18/05/2026
তোমার শহরের প্রতি রাস্তা,
গলিতে বুক উজার করে
প্রেম ছড়িয়েছিলাম এক আকাশ।
সেই পথে হাটো তুমি?
তুমি জানো তুমি কি হারিয়েছো?
কতটা প্রেম?
কতটা যত্ন?
কতটা ভালোবাসা?
কতটা স্বপ্ন?
বুক কেঁপে ওঠে না?
ধড়ফড়িয়ে ওঠে না?
কেঁপে ওঠে না সমস্ত পৃথিবী?
অন্য কারোর পায়ে পা মিলিয়ে;
হাত জাত ধরে হেটে চলো?
আমার প্রেম বিছানো গলিতে?
আমার বুক চিড়ে?
এই যে এমন ভাবে
ভালোবাসতে পারলে না!
এই যে, এই ভালোবাসাটা আর
কাছে পেলে না!
সহ্য হয়?