Secrets of Emma

Secrets of Emma ✨ Welcome to Secrets of Emma ✨
Discover hidden moments, untold stories, and a lifestyle full of mystery.

Follow along to unlock Emma’s world… 💫
https://mrmoffers.com/
https://rb.gy/79a2ve

আজ মসজিদে হারামে ইফতারের পূর্ব মুহূর্তে মুহতারাম হাসান জামিল হাফি: এবং খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী দা:বা: আনিসুর রহমান আশর...
16/03/2024

আজ মসজিদে হারামে ইফতারের পূর্ব মুহূর্তে মুহতারাম হাসান জামিল হাফি: এবং খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী দা:বা: আনিসুর রহমান আশরাফী ভাই তিনোজন কেঁদে কেঁদে দোআ করেন৷ বিশেষ করে আল্লামা মা মু নু ল হক হাফি:র মুক্তির কথা বলতেই সবাই একসাথে আমিন বলতে ছিলেন আর কান্না করতে ছিলেন৷ আল্লামা আব্দুল বাসেত খান সাহেবের সুস্থতার জন্যও দোআ করলেন৷

ইফতার শেষে তারাবিহ পড়ে সবাই একসাথে রুমে আসলাম৷ সকলেই নাস্তা করে মুফতি দিলাওয়ার সাহেবের সাথে মুলাকাত করতে যাবো এমন সময় হঠাত মুফতি সাহেব হুজুর আমার রুমে চলে আসলেন৷ সকলেই বেশ অবাক হলাম এবং দাড়িয়ে গেলাম৷ হুজুর আমাদের সাথে নাস্তায় শরিক হলেন৷

এরপর হজ্ব, ওমরা, তারাবিহ, বিতর, মিকাত, ইহরাম, দম, নামাজের কাতরের ইত্তিসাল, মুসুল্লী ইমামের আগে দাড়ানোর বিষয়টা, মুহাযাতুন্নিসা বির রিজাল এর মাসআলা , মসজিদে আয়েশা থেকে ওমরা করার বিষয়টা, এক সফরে একাধিক ওমরাহ, ইহরাম পরে ওমরা না করে শুধু তাওয়াফ করা কি ঠিক হবে কি না ইত্যাদী সমস্ত সংশয়পূর্ণ মাসআলাগুলো হুজুরকে জিজ্ঞসা করেন আর হুজুর একে একে সবগুলো মাসআলার সমাধান দিলেন৷ সুবহানাল্লাহ৷

এমন চলমান মাকতাবা এবং গভীরজ্ঞান সম্পন্ন মুফতি আমাদের দেশে আরেকজন আছেন কি না জানা নেই৷
আআল্লাহ তাআলা হযরতকে হায়াতে তাইয়িবা দান করেন৷ আমিন৷

লিখেছেন- মাওলানা আরিফ জব্বার হাফি.

আপনার ইফতার পূর্ব দোয়ায়, শেষ রাতের তাহাজ্জুদ পরবর্তী দোয়ায়, খতমে তারাবির পরবর্তী দোয়ায় এই মাজলুম আলেমের কথা একটু স্বরণ র...
16/03/2024

আপনার ইফতার পূর্ব দোয়ায়, শেষ রাতের তাহাজ্জুদ পরবর্তী দোয়ায়, খতমে তারাবির পরবর্তী দোয়ায় এই মাজলুম আলেমের কথা একটু স্বরণ রাইখেন। আল্লাহ তায়া'লা যেনো এই মাহে রামাদানের ভেতরে ইবনে শায়খুল হাদিসের মুক্তির ফয়সালা করেন।

আর কতকাল তিনি কারাগারের প্রকোষ্ঠে দিনাতিপাত করবেন। এই মানুষটার জন্য খুব কষ্ট অনুভব করি।
সবসময় দোয়া করি এই মানুষটার মুক্তির জন্য। জানি না কবে তিনি মুক্ত বাতাসে ফিরবেন।

12/03/2024

খেজুর খান।
খেজুর একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিষেধকও রয়েছে এতে। নিয়মিত খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।

এক.
যে ঘরে খেজুর নেই সে ঘরের অধিবাসীরা অভুক্ত।

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَيْتٌ لَا تَمْرَ فِيهِ، جِيَاعٌ أَهْلُهُ
আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে খেজুর নেই সে ঘরের অধিবাসীরা অভুক্ত।
আবু দাউদ-৩৮৩১

দুই.
খেজুর ক্ষুধা নিবারণে সহায়ক,

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ التَّمْرِ وَالْمَاءِ‏
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, তখন আমরা দু’টো কালো জিনিস দিয়ে তৃপ্ত হতাম- খেজুর এবং পানি।
বুখারী-৫৪৪২

তিন.
সাহরীতেও খেজুর খান,
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: نِعْمَ سَحُورُ الْمُؤْمِنِ التَّمْرُ
আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ঈমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সাহারী খাওয়া কতোই না উত্তম!

আবু দাউদ-২৩৪৫

চার.
খেজুর দিয়ে ইফতার।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ ‏ "‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُفْطِرُ قَبْلَ أَنْ يُصَلِّيَ عَلَى رُطَبَاتٍ فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَتُمَيْرَاتٍ فَإِنْ لَمْ تَكُنْ تُمَيْرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মাগরিবের) নামায আদায়ের পূর্বেই কয়েকটা তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। তিনি তাজা খেজুর না পেলে কয়েকটা শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন আর শুকনো খেজুরও না পেলে তবে কয়েক ঢোক পানি পান করতেন।
তিরমিজি-৬৯৬

পাচ.
খেজুর যেহেতু গরম খাদ্য, তাই এটার সাথে শসা মিশিয়ে খেতে পারেন।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ
আব্দুল্লাহ ইবনু জা‘ফার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরের সাথে শসা খেতেন।
আবু দাউদ-৩৮৩৫

ছয়.
খেজুরের সাথে তরমুজ খেতে পারেন, তাহলে তাহলে তরমুজের ঠান্ডা কে খেজুরের গরম নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ।
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ فَيَقُولُ: نَكْسِرُ حَرَّ هَذَا بِبَرْدِ هَذَا
আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর দিয়ে তরমুজ খেতেন। তিনি বলতেনঃ এর ঠান্ডা ওটার গরম কমাবে এবং এর গরম ওটির ঠান্ডা কমিয়ে দিবে।
আবু দাউদ-৩৮৩৬

সাত.
খেজুর খাওয়ার আগে খুঁজে দেখতে হবে পোকা আছে কিনা।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ عَتِيقٍ فَجَعَلَ يُفَتِّشُهُ يُخْرِجُ السُّوسَ مِنْهُ
আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে পুরাতন খেজুর পরিবেশন করা হলে তিনি তা ছিঁড়ে এর মধ্য থেকে পোকা খুঁজে বের করতে থাকেন।
আবু দাউদ-৩৮৩২

আট.
সামর্থ্য থাকলে আজওয়া খান,
আজওয়া হলো বেহেশতি খাদ্য।

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَاسًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالُوا الْكَمْأَةُ جُدَرِيُّ الأَرْضِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী বলেন, ছত্রাক হলো যমীনের বসন্ত রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ছত্রাক হলো মান্নের অন্তর্ভুক্ত এবং এর পানি চক্ষুরোগের প্রতিষেধক। আজওয়া হলো বেহেশতের খেজুরের অন্তর্ভুক্ত এবং এটা বিষের প্রতিষেধক।
তিরমিজি- ২০৬৮

নয়.
সাতটি আজওয়া খাওয়ার উপকারিতা।

أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّه“ فِي ذ‘لِكَ الْيَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ
সা‘দ তাঁর পিতা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় সাতটি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোন বিষ ও যাদু তার ক্ষতি করবে না।
বুখারী-৫৪৪৫

দশ.
সারা বছর সকালে সাতটি আজওয়া খাওয়ার চেষ্টা করেন।
عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَكَلَ سَبْعَ تَمَرَاتٍ مِمَّا بَيْنَ لاَبَتَيْهَا حِينَ يُصْبِحُ لَمْ يَضُرَّهُ سُمٌّ حَتَّى يُمْسِيَ
আবদুল্লাহ ইবনু মাসলামাহ্ ইবনু কা'নাব (রহঃ) ..... সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক মাদীনার উভয় সীমান্তের মধ্যে উৎপাদিত খেজুরের সাতটি করে প্রতি সকালে আহার করে সন্ধ্যা অবধি কোন বিষ তার অনিষ্ট করতে পারে না।
মুসলিম-২০৪৭(আন্তর্জাতিক নম্বর)

খেজুর, মধু, কালোজিরা প্রতিটি মুসলিমের ঘরে প্রতিদিন থাকা উচিত।

মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ।

09/03/2024

হাদিস দ্বারা প্রমাণিত সাহাবারা মা'সুম নয় তারাও ভুল করতে পারেন আবুল কালাম আজাদ বাশার

ভারতের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবী রহ.। আল্লামা কাসেম নানুতুবী হাদিসের ইলম অর্জন করেন শাহ ইস...
09/03/2024

ভারতের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবী রহ.।

আল্লামা কাসেম নানুতুবী হাদিসের ইলম অর্জন করেন শাহ ইসহাক রহ. থেকে, শাহ ইসহাক ইলম অর্জন করেন শাহ আব্দুল গণি রহ. থেকে শাহ আব্দুল গণি ইলম অর্জন করেন শাহ আব্দুল আজীজ রহ. থেকে শাহ আব্দুল আজীজ ইলম অর্জন করেন শাহ ওয়ালী উল্লাহ রহ. থেকে শাহ ওয়ালী উল্লাহ ইলম অর্জন করেন শাইখ আবু তাহের মাদানি রহ.থেকে শাহ আবু তাহের মাদানি ইলম অর্জন করেন আল্লামা মুহাম্মদ বিন আহমদ রহ. থেকে আল্লামা মুহাম্মদ বিন আহমদ ইলম অর্জন করেন শাইখ রাবি ইবনে সাবি’ রহ. থেকে শাইখ রাবি ইবনে সাবি’ ইলম অর্জন করেন শাইখ হিসামুদ্দিন রহ. থেকে শাইখ হিসামুদ্দিন ইলম অর্জন করেন মুহাম্মদ বিন আরিফ রহ. থেকে মুহাম্মদ বিন আরিফ ইলম অর্জন করেন আবু ইসা তিরমিজি রহ. থেকে আবু ইসা তিরমিজি ইলম অর্জন করেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহ. থেকে ইবনে মুবারক ইলম অর্জন করেন ইমাম আবু হানিফা রহ. থেকে ইমাম আবু হানিফা ইলম অর্জন করেন হযরত হাম্মাদ রহ. থেকে হযরত হাম্মাদ ইলম অর্জন করেন আনাস ইবনে মালেক রা. থেকে আনাস ইবনে মালেক ইলম অর্জন করেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রা. থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ইলম অর্জন করেন হযরত মুহাম্মদ সা. থেকে।

আকাবিরে দেওবন্দ পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। উলামায়ে দেওবন্দ আমাদের ইমাম।

دیوبند مجہے پیارا ہے ওলামায়ে দেওবন্দ

07/03/2024

যে কারণে মুসলমানদের উপর ৩০টি রোজা ফরজ করা হয়েছে শায়েখ মুফতি হাসান জামিল কাশেমী
রামাদানের চমৎকার আলোচনা

07/03/2024

কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জাজাকাল্লাহ বলা এটা কেমন ট্রেডিশন?
ক্বারী সাইদুল ইসলাম আসাদ
এটা কেমন ট্রেডিশন! কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জাজাকাল্লাহ!

06/03/2024

শাবান মাসে বিশ্বনবী মুহাম্মদ সা: যে কারণে বেশি বেশি রোজা রাখতেন
শায়খ মুফতি হাসান জামিল কাশেমী হাফিজাহুল্লাহ

Address

Birulia Road
Savar
1343

Telephone

+8801606075305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Secrets of Emma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Secrets of Emma:

Share