19/02/2026
▶️ জরুরি মানবিক সাহায্যের আবেদনঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ–এর সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তামান্না দীর্ঘদিন ধরে জটিল "ব্রেইন টিবি" রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন।
ইতোমধ্যে তার ব্রেইনে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে, তার জীবন রক্ষায় এবং সুস্থতার আশায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভাবে বিদেশে নেওয়া প্রয়োজন। তার পরিবার এতদিন সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসার ব্যয় বহন করেছে। কিন্তু এখন তারা চরম আর্থিক সংকটে রয়েছেন।
একজন মেধাবী শিক্ষার্থী, একজন সন্তানের জীবন, এবং একজন বাবার স্বপ্ন বাঁচাতে—আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি জীবনের নতুন আশার আলো।