Abdur Rauf Riyad

  • Home
  • Abdur Rauf Riyad

Abdur Rauf Riyad Digital Marketer & Graphic Designer

26/07/2026

#মাইক্রোপ্লাস্টিক পাওয়া #২৬টি টুথপেস্টের তালিকা

টুথপেস্টের নামপাওয়া যাওয়া কণার সংখ্যা
১.মেডিপ্লাস ফ্লুরিড জেল ৩২০টি কণা
২.ক্লোজ আপ রেড হট ১৬০টি কণা
৩.ক্লোজআপ মেন্থল ফ্রেশ ১৬০টি কণা
৪.কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরি ১৪০টি কণা
৫.সিগন্যাল গ্রিন টি ১২০টি কণা
৬.পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ১০০টি কণা
৭.হিমালয়া কমপ্লিট কেয়ার ১০০টি কণা
৮.সেনসোডাইন ফ্রেশ মিন্ট ৮০টি কণা
৯.পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট ৬০টি কণা
১০.হোয়াইট প্লাস রেড ৬০টি কণা
১১.হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল ৬০টি কণা
১২.মেরিল বেবি-স্ট্রবেরি ৬০টি কণা
১৩.সিগন্যাল হোয়াইটেনিং ৬০টি কণা
১৪.মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট ৬০টি কণা
১৫.এএম.পিএম. হার্বাল টুথপেস্ট ৪০টি কণা
১৬.মেডিপ্লাস ডিএস ৪০টি কণা
১৭.পেপসোডেন্ট জার্মিচেক ৪০টি কণা
১৮.মেরিল বেবি-অরেঞ্জ ৪০টি কণা
১৯.ম্যাজিক হার্বাল ৪০টি কণা
২০.মেসবাক ৪০টি কণা
২১.ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে ৪০টি কণা
২২.ডেন্টিন জেল টুথপেস্ট ২০টি কণা
২৩.পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ ২০টি কণা
২৪.ক্লোজ আপ লেমন সি সল্ট ২০টি কণা
২৫.ব্রাশ আপ হোয়াইটেনিং জেল ২০টি কণা
২৬.হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ ২০টি কণা

যেগুলো নিরাপদ কমেন্টে দেওয়া আছে 👇

21/07/2026
28/06/2026

👉জুমার দিন ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হওয়ার হুকুম কোন আযান থেকে কার্যকর হবে?

👉 প্রশ্ন:

মুহতারাম, আমার জানার বিষয় হলো, আল্লাহ তাআলা সূরা জুমায় ইরশাদ করেছেন—

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ﴾

“হে ঈমানদারগণ! জুমার দিনে যখন নামাযের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর।”

(সূরা জুমা: ৯)

এ আয়াতে বর্ণিত ﴿وَذَرُوا الْبَيْعَ﴾ (ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর) নির্দেশটি কোন আযানের সঙ্গে সম্পর্কিত? জুমার প্রথম আযানের সঙ্গে, নাকি দ্বিতীয় আযানের সঙ্গে, যা খতীবের সামনে খুতবার সময় দেওয়া হয়?

الجواب باسم ملهم الصدق والصواب

👉উত্তর:

بسم الله الرحمن الرحيم

মূলত আয়াতে উল্লিখিত আহ্বান (নিদা) দ্বারা সেই আযানই উদ্দেশ্য, যা রাসূলুল্লাহ ﷺ-এর যুগে প্রচলিত ছিল। সে সময় জুমার জন্য একটি আযানই দেওয়া হতো, আর তা ছিল খতীবের মিম্বারে বসার পর তাঁর সামনে দেওয়া আযান। সুতরাং আয়াতের প্রত্যক্ষ ও অকাট্য প্রয়োগ দ্বিতীয় আযানের ওপরই বর্তায়, অর্থাৎ বর্তমানে যে আযানটি খুতবার সময় মসজিদে দেওয়া হয়।

তবে পরবর্তীতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং দূরবর্তী লোকদের সময়মতো জুমার জন্য প্রস্তুত হওয়ার সুবিধার্থে হযরত উসমান (রা.) জুমার আগে আরেকটি আযান চালু করেন। এ আযানটি দ্বিপ্রহরের (যাওয়াল) পর বাজার ও জনসমাগমস্থলে দেওয়া হতো, যাতে লোকেরা ব্যবসা-বাণিজ্য গুটিয়ে জুমার প্রস্তুতি নিতে পারে।

ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন যে, সাহাবায়ে কেরামের সম্মতি ও ইজমার ভিত্তিতে বর্তমানে এই প্রথম আযানও জুমার আহ্বানের অন্তর্ভুক্ত। ফলে প্রথম আযানের পরও এমনভাবে ক্রয়-বিক্রয়ে লিপ্ত থাকা, যা জুমার প্রস্তুতি ও উপস্থিতির ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, তা বৈধ নয়।

অতএব, সংক্ষেপে বলা যায়..

👉এক. আয়াত নাযিলের সময় যে আযান ছিল, অর্থাৎ খতীবের সামনে প্রদত্ত আযানের সঙ্গে ﴿وَذَرُوا الْبَيْعَ﴾-এর প্রত্যক্ষ সম্পর্ক।

👉দুই. বর্তমান যুগে হযরত উসমান (রা.) প্রবর্তিত প্রথম আযানের পর থেকেও জুমার জন্য প্রস্তুত হওয়া এবং ব্যবসা-বাণিজ্য পরিত্যাগ করার হুকুম কার্যকর হবে।

👉তিন. দ্বিতীয় আযানের পর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হওয়ার বিধান নস (কুরআনের স্পষ্ট বক্তব্য) দ্বারা প্রমাণিত; আর প্রথম আযানের ক্ষেত্রে এ হুকুম সাহাবায়ে কেরামের ইজমা, কিয়াস ও ফুকাহায়ে কেরামের ইজতিহাদ দ্বারা প্রতিষ্ঠিত।

তাই একজন মুসলমানের উচিত, প্রথম আযান শোনার পর থেকেই দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে জুমার প্রস্তুতি গ্রহণ করা এবং দ্বিতীয় আযানের পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করা।

মাননীয় এমপি মহোদয়ের ৬ দিনের কর্মসূচি
20/02/2026

মাননীয় এমপি মহোদয়ের ৬ দিনের কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল  ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহ...
17/02/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।

শপথ পাঠ করা ২৫ মন্ত্রী হলেন—
১.মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
২.আমীর খসরু মাহমুদ চৌধুরী,
৩.সালাহউদ্দিন আহমদ,
৪.ইকবাল হাসান মাহমুদ,
৫.হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম,
৬.আবু জাফর মো. জাহিদ হোসেন,
৭.আব্দুল আউয়াল মিন্টু,
৮.কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ,
৯.মিজানুর রহমান মিনু,
১০.নিতাই রায় চৌধুরী,
১১.খন্দকার আব্দুল মুক্তাদির,
১২.আরিফুল হক চৌধুরী,
১৩.জহির উদ্দিন স্বপন,
১৪.আফরোজা খানম রিতা,
১৫.মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,
১৬.আসাদুল হাবিব দুলু,
১৭মো. আসাদুজ্জামান,
১৮.জাকারিয়া তাহের,
১৯.দীপেন দেওয়ান,
২০.আ ন ম এহসানুল হক মিলন,
২১.সরদার মো. সাখাওয়াত হোসেন,
২২.ফকির মাহবুব আনাম,
২৩.শেখ রবিউল আলম,
২৪.মোহাম্মদ আমিন উর রশীদ ও
২৫.খলিলুর রহমান।

27/01/2026

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে বডিওর্ন ক্যামেরা থাকবে। ভোট কেন্দ্রে সকলের গতিবিধি পর্যবেক্ষণ ও কার্যক্রম ক্যামেরার রেকর্ড করা হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rauf Riyad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur Rauf Riyad:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share