26/08/2021
বৃষ্টি নিয়ে কিছু মজাত তথ্যঃ
১. সব বৃষ্টিই পানি দিয়ে তৈরি নয়: বৃষ্টি মানেই পানি, আমরা সবাই জানি; তবে এ জানাটা কিন্তু সব সময় সত্যি নয়। ভেনাসসহ বিশ্ব ভ্রমান্ডের অনেক গ্রহেই বৃষ্টি হিসেবে পানির পরিবর্তে মিথেইন গ্যাস কিংবা সালফিউরিক এসিড ঝরে। এমনকি, বিজ্ঞানীরা ৫ হাজার আলোকবর্ষ দূরের একটি গ্রহে লোহার বৃষ্টির সন্ধ্যান পেয়েছেন।
২. পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টির অঞ্চল মরুভূমি নয়, অ্যান্টার্টিকা। অ্যান্টার্টিকা যদিও বরফ দিয়ে ঢাকা, কিন্তু প্রতি বছর এখানে মাত্র ৬,৫ ইঞ্চি বৃষ্টি হয় যা মরুভূমির চেয়ে কম।
৩. মাটিতে পড়ার আগেই বৃষ্টি বাষ্প হয়ে যায়: পৃথিবীতে এমন কিছু শুকনো ও গরম স্থান রয়েছে যেখানে বৃষ্টি মাটিতে পড়তে পারে না, পড়ার আগেই বৃষ্টির ফোঁটাগুলো বাষ্প হয়ে বাতাসে ভেসে যায়। এটাকে ফ্যান্টম রেইন বলে।
#জ্ঞ্যান_জ্যাম by Tech Fizzy