Dear Rose

Dear Rose Assalamualaikum
(3)

শুক্রবার মানে ধোঁয়া ওঠা গরম মুরগির মাংস এবং প্রিয় সবজি 👌🏻👌🏻
28/08/2026

শুক্রবার মানে ধোঁয়া ওঠা গরম মুরগির মাংস এবং প্রিয় সবজি 👌🏻👌🏻

28/08/2026
নারায়ণগঞ্জে বহু পুরাতন ঐতিহ্যবাহী বাৎসরিক ভরপুর মেলা ।
27/08/2026

নারায়ণগঞ্জে বহু পুরাতন ঐতিহ্যবাহী বাৎসরিক ভরপুর মেলা ।

অন্যের ক্ষতি চাইলে নিজের ধ্বংস নিশ্চিত রাখেন।কারণ অন্যায় করলে তার প্রতিফলন অবশ্যই পেতে হবে।
26/08/2026

অন্যের ক্ষতি চাইলে নিজের ধ্বংস নিশ্চিত রাখেন।
কারণ অন্যায় করলে তার প্রতিফলন অবশ্যই পেতে হবে।


প্রকৃতির রূপের মাঝে খুঁজে পাই নিজের আত্মপরিচয়💞
25/08/2026

প্রকৃতির রূপের মাঝে খুঁজে পাই নিজের আত্মপরিচয়💞

এইতো কিছুদিন আগে,দ্বিতীয় বর্ষ ফরম ফিলাপের জন্য গিয়েছিলাম কলেজ যে টাকা নিয়ে গিয়েছিলাম বাসা থেকে হঠাৎ কিছু টাকা শর্ট প...
24/08/2026

এইতো কিছুদিন আগে,দ্বিতীয় বর্ষ ফরম ফিলাপের জন্য গিয়েছিলাম কলেজ যে টাকা নিয়ে গিয়েছিলাম বাসা থেকে হঠাৎ কিছু টাকা শর্ট পড়ে যায় । ভাবলাম বাবাকে কল দেয়, কল দিয়ে বুঝতে পারলাম ,ডিউটি শেষে বাবা ঘুমাচ্ছিলো, সেই মুহূর্তে ভাবছিলাম বলব কিনা এখন! তারপর বলেই ফেললাম বাবা আমার কিছু টাকা প্রয়োজন ঐই মুহূর্তে , বাবার উত্তর ছিল , কত টাকা লাগবে তোমার বলো আমি পাঠিয়ে দিচ্ছি। বাবা থাকলে একটা মেয়ের জন্য জীবন অনেক সহজ হয়ে যায়,আমার নিজের কাছে মনে হয়
একটা মেয়ের জন্য ,তার বাবা ছায়ার মত জরুরী। কিছুক্ষণ আগে বাবা কল করে বলল মা কেমন আছো? বললাম বাবা ভালো আছি। বাবা বললো, মা আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে আমি হাঁটতে পারি না বিকালে ডাক্তার দেখাবো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় , আমার জন্য দোয়া রাইখো। কথাটা শুনে ভেতরটা দুমরে মুচ্ছরে যাচ্ছে ।।।
সবাই আমার বাবার জন্য দোয়া রাখবেন আমার বাবা যেন সুস্থ থাকে।।

মানুষ মানেই ভিক্ষুক, কেউ টাকার—কেউ মানসিক শান্তির, আবার কেউদু’মুঠো ভাত বা ভালোবাসার অভাবে।​আমরা যখনই 'ভিক্ষুক' শব্দটা শু...
21/08/2026

মানুষ মানেই ভিক্ষুক, কেউ টাকার—
কেউ মানসিক শান্তির, আবার কেউ
দু’মুঠো ভাত বা ভালোবাসার অভাবে।
​আমরা যখনই 'ভিক্ষুক' শব্দটা শুনি, তখন চোখের সামনে ভেসে ওঠে রাস্তার ধারের কোনো মানুষের জীর্ণ চেহারা, যার হাত দুটি প্রসারিত থাকে সামান্য কিছু অর্জনের আশায়।
​কিন্তু জীবনের গভীর থেকে দেখলে বোঝা যায়—
ভিক্ষুক আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো অভাবের দৃশ্য এক থলি ঝুলছে।
​কারো অভাব বিশাল অট্টালিকার, কারো অভাব দু'মুঠো অন্ন সংস্থানের, কেউ হয়তো দিনের শেষে পকেটে কোটি টাকা নিয়েও মানসিক প্রশান্তির জন্য কাঙাল, আবার কেউ হয়তো একবেলা খেয়েও অন্যের একটুখানি মায়ার স্পর্শ পাওয়ার জন্য ক্ষুধার্ত।
​আসলে, অভাব ছাড়া মানুষ অসম্পূর্ণ?
আর এই অভাববোধই মানুষকে প্রতিনিয়ত ছুটতে বাধ্য করে—
আমরা সবাই এক নিরন্তর ভিক্ষাবৃত্তিতে লিপ্ত, কেউ চেয়ে পায়, কেউ না চেয়েই হারিয়ে ফেলে, এভাবেই অভাবের হাত ধরে এগিয়ে চলে জীবনের চাকা, আর সেই চাকার তলায় পিষ্ট হয় আমাদের একেকটি স্বপ্ন।

আল্লাহ সবাইকে হেফাজত করুন
13/07/2026

আল্লাহ সবাইকে হেফাজত করুন

একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটন...
22/05/2026

একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।
কী অপরাধ এই ফুলের মত বাচ্চাগুলোর ?? কি অপরাধ ছিল রামিসার ? অনেকেই মনে করে থাকে পোশাকের কারণে মেয়েরা ধর্ষণ হয় আসলেই কি তাই??
বর্তমান অবস্থা হয়েছে এমন যে তিন বছরের বাচ্চা কিংবা বৃদ্ধ বয়সে দাদি এই জঘন্য অপরাধ থেকে রেহাই পাচ্ছে না কেউই! মানুষের মধ্যে ঈমান খুব কমে যাচ্ছে জ্ঞানহীন বিবেক টুকু ও কাজ করে না প্রশ্ন যাগে কিভাবে পারে এসব জঘন্য কাজ করতে মানুষ রুপি অমানুষ!!!

এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর করতে হবে, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, “আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই! আর কোন মায়ের বুক খালি না হতে হয়!!
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩


゚viralシ

Address

Savar
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear Rose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share