Orbit Public School

Orbit Public School " অনুকরণ নয়, সৃজনশীলতা ও মেধাবিকাশই আমাদের মূল লক্ষ্য "

17/05/2026

S.S.C পরীক্ষার্থী ২০২৬.

11/05/2026

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি ডাক্তার হবো, "আমি শিক্ষক হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ভালো ফল পাবেন।

08/05/2026

পরীক্ষা উপলক্ষে ব্যস্ত সময় পার করা।

আগামীকাল ২১শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের  বহুল  প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা ২০২৬। এই গুরুত্বপূর্ণ সময়ে অরবিট পাব...
20/04/2026

আগামীকাল ২১শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা ২০২৬। এই গুরুত্বপূর্ণ সময়ে অরবিট পাবলিক স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
আত্মবিশ্বাস বজায় রাখো, মনকে শান্ত রাখো এবং সময়কে যথাযথভাবে কাজে লাগাও। প্রতিটি প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝে উত্তর দাও। তোমাদের কঠোর পরিশ্রম অধ্যাবসায় ও নিষ্ঠা অবশ্যই সফলতায় রূপ নেবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। সততা, শৃঙ্খলা ও একাগ্রতার সাথে পরীক্ষা দাও। নিজের সর্বোচ্চ টা দেয়ার চেষ্টা করো। মনে রেখো, সাফল্য শুধু ফলাফলে নয়, সৎ প্রচেষ্টাতেই প্রকৃত বিজয় নিহিত থাকে।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় রইল অফুরন্ত শুভকামনা ও দোয়া।
শুভকামনায়
অরবিট পাবলিক স্কুল কর্তৃপক্ষ

20/04/2026

Annual Picnic 2026.

অরবিট পাবলিক স্কুলের বাৎসরিক শিক্ষা সফর ২০২৬।স্থান : ফ্যান্টাসি কিংডম
20/04/2026

অরবিট পাবলিক স্কুলের বাৎসরিক শিক্ষা সফর ২০২৬।
স্থান : ফ্যান্টাসি কিংডম

এস.এস.সি পরীক্ষার্থী ২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠানে ওদের সাথে কিছু মুহূর্ত।
18/04/2026

এস.এস.সি পরীক্ষার্থী ২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠানে ওদের সাথে কিছু মুহূর্ত।

আগামিকাল ১৮.০৪.২০২৬ ইং রোজ শনিবার অরবিট পাবলিক স্কুল  কর্তৃক  আয়োজিত শিক্ষাসফর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষা সফরে অং...
17/04/2026

আগামিকাল ১৮.০৪.২০২৬ ইং রোজ শনিবার অরবিট পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত শিক্ষাসফর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষা সফরে অংশগ্রহণকৃত সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীদের শনিবার সকাল ৮:৩০ মিনিটের মধ্যে স্কুলের মাঠ প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বি:দ্র: শিক্ষা সফরে অংশগ্রহণকৃত শিক্ষক মন্ডলীদের খরচ অরবিট পাবলিক স্কুল কর্তৃপক্ষ বহন করবে। টিচাররা বিনামূল্যে এই শিক্ষা সফরে অংশ গ্রহণ করবে।

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি :
01/04/2026

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি :

08/02/2026

#অরবিট_পাবলিক_স্কুল

Address

Panpara, Rajfulbaria
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orbit Public School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share