11/07/2026
ভীষ্ম ছিলেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি।। কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি নীরব ছিলেন।।
সেই একটি নীরবতা তাঁর আজীবনের মহত্ত্বের ওপর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।।
শুধু ভালো মানুষ হলেই যথেষ্ট নয়;অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও থাকতে হবে।।
অন্যায়ের সময় নীরব থাকা মানে অনেক সময় অন্যায়কেই শক্তিশালী করা।।
আজও পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে সত্য জেনেও চুপ থাকলে, সেই অন্যায় একদিন আরও বড় বিপর্যয় ডেকে আনে।।
মনে রাখবেন—"অন্যায়ের সময় নীরবতা, অন্যায়কারীর সবচেয়ে বড় আশ্রয়।।"
ধর্ম মানে শুধু ভালো হওয়া নয়; সত্যের পক্ষে দাঁড়ানোও ধর্ম।।- জগন্নাথ প্রিয়া