19/05/2026
জেনে নিন Depression থেকে বেড়িয়ে আসার কিছু গুরুত্বপূর্ন উপায়_
১| নিজের অনুভূতি গুলো চেপে না রেখে, বিশ্বস্ত কারো কাছে শেয়ার করুন।
২| প্রতিদিন একটু হলেও রোধে হাঁটুন বা প্রকৃতির মাঝে সময় কাটান।
৩| ঘুমের রুটিন ঠিক রাখুন, রাত জাগা কমান।
৪| সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দেওয়া কমিয়ে দিন।
৫| নিজের পছন্দের ছোট ছোট কাজ করুন_ গাছের যত্ন নেওয়া, বই পড়া, লেখা ইত্যাদি।
৬| নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন।
৭| প্রতিদিন অন্তত এমন একটি কাজ করুন, যেটা আপনাকে ভালো অনুভব করায়।
৮| নেগেটিভ মানুষ ও পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।
৯| সারাদিন একা না থেকে, প্রিয় মানুষদের সাথে যোগাযোগ করুন।
১০| অতীতের ভুল নিয়ে বারবার ভাবা কমিয়ে, বর্তমানকে গুরুত্ব দিন।
১১| যেসব বিষয়ে আপনি কষ্ট পান, সেগুলো থেকে নিজেকে দূরে রাখুন।
১২| সবসময় স্ট্রং থাকার অভিনয় না করে, প্রয়োজন হলে কাদুন কারণ এতে মন খানিকটা হালকা লাগে।
১৩| নিজের ভালো দিকগুলো লিখে রাখুন এবং নিজেকে appreciate করুন।
১৪| Toxic relationship বা অসম্মানজনক আচরণ সহ্য করা কমান।
১৫| যেটা আপনার কন্ট্রোলে নেই, সেটা নিয়ে চিন্তা করা বাদ দিন।
১৬| অকারণে নিজেকে দোষারোপ করা বন্ধ করুন।
১৭| ব্যর্থতাকে জীবনের শেষ না ভেবে, শেখার অংশ হিসেবে নিন।
১৮| নিজের রুম বা আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
১৯| মনে রাখবেন, শান্তি সবসময় অন্যের কাছে না, নিজের ভিতরেও খুঁজে নিতে হয়।
২০| প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন।