Nalitabari 24

Nalitabari 24 নালিতাবাড়ী 24 – আপনার বিশ্বস্ত সংবাদ মাধ্যম নালিতাবাড়ীর প্রতিটি খবর, ঘটনা ও সর্বশেষ আপডেট সবার আগে জানতে ভিজিট করুন "নালিতাবাড়ী 𝟮𝟰 ফেসবুক পেইজে‌।

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৫০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক প...
13/09/2026

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৫০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে জসিম (৩০), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের লাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার ইতি (৩২), জামালপুরের দিগপাইত এলাকার চাঁন মিয়ার ছেলে শামীম (৩০) এবং শ্রীবরদী উপজেলার হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদ ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...
13/09/2026

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চোরাকারবারিরা ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা ওষুধগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেন।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি। সীমান্ত দিয়ে মাদক, ওষুধ ও অন্যান্য অবৈধ পণ্যসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীর কার্যকরী সভাপতি ও শাহিন আলম...
12/09/2026

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন

সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীর কার্যকরী সভাপতি ও শাহিন আলমকে সাধারন সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত কমেন্টে.....

জনবান্ধব, সহজলভ্য ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুর জেলায় চালু করা হয়েছে আধুনিক জেলা ভূমিসেবা কেন্দ্র। ...
10/09/2026

জনবান্ধব, সহজলভ্য ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুর জেলায় চালু করা হয়েছে আধুনিক জেলা ভূমিসেবা কেন্দ্র। ভূমি মন্ত্রণালয় ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে জেলার নাগরিকরা এক জায়গা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।
শেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘জেলা ভূমিসেবা কেন্দ্র -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন এ সেবা কেন্দ্র থেকে নাগরিকরা ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি (মিউটেশন) আবেদন, খতিয়ান (পর্চা) সংগ্রহ, মৌজা ম্যাপসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এসব সেবা সহজ ও দ্রুততার সঙ্গে প্রদানের জন্য এখানে ডিজিটাল ও কম্পিউটারাইজড ব্যবস্থা চালু করা হয়েছে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন সেবা কেন্দ্রের অভ্যন্তরের ডিজিটাল কার্যক্রম ও কম্পিউটারাইজড সেবা প্রদান পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সেবা কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং নাগরিকদের দ্রুত ও নির্বিঘ্নে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন এ উদ্যোগের ফলে ভূমি সংক্রান্ত সেবা নিতে নাগরিকদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না। একই জায়গা থেকে প্রয়োজনীয় সেবা পাওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি হয়রানি ও ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।
জনবান্ধব ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করার ক্ষেত্রে জেলা ভূমিসেবা কেন্দ্র’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্...
06/09/2026

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল শহরের পুরাতন হাসপাতাল গেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার শেরপুর সদর হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর ধারালো খুর/ছুরি দিয়ে হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আরাফাতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

নালিতাবাড়ী প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী মনির হোসেনের মৃত্যুইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নালিতাবাড়ী উপজেলা ...
06/09/2026

নালিতাবাড়ী প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী মনির হোসেনের মৃত্যু

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী মনির হোসেন গত রাতে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মহান আল্লাহ মরহুমের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া-নলকুড়া এলাকার গারোভিটা গ্রামে পানিতে ডুবে আরাফাত নামে দুই বছরের ...
03/09/2026

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া-নলকুড়া এলাকার গারোভিটা গ্রামে পানিতে ডুবে আরাফাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশের ডোবায় পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত আরাফাত ওই গ্রামের লুত্ফুর রহমানের ছেলে।

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা‎‎‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রতিষ্...
01/09/2026

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা
‎
‎
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ৯ নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফরহাদ হোসেনের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।
‎
‎মরিচপুরান চৌরাস্তা বাজার থেকে অটোরিকশায় করে নেতা-কর্মী ও সমর্থকেরা শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী এলাকায় পৌছালে সেখান থেকে অংশগ্রহণকারীরা পায়ে হেটে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চের দিকে যান।
‎
‎পরে সেখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালিতে তারা অংশ নেন।
‎
‎উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
‎
‎কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
‎

01/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ৯ নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফরহাদ হোসেনের উদ্যোগে এ শোভাযাত্রা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারের দক্ষিণে অবস্থিত পাঁচগাঁও বাজার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বি...
26/08/2026

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারের দক্ষিণে অবস্থিত পাঁচগাঁও বাজার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত কমেন্টে...

Address

Nalitabari
Sherpur
2110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalitabari 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Sherpur.