18/07/2025
বিবাহ আল্লাহর একটা নিয়ামত। কার কখন, কোথায়, কিভাবে, কার সাথে বিবাহ হবে সেটা আল্লাহর হাতে। কিন্তু মাঝে মাঝে আমাদের কর্মফলের কারণে আমরা এই নিয়ামত থেকে দূরে থাকি। আমি কি, আমি কেমন, আমি সবটা মানিয়ে নিতে পারবো কিনা সেটা না ভেবে এমন ছেলের / মেয়ের সাথে বিবাহ করবো না বলে একের পর এক পছন্দ করতে থাকি। পছন্দ করতে করতে যে নিজেরও বয়স হয়ে গেছে সেটা ভাবা যাবে না। এটা ভাবাও উচিৎ অন্যকারোর আমাকে পছন্দ নাও হতে পারে।
শুধুমাত্র একজনের পছন্দেই কোনোদিন কোনো সম্পর্কই টিকিয়ে রাখা যায় না। ১৫ বছরের ভালোবাসার সম্পর্ক, বিবাহিত জীবন সেটাও শেষ হতে এক মিনিট ও সময় লাগে না। আবার পারিবারিকভাবে না দেখেও বিবাহ করে নিশ্চিন্তে হাসিমুখে ৫০ বছর কাটিয়ে দেওয়া যায়। যদি পাশের মানুষটি সঠিক হয়।
টাকা-পয়সা, সুখ-দুঃখ, হাসি- কান্না, আবেগ-অনুভূতি সবকিছুই আসবে যাবে কিন্তু প্রিয় মানুষটি একবার হারিয়ে গেলে আর ফিরে আসবে না এটাই আমরা বুঝি না।
আমার কাছে দামি বিছানা আছে কিন্তু আমার চোখে ঘুম নাই তাহলে সে বিছানার মূল্য কি? বিভিন্ন রকমের সুস্বাদু খাবার আছে আমার সামনে কিন্তু আমি যদি না খেতে পারি তাহলে খাবার দিয়ে কি করবো? তেমনি একটা সময় পর সবকিছু থাকবে আপনার কাছে তখন আপনি সেটার উপযুক্ত ব্যবহার করতে পারবেন না।
যে মানুষটা পৃথিবীতে বেঁচে থাকতে আমরা কোনোদিন তার কোনো খোঁজ খবর না নিয়ে, মারা গেলে বিশাল আয়োজন করে তার মিলাত মাহফিল করতে ব্যস্ত হয়ে উঠি। সে বেঁচে থাকতে কষ্ট পেলো তখন কেউ আসলো না পাশে মারা যাওয়ার পরে এসে কি লাভ?
সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।