Sumaiya islam shimu

Sumaiya islam shimu Always chasing my dreams ❤️❤️

15/07/2026

অনেক সময় নষ্ট হয়ে গেছে ভেবে এখনো আফসোস করছো? 😔
মনে রাখো—দেরি তখনই হয়, যখন তুমি শুরুই করো না। আজকের দিনটাই হতে পারে তোমার নতুন দিনের শুরু।
পিন কমেন্টে দিয়েছি পাঁচটি সহজ স্টেপ, যেগুলো ফলো করে তুমি তোমার পড়াশোনার রিস্টার্ট করতে পারো।

27/06/2026

লিখিত যেভাবে পড়বেনঃ

১. আপনি জীবনেও একটা পড়া একবার পড়ে সব মনে রাখতে পারবেন না। আপনি বই শেষ করতে পারেন না কেন জানেন? আপনি চেষ্টা করেন যত কষ্টই হোক আজ ১০ পাতা মুখস্থ করে ফেলবো। তাই অনেক সময় ব্যয় করেন। কিছু কিছু মুখস্থ টপিক ছাড়া বাকি টপিক গুলো আপনি পত্রিকা পড়ার মতো করে পড়ে যেতে পারেন। সব মনে না থাকলেও কিছু মনে থাকবে অন্তত।

ধরেন, বাংলা বইয়ে ২০০ পাতা আছে। আপনি ১০ পাতা করে মুখস্থ করতে থাকলে, বই শেষ হতে সময় লাগবে ২০ দিন। ততোদিনে বইয়ের প্রথম পাতায় কি আছে আপনি ভুলে যাবেন, এটা সিওর। কিন্তু পত্রিকা পড়ার মতো পড়লে যে সময়ে আপনি ১০ পাতা মুখস্থ করবেন সে সময়ে ১০০ পাতা রিডিং পড়ে ফেলতে পারবেন। ২ দিনে বই শেষ।😎

শুরুতে কী ছিলো একটু হলেও মনে থাকবে।

এভাবে ২০ দিনে রিভিশন হবে ১০ বার। মনে রাখবেন সফলতা নির্ভর করবে আপনার রিভিশনের উপর। বার বার রিভিশন দিতে পারলে আপনার পড়া গুলো মাথায় একসাথে থাকবে। বই শেষ হতে হতে শুরুতে কি ছিলো আর ভুলে যাবেন না।

২. রাতে ম্যাথ করার ট্রাই করেন।

৩. মনোযোগ চলে গেলে, ঘুম আসলে জোরে পড়তে পারেন।

৪. সকালে- ফজরের পর ইংরেজি পড়ার আদর্শ সময়। এছাড়াও যে টপিকটা মনে থাকতে চায় না, সেটা সকালে পড়তে পারেন।

৫. রিটেনের জন্য বিষয়ভিত্তিক নোট খাতা না বানিয়ে, একটা বড় খাতা বানান। পড়তে গেলে যত সমস্যা আর টেকনিক পাবেন সব এখানেই লিখবেন। পরীক্ষা দিতে গেলে এই খাতাটিই সাথে রাখবেন। কারন, এই খাতার বাহিরে যা আছে আপনি বাকি সব পারেন। মাসে এই খাতাটি ১ বার হলেও রিভিশন দিবেন।

৬. রিটেনে ফোকাস রাইটিং ছাড়া অন্যকিছু নোট করা সময়ের অপচয়। তার চেয়ে বরং পড়েন, পড়াটা মাথায় থাকা জরুরী, আর নিজে নিজে পরীক্ষা দেন। আমি কোচিং-এ মাত্র দুইদিন দুইটা পরীক্ষা দিয়েছিলাম, বাকি সব পরীক্ষা বাসায় বসেই দিতাম। নিজের খাতা নিজেই চেক করতাম।

In sha allah sofolota ashbei❤️❤️
25/06/2026

In sha allah sofolota ashbei❤️❤️

15/06/2026

*১ ঘণ্টার থিওরি*

এক ছেলে পড়তে বসতেই পারতো না। ৫ মিনিট পরেই ফেসবুক, ১০ মিনিট পরেই Ex এর প্রোফাইল।

ওর টিচার বললো, "তোকে ৮ ঘণ্টা পড়তে বলবো না। জাস্ট ১ ঘণ্টা। কিন্তু ওই ১ ঘণ্টা তুই মরার মতো পড়বি। মোবাইল অফ, দরজা লক।"

প্রথম দিন ১ ঘণ্টা পড়লো। কষ্ট হইলো।
৭ দিন পর ব্রেন মানায় নিলো।
৩০ দিন পর ১ ঘণ্টা কম মনে হইলো। নিজেই ২ ঘণ্টা পড়া শুরু করলো।
৬ মাস পর দিনে ১০ ঘণ্টা পড়ে, তাও টের পায় না।

*ফলাফল:* ব্যাংকে সিনিয়র অফিসার।

*মোরাল:* মন বসে না কারণ তুমি ৮ ঘণ্টার চিন্তা করো। আজকে জাস্ট ১ ঘণ্টা দিয়ে শুরু করো। ব্রেন ট্রেইন হয়।

15/06/2026

তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে।

কেউ এসে বলবে না আজকে পড়তে বসো। কেউ এসে নোট বানিয়ে দেবে না। কেউ এসে পরীক্ষার হলে পাশে বসবে না।

সবটা তোমার। দায়িত্বটাও তোমার।

যে এইটা বুঝে গেছে, সে এগিয়ে গেছে। যে এখনো অপেক্ষায় আছে কেউ একজন এসে ঠেলা দেবে, সে পিছিয়েই থাকবে।

নিজেকে নিজে ঠেলো। অন্য কেউ তোমার মতো করে পারবে না ❤️

15/06/2026

পড়াশোনার কোনো নির্দিষ্ট মাপ নেই। কেউ বলবে দিনে ৮ ঘণ্টা, কেউ বলবে ১০ ঘণ্টা। কিন্তু সত্যি কথা হলো ঘণ্টা গুনে পড়লে পড়া হয় না, মন দিয়ে পড়লে পড়া হয়।

প্রচুর পড়তে হবে, এইটা সত্যি। কিন্তু প্রচুর মানে নিজেকে শেষ করে দেওয়া না। প্রচুর মানে প্রতিদিন এমনভাবে পড়া যেন দিন শেষে মনটা বলে আজকে ভালো হয়েছে।

সেই অনুভূতিটাই আসল মাপকাঠি।

একদিন ৫টা টপিক শেষ হলো, মন সন্তুষ্ট। আরেকদিন ২টা টপিকও শেষ হলো না, কিন্তু যে দুটো পড়েছেন সেটা গভীরভাবে বুঝেছেন, মন সন্তুষ্ট। আবার কোনোদিন ঘণ্টার পর ঘণ্টা বসেছেন কিন্তু মাথায় কিছু ঢোকেনি, মন অসন্তুষ্ট। সেদিন একটু থামুন, রিচার্জ করুন, আবার বসুন।

জোর করে পড়লে বই মুখস্থ হয়, বোঝা হয় না। মন থেকে পড়লে একবার পড়লেই মনে থাকে।

পড়াশোনাটাকে শত্রু মনে করবেন না। এইটা আপনার হাতিয়ার। যত ধারালো করবেন, তত কাজে আসবে।

প্রতিদিন পড়ুন। মন সন্তুষ্ট না হওয়া পর্যন্ত বসুন। সেই অভ্যাসটা একবার তৈরি হলে আর পেছনে ফিরে তাকাতে হবে না ❤️

For class two
13/06/2026

For class two

💥এমন লোভনীয় সার্কুলার খুব কম আসে। যুব উন্নয়ন অধিদপ্তর এর - সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা  পদের রিসার্কুলার প্রকাশ:- আবেদন ...
12/06/2026

💥এমন লোভনীয় সার্কুলার খুব কম আসে। যুব উন্নয়ন অধিদপ্তর এর - সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের রিসার্কুলার প্রকাশ:- আবেদন শুরু :- ২৪ মে ২০২৬ ইং এবং আবেদন শেষ :- ২৩ জুন ২০২৬ ইং। যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই।

08/06/2026

💥💥চলমান সকল সার্কুলার একসাথে💥🔥
আবেদনের শেষ তারিখ -
🎯 পানি সম্পদ মন্ত্রণালয় - ৮ জুন
🎯 অর্থ মন্ত্রনালয়- ১১ জুন
🎯 আনসার ভিডিপি ব্যাংক- ১৩ জুন
🎯 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: ২০ জুন
🎯 ব্যাংকের সিনিয়র অফিসার- ২১ জুন
🎯 কর্মসংস্থান ব্যাংক- ২৩ জুন
🎯 যুব উন্নয়ন অধিদপ্তর- ২৩ জুন
🎯 সমাজ সেবা অধিদপ্তর- ২৩ জুন
🎯 খাদ্য মন্ত্রণালয়- ২৮ জুন
🎯 মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ৩০ জুন
🎯 ব্যাংকের অফিসার জেনারেল- ২ জুলাই
🎯 রাজউক- ৭ জুলাই
🎯 জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর: শুরু ১০ জুন, শেষ ৮ জুলাই

07/06/2026

📚 ২ ঘণ্টায় একটি পুরো চ্যাপ্টার আয়ত্ত করা কি সম্ভব?

হ্যাঁ, যদি তুমি শুধু পড়ো না, বরং স্মার্টলি পড়ো।

বিশ্বখ্যাত বিজ্ঞানী, টপার ও সফল শিক্ষার্থীদের পড়াশোনার একটি সাধারণ অভ্যাস হলো—তারা বারবার পড়েন না, তারা Active Recall এবং Practice-এ বেশি সময় দেন।

⏱️ ২ ঘণ্টার ফর্মুলা:

🔹 ১৫ মিনিট — চ্যাপ্টার স্ক্যান করো (Heading, Diagram, Keywords)

🔹 ৪৫ মিনিট — মূল বিষয়গুলো বুঝে দ্রুত পড়ো

🔹 ৩০ মিনিট — বই বন্ধ করে যা মনে আছে লিখে ফেলো (Active Recall)

🔹 ৩০ মিনিট — Previous Questions ও Practice Solve করো

মনে রাখবে,
পড়ার সময় নয়, মনে করার সময়ই শেখা হয়।

যে ছাত্র ৫ ঘণ্টা শুধু পড়ে, সে অনেক সময় পিছিয়ে যায় সেই ছাত্রের কাছে, যে ২ ঘণ্টা ফোকাসড স্টাডি করে।

🎯 Smart Study Beats Hard Study.

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya islam shimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Sirajganj.