ শনিবার ৮ ই আগস্ট মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ গ্রন্থাগার তালায় ২০২৫-২৬ সালের বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ পর্যায়ের বই পড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র: মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ গ্রন্থাগার। উত্তরণ তালা সাতক্ষীরা
কলেজ শাখার কোড: ৩১৯৪ । উপজেলা: তালা , কেন্দ্র নম্বর ২৯০ জেলা: সাতক্ষীরা।

তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চি...
08/08/2026

তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের কানাই লাল আইচের ছেলে। তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

গোপালপুর গ্রামের সুমন রায় গণেশ জানান, সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে চিত্তরঞ্জন আইচ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

https://talarkhabor.com/2026/08/08/5637/
08/08/2026

https://talarkhabor.com/2026/08/08/5637/

তালা উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিব.....

https://talarkhabor.com/2026/08/07/5634/
07/08/2026

https://talarkhabor.com/2026/08/07/5634/

বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক কবি সিকান্দার আবু জাফরের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ.....

"সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী–কাটবুনিয়া নতুন সড়কের কাজ  শত বছরের মজবুত পুরাতন রাস্তাটা গোড়া কেটে খালে সাইড দিয়ে অ...
07/08/2026

"সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী–কাটবুনিয়া নতুন সড়কের কাজ শত বছরের মজবুত পুরাতন রাস্তাটা গোড়া কেটে খালে সাইড দিয়ে অযোগ্য ঝুঁকিপূর্ণ রাস্তা তৈরি করে পিসির রাস্তাটি ও সাইড দিয়ে নেয়ার চেষ্টা করছে কিছু কুচক্রমহল, মান্নান মোড়লের মৎস্যঘের থেকে বাটুলতলা কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট রাস্তা পুরোনো সড়ক দিয়ে নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি তার সাথে সাথে কেন পুরাতন রাস্তা কেটে এই কাজ করলো, তাদেরকে জবাবদিহিতা আওতায় আনা হোক ।

সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক  মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়:অদ্য ০৬ ...
07/08/2026

সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়:

অদ্য ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩০ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে সড়ক পথে অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, সড়ক পথে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি, হয়রানি কিংবা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরো বলেন, রোগীবাহী অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা মানবিক ও নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অ্যাম্বুলেন্সের গতিরোধ, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত পরিবহন বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পথে চাঁদাবাজি প্রতিরোধে জেলা পুলিশের চলমান উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বগুড়ার এরুলিয়া এবং সিলেটের ওসমানীনগরে আলাদা দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ব...
07/08/2026

বগুড়ার এরুলিয়া এবং সিলেটের ওসমানীনগরে আলাদা দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় দিনমজুরসহ সাতজন এবং সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। এই আলাদা দুই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসুন সবাই নিরাপদে পথ চলে🚸

সাতক্ষীরার কলারোয়ার ঝাপাঘাট মাঠে টমেটো গাছের সাথে এ কেমন শত্রুতা! রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ।
07/08/2026

সাতক্ষীরার কলারোয়ার ঝাপাঘাট মাঠে টমেটো গাছের সাথে এ কেমন শত্রুতা! রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ।

Address

তালা প্রেসক্লাব মোড়, তালা, সাতক্ষীরা
Satkhira
9420

Alerts

Be the first to know and let us send you an email when Talar Khabor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share