Sakib Tisha Lifestyle

Sakib Tisha Lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sakib Tisha Lifestyle, Digital creator, Satkhira.
(1)

10/06/2026

অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাত না।
আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি! পাহাড় স্থাণু, নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই।
নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি... শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগে। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বললো, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস? খুব জিতেছিস তো মাইরি! তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে।
নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো— আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি... সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব! আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না।
এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাবো, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী। চরাচরের তীব্র নির্জনতা... আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না।। আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো— প্রত্যেক মানুষই অহঙ্কারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহঙ্কার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো।🙏😓

15/05/2026

দুঃখের কথা কইলে কি সুখ আইনা
দিতে পারবেন? ❤️‍🩹

11/05/2026

😅🙂

05/05/2026

😄

03/05/2026

😄😄

03/05/2026

tumko har waqt mehsoos karti hu, tumhe bhool nahi paati

02/05/2026

অন্য কাউকে না,
সবচেয়ে বেশি ঠকিয়েছি
নিজেকেই—
মিথ্যে আশায় বাঁচিয়ে,
অসম্ভবকে সম্ভব ভেবে।
বারবার বুঝেও
না বুঝার ভান করেছি,
যেখানে থামা উচিত ছিল—
সেখানেই থেকেছি।
যে মানুষটা বদলে গেছে,
তাকে আগের মতোই
ভাবতে চেয়েছি—
এটাই ছিল আমার
সবচেয়ে বড় প্রতারণা।
নিজের হৃদয়কে বলেছি—
“আরেকটু সহ্য কর,
সব ঠিক হয়ে যাবে”—
কিন্তু জানতাম,
কিছুই আর আগের মতো হবে না।
তাই আজ বলি—
আমি প্রতারক ঠিকই,
কিন্তু অন্যের —
নিজের অনুভূতির সাথে,
নিজের বাস্তবতার সাথে।
তবুও এই প্রতারণা
একটা শিক্ষা—
এখন থেকে অন্তত
নিজেকে আর
মিথ্যে বলবো না।
কারণ নিজেকে ঠকানোই
সবচেয়ে বড় হার…

02/05/2026

যে মানুষটা
মায়া, ভালোবাসা, নরম কথায়
নিজেকে সঁপে দেয়—
তাকে কঠিন আঘাতে ভাঙার
কোনো দরকার হয় না।
সে তো এমনিতেই
ভেতর থেকে নরম—
একটু অবহেলা,
একটু দূরত্বেই
ধীরে ধীরে ভেঙে পড়ে।
তাই তাকে বিষ দিও না—
তাকে কষ্ট দিয়ে
শেষ করার দরকার নেই—
সে তো মধুতেই
নিজেকে শেষ করে দেয়।
ভালোবাসা তার কাছে
আশ্রয় ছিল—
কিন্তু সেটাই
তার দুর্বলতা হয়ে দাঁড়ায়।
তবুও সত্যিটা এই—
যে মধুতে মরে,
সে খারাপ না—
সে শুধু অতিরিক্ত
সত্যি ছিল।
তাই তাকে আঘাত দিও না—
সে হয়তো চিৎকার করবে না,
কিন্তু নীরবে
পুরোটা ভেঙে যাবে।
কারণ কিছু মানুষ
বিষে না—
ভালোবাসাতেই শেষ হয়ে যায়।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakib Tisha Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share