Global News Bangla

Global News Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Global News Bangla, TV Channel, Mymensingh, Sherpur.

গ্লোবাল নিউজ বাংলা। প্রতিদিন সকল খবরের আপডেট পেতে লাইক, ফলো দিয়ে পাশে থাকুন। জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা, রাজনীতি, জীবনযাপন ও অন্যান্য সকল খবর পাবেন আমাদের চ্যানেলে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার‘নিজে সচেতন হই, পরিবার ও সমাজকে সচেতন করি’—এই বার্তা...
02/09/2026

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার

‘নিজে সচেতন হই, পরিবার ও সমাজকে সচেতন করি’—এই বার্তা ছড়িয়ে দিতে শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে সেমিনারে প্রধান ও মূল আলোচক ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাহাদ রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

সংগঠনের কো-চেয়ারম্যান জোবায়ের আহমেদ জয় বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের সচেতন করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংগঠনের নারী সদস্য ফারিয়া জেবা বলেন, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিটি পরিবারে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সভাপতির বক্তব্যে তৌহিদুল ইসলাম খোকন শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

মূল আলোচনায় ডা. ফাহাদ রহমান শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, বিস্তার, লক্ষণ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন—এসব বিষয়ে বিস্তারিত ধারণা দেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিয়মিত নিশ্চিত করতে হবে।

সেমিনার শেষে আলোচিত বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তর দেওয়া প্রথম পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের হাতে শিক্ষা উপকরণ ও একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, কুইজ ও পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সচেতনতা এবং বৃক্ষরোপণের বার্তাও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সেমিনারে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

01/09/2026

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ হোসেনের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি। Globalnewsbangla

01/09/2026

অনেকেই জাতীয় নির্বাচনে অনেকেই জাতীয় বেইমানী করেছে-ভিপি আনোয়ার

01/09/2026

এমপি ফাহিম চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের ব্যপক উপস্থিতি। SHERPUR | NALITABARI | Globalnewsbangla

01/09/2026

দল মনোনয়ন না দিলেও কি মেয়র পদে লড়বেন সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি❓। Nalitabari | Sherpur | Globalnewsbangla

01/09/2026

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নালিতাবাড়ী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীরর নেতৃত্বে র‍্যালি। Globalnewsbangla। Global tv 24

01/09/2026

🔴LiVE: নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপির আলোচনা সভা থেকে সরাসরি...

01/09/2026

🔴Live: নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা থেকে সরাসরি

01/09/2026

🔴Live: নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা...

29/08/2026

নালিতাবাড়ী তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর তেলাওয়াত ও গজল পরিবেশনা। Globalnewsbangla

Address

Mymensingh
Sherpur
NALITABARI2110

Alerts

Be the first to know and let us send you an email when Global News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share