27/08/2026
আমি বদলাইনি
আমি স্বার্থের জন্য সম্পর্ক বেচতে শিখিনি।
জিততে গিয়ে কাউকে হারাতে ইচ্ছে করেনি।
চারপাশে সবাই যখন হিসেব করে কথা বলে,
আমি তখনো মন খুলে বিশ্বাস করে ফেলি।
হয়তো বোকা বলেই বারবার ঠকেছি,
হয়তো সরল বলেই অন্ধকার দেখেছি।
তবু রাতের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে ঘৃণা করতে হয়নি।
কারণ আমি জানি, সম্পর্ক টিকিয়ে রাখতে
টাকা নয়, চরিত্র লাগে।
আর সেই চরিত্রটা আমি বিক্রি করিনি।
#মায়া #নিঃসঙ্গ #কষ্ট #পথিক #প্রবাসী