K. M. Anisur Rahman

K. M. Anisur Rahman "না" বলতে শেখেন।

09/10/2025
04/10/2025
বাস্তবতা আমাকে এটাই শিক্ষা দিয়েছে "না বলতে শিখুন" ।কথাটি শুনতে হয়তো খারাপ লাগবে! কিন্তু সত্য হলো আপনি একজন মানুষ এবং আ...
24/06/2025

বাস্তবতা আমাকে এটাই শিক্ষা দিয়েছে

"না বলতে শিখুন" ।
কথাটি শুনতে হয়তো খারাপ লাগবে! কিন্তু সত্য হলো আপনি একজন মানুষ এবং আপনার একটা ধারনক্ষমতা আছে। পৃথিবীর সব কাজগুলো আপনি করতে পারবেন না এটাই বাস্তবতা। আপনি যদি "না"বলতে না পারেন তাহলে চালাক মানুষগুলো আপনাকে বিভিন্ন কাজে ব্যবহার করবে এবং ব্যবহার শেষে টিস্যুর মত ছুড়ে ফেলে দিবে। আপনাকে সহজলভ্য বানিয়ে ফেলবে।

24/06/2025

এই বর্ষায় সুন্দরবন সাজবে নতুন সাজে। সুন্দরবনের এই মোহনীয় রূপ আমরা আগামী ১লা সেপ্টেম্বর থেকে দেখতে পারবো ইনশাআল্লাহ।

04/06/2025

“প্রকৃতির রং শুধু চোখে দেখা যায় না, মনেও ছাপ ফেলে—একটা সবুজ গাছ, একটুখানি হাওয়াই বদলে দিতে পারে মন খারাপের দিন।”
............... সংগৃহীত।

01/06/2025

জন্মের পর থেকেই সুন্দরবনের সাথে সম্পর্ক। আগে সুন্দরবন দেখতে যেতাম। এখন সুন্দরবনকে অনুভব করি। সুন্দরবনের উপরেই রুটি রুজি আমার।
এই সুন্দরবনের প্রাণ ও প্রকৃতির রক্ষায় জুন, জুলাই, আগস্ট এই তিন মাস সুন্দরবনের সকল রকম প্রবেশ (জেলে বাওয়ালি, মৌয়ালি, পর্যটক) নিষিদ্ধ। আমরাও সরকারের এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছি সেই ২০২০ সাল থেকে। যদিও এই সময়টাতে জেলে বাওয়ালি ও মাওয়ালীদের অসহায় দ্বীনাতিপাত করতে হয়। কারন এই ৩ মাস তাদের বিকল্প কর্মসংস্থান নেই! সরকারি সহযোগিতাও খুবই স্বল্প! বছরে বন্ধের এই সময়টাতে সুন্দরবনের মধ্যে অপরাধ প্রবণতা যেমন হরিণ শিকার, বিষ দিয়ে মাছ শিকার ইত্যাদি অপরাধ প্রবণতা বেড়ে যায় (প্রমাণিত)। এই বন্ধের আদেশের সাথে সংশ্লিষ্টরা কোন যৌক্তিক/বৈজ্ঞানিক কারণ দেখাতে পারিনি এখনো! এই বন্ধের সময় কিছু কোম্পানি অবৈধভাবে ওপরওয়ালাদের সাথে চুক্তি করে সুন্দরবনের ভেতরে মাছের ব্যবসা করে দেদারসে।
এ কথা শুধু আমিই বলছি না, সুন্দরবন সংশ্লিষ্ট সচেতন ব্যক্তিদের লেখনীর মাধ্যমেও উঠে আসছে।

সর্বোপরি সুন্দরবন আগামী তিন মাস বিশ্রাম নিক , প্রকৃতি এবং সুন্দরবনের সকল জীববৈচিত্র আরো সুন্দর হয়ে উঠুক তবেই না আমাদের জেলেরা মাছ/কাঁকড়া আহরণ করতে পারবে , পর্যটকরা সুন্দরবনের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবে।

প্রকৃতি.....
20/05/2025

প্রকৃতি.....

Address

Munshigonj, Shyamnagar
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when K. M. Anisur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share