13/01/2026
কতবার ভাবি কোথাও পালিয়ে যাবো! যান্ত্রিক কোলাহল ছেড়ে যেখানে কোন বিষাদ নেই।সকাল দুপুর ছুটে চলা নেই,যেখানে জীবন আর আমাকে খুজে পাবে না।যেখানে গেলে সুন্দর একটা বিকেল আমার অপেক্ষায় থাকবে।যেখানে মগজ ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে হয় না।কারণে অকারণে বুকের ব্যথা তীব্র হবে না।কতবার পালিয়ে যাব ভেবেও পালিয়ে যাওয়া হয় না।ঘুরেফিরে সেই একই সকাল,একই দিন,একই জীবন, একই চিন্তা,একই রাত ❤️🩹