HM Helen Inspirator 2.0

HM Helen Inspirator 2.0 A man without an aim is a ship without a rudder

আমি সেই একই ভুল আবার করলাম—যে ভুলটা আর করবো না বলেনিজেকেই প্রতিজ্ঞা করেছিলাম...আবারও সেই জায়গাতেই ফিরলাম,যেখান থেকে বেরি...
17/08/2026

আমি সেই একই ভুল আবার করলাম—
যে ভুলটা আর করবো না বলে
নিজেকেই প্রতিজ্ঞা করেছিলাম...
আবারও সেই জায়গাতেই ফিরলাম,
যেখান থেকে বেরিয়ে আসার জন্য
কতবার নিজেকে বুঝিয়েছিলাম...
আমি জানতাম—
এই পথের শেষ কোথায়,
তবুও আবার হাঁটলাম...
জানতাম—
এই ভুল আমাকে আবার কাঁদাবে,
তবুও আবার করলাম...
এবার কাউকে দোষ দেবো না—
কারণ ভুলটা আমারই ছিল,
প্রতিজ্ঞাটাও আমারই ছিল,
আর প্রতিজ্ঞা ভাঙার মানুষটাও
আমি নিজেই...
শুধু নিজের কাছে
একটা প্রশ্ন রয়ে গেল—
আমি কি সত্যিই বদলাতে চাই,
নাকি শুধু প্রতিবার
বদলে যাওয়ার অভিনয় করি..?

আমি অনুভূতি কুড়াই, স্মৃতি জমাইঅথচ এর সবই আমার হাতে দুঃখ ধরিয়ে দেয়!তবুও আমি ভালোবাসি, মানুষকে বিশ্বাস করিনিজেকে তুলে দেই ...
17/08/2026

আমি অনুভূতি কুড়াই, স্মৃতি জমাই
অথচ এর সবই আমার হাতে দুঃখ ধরিয়ে দেয়!
তবুও আমি ভালোবাসি, মানুষকে বিশ্বাস করি
নিজেকে তুলে দেই কঠিন বাস্তবতায়।
কারণ সরলতা আমি শুধু খুঁজলেই হবে না
আমার নসিবেও তো থাকতে হবে!

ভালোবাসা কারে কয়—সত্যি আমি জানি না...একদিন নিজেকেই প্রশ্ন করেছিলাম—আমি কি সত্যিই তাকে ভালোবাসি..?আমার হৃদয়ই উত্তর দিয়েছি...
11/08/2026

ভালোবাসা কারে কয়—
সত্যি আমি জানি না...
একদিন নিজেকেই প্রশ্ন করেছিলাম—
আমি কি সত্যিই তাকে ভালোবাসি..?
আমার হৃদয়ই উত্তর দিয়েছিল—
না, তুই ভালোবাসিসনি..!!
যদি সত্যিই ভালোবাসতি,
তাহলে হয়তো এভাবে
নিজেকে নিয়ে বেঁচে থাকতে পারতি না..!!
আমি সেই উত্তরটাই মেনে নিয়েছিলাম...
কারণ যে মায়াবতীর প্রেমে
আমি এতটা মুগ্ধ ছিলাম,
সে আমাকে ভালোবাসেনি—
এমনকি আমিও
তাকে ভালোবাসিনি...
আমাদের কখনো পাশাপাশি হাঁটা হয়নি,
একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি,
হাত ধরে একটুখানি আদর-স্নেহ নেওয়া হয়নি,
তার সঙ্গে একটা মুহূর্তও
এমনভাবে কাটানো হয়নি—
যে মুহূর্তটাকে আঁকড়ে ধরে
গোটা জীবন পার করে দেওয়া যায়...

তবুও তাকে বলেছিলাম—
আমি তোমাকে ভালোবাসি...
এই কথাটাই ছিল
আমার জীবনের সবচেয়ে জঘন্য মিথ্যে...
কারণ ভালোবাসার নামে
আমি যে অনুভূতিটাকে চিনেছিলাম,
সেটা হয়তো ছিল মায়া,
মুগ্ধতা,
অপূর্ণতার নেশা—
কিন্তু ভালোবাসা ছিল না...
আমি তাকে নিয়ে
একটা পূর্ণ মুহূর্তও বাঁচিনি,
তবুও সারাজীবনের অনুভূতি
দাবি করে বসেছিলাম...
তাই আজ
তার কাছে আমার কোনো অভিযোগ নেই,
নিজের কাছেও কোনো অজুহাত নেই...
শুধু একটা পাপের স্বীকারোক্তি আছে—
আমি তাকে পাইনি,
কারণ সে আমার ছিল না—
এটা সত্যি...
কিন্তু তার থেকেও বড় সত্যি হলো—
আমি তাকে ভালোবাসিনি...
আমি শুধু
তার মায়ায় মুগ্ধ হয়েছিলাম,
আর সেই মুগ্ধতাকেই
ভুল করে
ভালোবাসার নাম দিয়েছিলাম...
হয়তো এটাই আমার সবচেয়ে বড় প্রতারণা—
তার সঙ্গে নয়,
নিজের হৃদয়ের সঙ্গে...
আমি তারে পাইনি...
কারণ—
আমি কখনোই তাকে ভালোবাসিনি...
#বিরহের_বুকপকেট
"ভালোবাসিনি"

আমি চাই, তুমি আমার সেই নব্বই দশকের ভালোবাসা হও—যাকে ছুঁতে না পারলেও নিঃশব্দে অনুভব করা যাবে। যার একটি চিঠির অপেক্ষায় দিন...
11/08/2026

আমি চাই, তুমি আমার সেই নব্বই দশকের ভালোবাসা হও—যাকে ছুঁতে না পারলেও নিঃশব্দে অনুভব করা যাবে। যার একটি চিঠির অপেক্ষায় দিনের পর দিন কেটে যাবে, তবুও সেই অপেক্ষায় কোনো ক্লান্তি আসবে না।

দূরত্ব থাকবে, অথচ মনটা পড়ে থাকবে শুধু তোমার কাছেই। কথা হবে কম, কিন্তু অনুভূতিগুলো হবে গভীর।
তোমার একটি চিঠি হাতে পাওয়ার আনন্দে অপেক্ষার সমস্ত অভিমান মুহূর্তেই হারিয়ে যাবে।

আমি চাই, আমাদের ভালোবাসাটাও এমন হোক যেখানে প্রতিদিন দেখা করার প্রয়োজন হবে না, তবুও একে অপরকে অনুভব করতে কোনো কমতি থাকবে না। তুমি থাকবে দূরে, আর আমার সমস্ত মনজুড়ে নিঃশব্দে শুধু তোমারই বসবাস হবে। 🥀❤️‍🩹

25/07/2026

এক অজানা মানুষের লেখা ।

13/07/2026

বৃষ্টি বিলাস

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Helen Inspirator 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share