Odu Vai-27

Odu Vai-27 ’’স্বপ্নে ইচ্ছে ছিলো + বাস্তবে মরে গেছে’’
�খোঁজ নিয়ে দেখতে হবে আমি কে�

এরকম অনেক কিছুই আছে , যেটা আমরা জানতে চাই না কেননা আমরা চাইনা আমাদের সন্দেহটা প্রমাণিত হোক। এই যেমন আপনার প্রেমিকার প্রে...
15/08/2026

এরকম অনেক কিছুই আছে , যেটা আমরা জানতে চাই না কেননা আমরা চাইনা আমাদের সন্দেহটা প্রমাণিত হোক। এই যেমন আপনার প্রেমিকার প্রেমিক আপনি নন; অন্য কেউ। কখনো সাহস করে জিজ্ঞাসা করেন নি, কেননা জেনে গেলেই তো খোলাসা হয়ে গেলো।

ঘটনাটা ফলাফলে পরিণত হবার চাইতে বরং না জানাই ভালো। এরকম অনেক কিছুই আছে , যেটা আপনি জানতে চান না। এই যেমন আপনি শত্রুদের চাইতে বন্ধুদের বেশি অবিশ্বাস করেন কেননা আপনার বিশ্বাস ভেঙ্গেছে শত্রু না; বরং বন্ধুরাই।

আমার ক্ষেত্রে কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে আমি তাকে ক্ষমা করে দেই কেননা আমি নিজেই সব চাইতে বেশি আমার বিশ্বাস ভঙ্গ করেছি। অন্যকে ক্ষমা করার অনেক গুলো উপকার আছে, সব চাইতে বড় উপকার হল নিজের প্রতি নিজের শ্রদ্ধাবোধ বেড়ে যায়। যে কখনো আমাকে ক্ষমা করেনি আমি তাকেও ক্ষমা করে দেই।

নিজেকে দেয়া অজস্র প্রতিজ্ঞা আর শপথ ভঙ্গ করার পরেও নিজেকে আমি খুব বিশ্বাস করি। আমি যত পাপ কাজই করি না কেন, আমি আমাকে পছন্দ করি। আমি যত মিথ্যেই বলি না কেন, আমার নিজেকে সব সময় সত্য মনে হয়। নিজের প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব বটে।

আমি কেমন আছি ? এর উত্তর হল আমি নিজেকে যেমন রেখেছি ঠিক তেমনই আছি। কেউ আমাকে ক্ষতি কিংবা বেইমানী করলে, আমি সাময়িক অখুশি হব কিন্তু দুঃখী হয়ে যাব না। আমি চাই না ' আমি কেমন আছি' সেটার পেছনে আমি ছাড়া অন্য কোন মানুষের হাত থাকুক।

অন্য কোন মানুষকে আমি এতটা গুরুত্ব দেই না যে, তাদের কোন কার্যকলাপে আমি দুঃখী কিংবা সুখী হয়ে উঠব। কেউ আমাকে আকাশে উঠালে আমি আকাশে উঠে বসি না। কেউ পাতালে নামালেও আমি নেমে পড়ি না। আমার নিজের ইচ্ছে হলে আমি নিজেকে আকাশে উড়াই; আবার নামতে ইচ্ছে হলে পাতালে নেমে পড়ি। আমার অভিভাবক আমি। পিতা আমি। সন্তানও আমি। আমি মাঝে মাঝে অনেক গুলো আমাকে নিয়ে গোল টেবিলে বসি। সেখানে আমাদের রুদ্ধতর সংলাপ বিনিময় হয়।

আমি বেশিরভাগ সময়ই আমার যোগ্য হয়ে উঠতে পারি না। নিজেকে যেখানে রাখতে চেয়েছিলাম, পারিনি। ফ্রিডরিখ নিৎসের মত দার্শনিক'কে চিনতে আমার ত্রিশ বছর লেগে গেছে। তার লেখা পড়ে আবিষ্কার করি - কতটা পিছিয়ে আছি আমি। নিৎসে আমার চিন্তার লুকানো খিল গুলো খুলে দিয়েছে যদিও আমি নিৎসে'র অধিকাংশ কথায় দ্বিমত পোষণ করি।

আমি আমার যোগ্য হতে চাই। যতটা খারাপ প্রবৃত্তি আমার ভেতরে আছে সেগুলোকে আর ভালোবেসে নিজের সাথে রেখে দিতে চাই না। মানুষ কতটা খারাপ হতে পারে, সেটা সে নিজে ছাড়া আর কেউই জানে না।

আমি আমার যোগ্য হতে চাই। আমি যে মানুষটা হতে চাই সেই মানুষটা কিন্তু আমি না। সেটা আমার ইচ্ছে। আমি নিজের ইচ্ছায় জন্ম নেই নি। নিজের ইচ্ছায় মরণও হবে না। শুধু... বেঁচে থাকতে চাই নিজের ইচ্ছায়। 🎷

হতাশাক “না” বলো !বন্ধু কেন তোমার কস্টেভরা ফুলের মত সুকোমল মন,তপ্ত অশ্রু ভেজা মায়া ভরা কালো দুটি নয়ন?হতাশার অনলে পুড়ে তোম...
12/08/2026

হতাশাক “না” বলো !

বন্ধু কেন তোমার কস্টেভরা ফুলের মত সুকোমল মন,
তপ্ত অশ্রু ভেজা মায়া ভরা কালো দুটি নয়ন?
হতাশার অনলে পুড়ে তোমার অন্তর দিবা নিশি হয় কি ছারখার?
ঝড়ে বিদ্ধস্ত মনের সাজানো বাগান, নির্ঘুম কাটে সারা রাত?
হয়না খেয়াল, কখন যে ভোরের আলো ফোটে,
পাখিরা মুখরিত হয় কলতানে বকুল, শিরিশ আর বটে,
ফুলেরা হাসি মুখে দোল খায় বাগিচায় ভোরের মৃদুমন্দ সমিরনে !
শুধু তোমারই মনের ভূবনে তখোনো আলোআধারির খেলা চলে,
নিদারুন অব্যাক্ত বেদনার তুশের অনল হৃদয়ে ধিকিধিকি জ্বলে ।
হে বন্ধু, ভূলে সব কস্ট আর মান অভিমান, তুমিও হয়ে যাও ফুলের মত ।
হতাশাকে বলো,”বিদায় হে বিতাড়িত ঘৃন্য শয়তান!
তব সাথে মোর আর কোনো দিন হবে না দুচোখের মিলন,
আমি আর থাকতে চাই না হয়ে তোর মত একা অভাজন ।
মুক্ত বিহঙ্গ আর সদ্য ফোটা বুনো গোলাপ হতে চাই,
মাথা তুলে স্ব মহিমায় বাঁচার মত বাঁচতে চাই,
মনের সব জানলা খুলে দরাজ গলায় গাইতে চাই,
ডানা মেলে মুক্ত আকাশের নীলিমায় প্রান ভরে উড়তে চাই,
সদ্যজাত শিশুর মত নিস্পাপ হাসিতে ধরিত্রি ভরিয়ে দিতে চাই,
লাখো ভাগ্যহতের নিদরুন কস্টের ভাগি হতে চাই”।
বিশ্বব্যাপি বন্ধুরা মোর শুনে রাখ সবাই,
আজ এই শূভ ক্ষনে হতাশাকে করে দিলাম চিরতরে বিদায়।

সত্য খুঁজতে হলে প্রশ্ন করতে শিখো...?
11/08/2026

সত্য খুঁজতে হলে প্রশ্ন করতে শিখো...?

আর কিছু নেই হারানোর মতো,এবার আমি হারলেই গল্প সমাপ্ত-💔
08/08/2026

আর কিছু নেই হারানোর মতো,
এবার আমি হারলেই গল্প সমাপ্ত-💔

মানুষ যখন অনেকটা সুখের মধ্যে থাকে...দুঃখ কী জিনিস তখন তারা ভুলে যায়...!!?
06/08/2026

মানুষ যখন অনেকটা সুখের মধ্যে থাকে...
দুঃখ কী জিনিস তখন তারা ভুলে যায়...!!?

জীবনে যতটুকু সময়-ই করতেছি অতিক্রম,সব-ই দেখতেছি ব্যতিক্রম.......!
05/08/2026

জীবনে যতটুকু সময়-ই করতেছি অতিক্রম,
সব-ই দেখতেছি ব্যতিক্রম.......!

অনেকেই আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত সহ্য করেও পাথরের মত শক্ত হয়ে থাকে। লোকে ধরেই নেয় যে, পাথরের কোন কষ্ট নেই অথচ পা...
03/08/2026

অনেকেই আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত সহ্য করেও পাথরের মত শক্ত হয়ে থাকে। লোকে ধরেই নেয় যে, পাথরের কোন কষ্ট নেই অথচ পাথরের কষ্টটা এখানেই...

পৃথিবীতে সবচেয়ে সুখী তারাই, যাদের---হারানোর কিছু নেই, পালানোর কোনও দায় নেই, ভাববার কোনও বিষয় নেই, লুকানোর কোনও সম্পদ ...
02/08/2026

পৃথিবীতে সবচেয়ে সুখী তারাই, যাদের---হারানোর কিছু নেই, পালানোর কোনও দায় নেই, ভাববার কোনও বিষয় নেই, লুকানোর কোনও সম্পদ নেই, কষ্টের কোনও অনুভূতি নেই, কোনও কিছুর জন্যই কোনও তাড়া নেই…এই যেমন ধরুন, বদ্ধপাগল যারা, তারাই সবচেয়ে সুখী।

নকল মানুষ হওয়ার চাইতে কিন্তুখারাপ মানুষ হওয়া অনেক ভাল.......!
31/07/2026

নকল মানুষ হওয়ার চাইতে কিন্তু
খারাপ মানুষ হওয়া অনেক ভাল.......!

’’সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল- বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা.......!
28/07/2026

’’সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল- বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা.......!

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Odu Vai-27 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share