16/03/2026
নেশা,সুদ, লোভ, ঋণ, জুয়া ---
যদি না বুঝেন যে জীবনের কোথায় থেমে যাওয়া উচিত আর এগিয়ে যাওয়া উচিত তাহলে আপনি অলরেডি ধ্বংসের পথে আছেন..
নেশা -মানুষের ব্রেইন বিকৃত করে।
সুদ- মানুষের জীবনকে থামিয়ে দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বাধা প্রয়োগ করে।
লোভ- মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
ঋণ- মানুষকে চিন্তিত অবস্থায় রাখে, বিভিন্ন পাপ করতে সাহায্য করে। মানসিক অশান্তি তে রাখে, কাজে মন বসেনা।
জুয়া - মানুষকে নিঃস্ব করে ফেলে।
নীরবে, নিভৃতে, নৃশংস হয়ে যাচ্ছে লাখো কোটি তরুণ এই নেশা, সুদ,লোভ ঋণ, জুয়ার চক্করে।
নেশা- থেকে দূরে থাকার চেষ্টা করবেন, প্রত্যেকটা পরিবারের উচিত ছেলে মেয়েদের অন্তত ১৮ বছর অব্দি এই বিষয়টা নজরে রাখা।
সুদ- এটি একটি হারাম ব্যাবস্থা পনা, সুদ থেকে বেচে থাকবেন, সুদ আপনার জীবনের সকল উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যৎকে থামিয়ে দিবে, আপনি কখনোই সামনে আগাতে পারবেন না যদি এটা থেকে বের হয়ে না আসেন, ধীরে ধীরে আপনি এবং আপনার পরিবার, সমাজ ও রাষ্ট্র অব্দি ধ্বংস হয়ে যাবে সুদের কারনে।
লোভ- কখনোই দ্রুত, রাতারাতি পরিবর্তন ও সুন্দর জীবনের স্বপ্ন দেখবেন না, কখনোই অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য অনৈতিক কাজ ও অপ-রাজনীতি করবেন না, নিজের কাজে স্বর্বচ্চ পরিশ্রম করবেন সততার সাথে, লোভহীন কঠোর পরিশ্রম আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে।
ঋণ- সবসময় দোয়া করবেন ঋণ থেকে বেচে থাকার জন্য, ঋণগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না কখনোই, যদি একবেলা না খেয়েও থাকতে হয়, না খেয়ে দিন কাটাবেন কিন্তু ঋণগ্রহীতা হবেন না। ঋণ আপনার কাজে বাধাগ্রস্ত করবে, আপনি নিজের কাজ করতে পারবেন না, নানানরকম বাজে চিন্তায় আসক্ত হয়ে পরবেন ঋণের কারনে, যত দ্রুত সম্ভব ঋণ থেকে বের হয়ে আসা উচিত শরীরের রক্ত পানি করে হলেও। সুসময়ে নিজের যত্ন নিন, ভালো খাবার খান, অসময়ে মাংস নয় নুন দিয়ে ভাত খান। ফুটানি, আনন্দ, উল্লাস লিমিটেড করে ফেলুন, দুনিয়া তে লাক্সারি লাইফ স্পেন্ড করুন তাতে বাধা নেই কিন্তু সেই লাক্সারি লাইফ স্পেন্ড করার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরনের পর্যাপ্ত পরিশ্রম করুন। আগে নিজে বাচুন পরে অন্যকে সাহায্য করুন।
জুয়া- এটা তৈরিই হয়েছে বোকা মানুষদের উদ্যেশ্য করে, আপনি বিলিয়নিয়ার হয়েও আপনার সম্পদ রক্ষা করতে পারবেন না যদি আপনি বোকা শ্রেণির মানুষ হন। জুয়া সাধারণত একটা মাইন্ড গেইম, এটা মানুষের মস্তিষ্ক হ্যাক করে, যে কোনো জুয়া আপনার ব্রেইন হ্যাক করবে, খুব সাধারণ ভাবে আপনাকে আসক্তি করবে, একমাত্র বোকা, নির্বোধ দের উদ্যেশ্য করেই এই জুয়ার সাইড গুলো মেইক করা হয়, যারা জীবনের মায়া করে না, যাদের জীবনের কোনো মূল্য নেই, যারা এক মুহুর্তে সব কিছুর জন্য প্রস্তুত যদি সেটা নিজের বউ বিক্রি, সন্তান বিক্রির মতো কাজ ও হয়। জুয়া থেকে বের হয়ে আসুন, প্রত্যেক পরিবারের উচিত এটাতে কঠোর নজর রাখা।
জুয়া ব্রেইনের ডোপামিন রিলিজ করে, ব্রেইনের ডোপামিন রিলিজ এটা ভালো এবং খারাপ, যদি ভালো কাজের পথে থাকেন তাহলে আপনার জন্য ভালো, কিন্তু যদি খারাপ কাজের পথে থাকেন তাহলে আপনি অলরেডি বাজে ভাবে ধ্বংসের পথে, জুয়া এমন একটি খারাপ কাজ ও ব্রেইন হ্যাকের নিখুঁত নির্দেশনা যে কাজে আপনার ডোপামিন রিলিজ হলে আপনি সেখান থেকে বের হতে পারবেন না, তাই জীবনের কোনো ক্ষেত্রে আপনি জুয়াতে আসক্ত হবেন না, পরিবারকে কলাপাতা পড়িয়ে রাখেন, নিজে ল্যাংটা হয়ে থাকেন, ভিক্ষা করে খাবার খান, কিন্তু জুয়া খেলে উন্নতি করার চেষ্টা অব্দি কইরেন না।