JRC News Hub

JRC News Hub "যমুনা রিভার ক্লাব"(JRC News Hub )জনগণের আস্থা ,অবিচল

25/08/2026

রাসুলুল্লাহ সাঃ এর জন্ম তারিখ মতান্তরে,৯/ ১০/১২/১৩/১৪/১৫/.......
রাসুলুল্লাহ সাঃ এর মৃত্যু, রহমতের পয়গাম আনয়নকারী, আকায়েনামদার, সরদারে দো আলম রহমাতুল্লিল আলামীন এই উম্মতগণকে এতিম বানিয়ে আপন বন্ধুর নিকট পাড়ি জমান।
তারিখ ১২ ই রবিউল আওয়াল।...... ( ইখতেলাফ..❌)

ইসলামে দিবসে কল্যান বলতে কিছু নেই, যার প্রেক্ষিতে রাসুলুল্লাহ সাঃ নিজের জন্মদিন ও ইসলামের বিবিধ কারনে রোজা রাখতেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার, নির্দিষ্টতারিখে নয়।

রাসুলুল্লাহ সাঃ কে ভালোবাসার সবচেয়ে বড় মাধ্যমে তার উপর দুরুদ প্রেরন,। যার প্রমান হাদিস কোরানে প্রচুর।
এছাড়া যা আছে মিলাদ, কিয়াম,জিলাপি বিতরন, সিন্নি পাকানো,মাজারে মান্নত, জসনে জুলুস, সব বিদআত ও রাসুলুল্লাহ সাঃ এর শানে বেআদবি।

তাই এইদিনে জন্মবার্ষিকী তুলনায় মৃত্যু বার্ষিকী বেশি অকাট্য ভাবে প্রমানিত,,,যার কারনে আনন্দের তুলনায় ব্যাথিত হওয়ার কারনটাই বেশি উপস্থিত। তার চলে যাওয়াটাই ছিলো কেয়ামতের আলামত, সুতরাং রাসুলুল্লাহ সাঃ কে ভালোবাসলে বেশি বেশি দুরুদ আর সালাম প্রেরন করুন।এছাড়া সব পরিহারযোগ্য

ধন্যবাদ

25/08/2026

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি।

ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়াতুল্লা আলাইকা।

23/08/2026

জুমার খুকসিয়া নজরুল মাষ্টার এর ঘটনা কতো টুকু সত্যি কেও বলতে পারবেন বা তথ্য দিতে পারবেন?

22/08/2026

হয় মাদক ছাড় না হয় সমাজ ছাড় *নাটুয়ার পাড়া *

19/08/2026

সরাসরি কথা, ব্রিজ হওয়ার আগ পর্যন্ত আমাদের বালু আমাদেরকে পাহারা দিতে হবে। বালু মহলের ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ ভাবে চর এলাকাবাসীর আমলে নেওয়া উচিত।

19/08/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Khairul Bashar, Rashedul Islam, Monir Hossain, Masud Rana, Sany Mirza Sejan, Md. Rashedul Islam, Rj Rîmõñ Sõrkår, Md. Hafizur Rahamn Hafiz, Säßßïr Shãhørîā Shüvõ, Shamim Reza, Sheik Sujon, Motaher Hossain

18/08/2026

চরের জনগণ
বালু খোর দের খবর কি?

বালু খোর দের কিছু নাম বল্লাম আরো কিছু রির্জাব আছে পরে বলবো 💪সবাই বেশি বেশি শিয়ার করি বালু খোর মুক্ত চর গরি 💪💪💪💪
16/08/2026

বালু খোর দের কিছু নাম বল্লাম আরো কিছু রির্জাব আছে পরে বলবো 💪সবাই বেশি বেশি শিয়ার করি বালু খোর মুক্ত চর গরি 💪💪💪💪

14/08/2026

ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি নিশ্চিত পুর ইউনিয়নের বিশিষ্ট #গাজা_ব্যাবসায়ী #খোকন_পাগলা। #গাঁজার_ব্যাবসা, # _

মাদক নির্মূল আমাদের কাজ । এটা #প্রশাসনের কাজ, আমরা তো শুধু মাদক ডিলারদের পরিচয় তুলে ধরছি।

13/08/2026

বালুর ব্যবসা নয়, নদীভাঙনকে পুঁজি করে গড়ে ওঠা এক ‘তারেক ইকোনমিকস’

এক ট্রাক বালুর দাম ৬ হাজার টাকা। দিনে যদি ২০–৩০ লাখ টাকার বালু বিক্রি হয়, তাহলে প্রতিদিন আনুমানিক ৩৩৩ থেকে ৫০০ ট্রাক বালু বাজারজাত হচ্ছে। মাসে সেই অঙ্ক দাঁড়ায় প্রায় ৬ থেকে ৯ কোটি টাকা। প্রশ্ন হলো, এই বিপুল অর্থের ব্যবসায় আসলে লাভবান হচ্ছে কারা, আর সর্বস্ব হারাচ্ছে কারা?

অভিযোগ হলো, নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনে খরচ প্রায় নেই বললেই চলে। অথচ সেই বালু বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার বাজারে। একটি অংশ যায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের পকেটে, একটি অংশ স্থানীয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টদের হাতে, আরেকটি অংশ যায় ব্যবসায়ী চক্রের কাছে—সব পক্ষই খুশি। শুধু দুঃখী নদীর পাড়ের মানুষ।

আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বালু উত্তোলনের কারণে যাদের ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা নদীগর্ভে বিলীন হচ্ছে, তাদের কী হবে?

নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষ যখন স্থানীয় জনপ্রতিনিধির কাছে যায়, তখন তাদের বলা হয়—“ঘর করে দেব”, “বাঁধ করে দেব”, “পুনর্বাসনের ব্যবস্থা করব।” এরপর সংসদে একটি বক্তব্য, এলাকায় কয়েকটি ছবি, আর জনগণের কাছ থেকে বাহবা, কাজ শেষ!

কিন্তু আসল ব্যবসা শুরু হয় এরপর।

ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঘর নির্মাণ, বাঁধ নির্মাণ, পুনর্বাসন ও অবকাঠামো উন্নয়নের নামে আসে প্রকল্প, আসে টেন্ডার। আর সেই টেন্ডারকে ঘিরে নতুন করে শুরু হয় আরেক দফা ভাগ-বাটোয়ারার ব্যবসা। অভিযোগ রয়েছে, ঢাকার গুলশানকেন্দ্রিক রাজনৈতিক ও ব্যবসায়িক নেটওয়ার্কের লোকজনও এসব প্রকল্পের সুবিধাভোগী হয়ে ওঠে।

অর্থাৎ একই মানুষকে প্রথমে নদীভাঙনের শিকার হতে দেওয়া হয়, তারপর তার দুর্দশাকে দেখিয়ে ত্রাণ-পুনর্বাসন-ঘর-বাঁধের প্রকল্প আনা হয়, আর সেই প্রকল্পকেও বানানো হয় ব্যবসার নতুন ক্ষেত্র।

সবচেয়ে নির্মম বিষয় হলো, নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে মানুষ যখন ঢাকায় আশ্রয় নেয়, তখন তাদের একটি অংশকে সামান্য অর্থের বিনিময়ে রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করা হয়। কোথাও ছোট দোকান বসানো হয়, কোথাও ফুটপাত বা রাস্তার পাশে ব্যবসার সুযোগ দেওয়া হয়; এরপর সেই দোকান ও ব্যবসাকে কেন্দ্র করে চলে চাঁদাবাজি। মানুষটি একবার নদীতে সর্বস্ব হারায়, আরেকবার শহরে এসে রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণের শিকার হয়।

এটাই যদি হয় রাজনীতির অর্থনীতি, তাহলে এর নাম উন্নয়ন নয়, এটি একটি শোষণের চক্র।

নদী থেকে বালু → বালুর ব্যবসা → রাজনৈতিক ভাগ → প্রশাসন

Address

প্রস্তাবিত যমুনা উপজেলা, সিরাজগঞ্জ , বাংলাদেশ
Sirajganj
6710

Website

Alerts

Be the first to know and let us send you an email when JRC News Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share