24/08/2026
প্রশংসা নয়, কেবল কৃষ্ণের কৃপার জন্য করুন!
অবশ্যই আমাদের বৈদিক সমাজ ব্যবস্থায় প্রচলিত রয়েছে যে, যারা অধিক বৈরাগী, আমাদের উচিত তাদের সবসময় সম্মান করা। কিন্তু আমাদের উচিত এই বৈরাগ্যকে ক্রমাগত পরিশোধিত করা। কেবল বাহ্যিকতায় সন্তুষ্ট হওয়া উচিত নয়। কেউ হয়তো সন্ন্যাসী হতে পারেন, কিন্তু তিনি হয়তো নিজের জন্য কিছু দাবি করছেন বা মনে করছেন, 'আমার বৈরাগ্যের জন্য আমি অবশ্যই উচ্চ সম্মান পাওয়ার যোগ্য। আমার ত্যাগের কথা জেনে যদি লোকেরা আমাকে সম্মান না দেয়, তবে তারাই অপরাধী।' কিন্তু সন্ন্যাসীদের আসলে সমদর্শী হওয়া উচিত, তা তিনি সম্মান পান কিংবা না পান। একজন ব্রহ্মচারী সম্মান পান অথবা না পান, ভক্তিমূলক সেবার প্রতি তার দৃঢ় সংকল্পে সেটির কোন প্রভাব থাকা উচিত নয়। তার কর্তব্য একই থাকে। অনেক সময় দেখা যায়, যারা ভক্তিমূলক সেবায় নিয়োজিত, তারা একেবারে তুচ্ছ বিষয় নিয়ে ব্যথিত হয়ে পড়ে। 'সে কী বলল? সে কেন প্রথমে আমাকে প্রসাদ দিল না? সে এটি করলো না, সেটি করলো না, ঐ সময়ে সে আমাকে উপেক্ষা করল' — এইসব তুচ্ছ বিষয় ঘটে আর আমরা মনের মধ্যে সেগুলিকে বড় আকার ধারণ করতে দেই। প্রকৃতপক্ষে আমাদের সবকিছুকেই কৃষ্ণের কৃপা হিসেবে গ্রহণ করা উচিত, যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের চেষ্টা করা উচিত সর্বোচ্চ কৃষ্ণভাবনাময় কার্যটি করা।
~শ্রীল জয়পতাকা স্বামী,
২৯শে সেপ্টেম্বর, ১৯৮৬
টরন্টো, কানাডা